বয়সের সাথে সাথে আনন্দের মানে বদলে যায়।

in আমার বাংলা ব্লগ • yesterday


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


image.png


সোর্স



আমাদের প্রত্যেকের জীবনই ছোট থেকে বড় হতে হতে বিভিন্নভাবে বদলে যেতে শুরু করে। প্রত্যেকের জীবন আলাদা তাই প্রত্যেকের জীবনের ধারাও আলাদা এবং প্রত্যেকের জীবনের অভিজ্ঞতা আলাদা। একটা মানুষের জীবনের অভিজ্ঞতা এক এক রকম এবং একেকটা মানুষের জীবনের পরিবর্তন এক এক রকম হয়ে থাকে। তবে একটা জিনিস সবার জীবনেই পরিবর্তন হয় সেটা হলো আনন্দের। আমাদের ছোটবেলার আনন্দ ছিল এক রকম এবং ধীরে ধীরে আমরা যখন বড় হতে শুরু করি তখন আমাদের জীবনের আনন্দ ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। আমাদের জীবনে ঘুরে ঘুরে বছর আসে একদিন উৎসবের আসে কিন্তু সেই দিনগুলো পালন করা বা সেই দিনগুলো সুন্দরভাবে আনন্দ করার ধরন পুরোপুরি পাল্টে যায়।। ছোটবেলায় আমাদের জীবনে আনন্দ করা মানে অন্য ধরনের ছিল আর বড় হয়ে আমাদের জীবনের আনন্দ সম্পূর্ণই পাল্টে যায়। আমাদের ছোটবেলায় জীবন থেকে অনেক নিষ্পাপ এবং সহজ সরল তাই আমরা ছোট ছোট জিনিসে অনেক বেশি খুশি হয়ে যেতাম আর জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারতাম।


কিন্তু আমরা যত বড় হতে শুরু করি ততই আমাদের আনন্দ উপভোগ করার ধরন পুরোপুরি পাল্টে যায় এবং বেশিরভাগ সময় দেখা যায় দায়িত্ব ও কর্তব্যের চাপে আনন্দের দিন আসা সত্ত্বেও সেদিন গুলো আমাদের উপভোগ করা হয়ে ওঠে না। ছোটবেলায় যে দিনটা আমরা হেসে খেলে সুন্দরভাবে উপভোগ করে কাটাতাম সেই দিনটাই বড় হয়ে ঘর একটু বিশ্রাম করে কাটাতে পারলে শান্তি লাগে। অর্থাৎ শান্তি এবং আনন্দ দুটোই বয়সের সাথে সাথে পরিবর্তন হতে শুরু করে। ছোটবেলায় ছুটির দিন মানে অনেক বেশি ঘোরাঘুরি মজা আনন্দ এবং বাড়িতে ভালো খাওয়া অর্থাৎ রান্না-বান্না হত। কিন্তু বড় হয়ে ছুটির দিন মানে পুরো সপ্তাহের বা মাসের যে গুরুত্বপূর্ণ কাজগুলি জমে থাকে সেগুলো পূর্ণ করা এবং সব কাজ করার পরে নিজেকে কিছু সময় দেওয়া বা বিশ্রাম করায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বয়স যত হতে থাকে আনন্দের নামও বদলাতে থাকে। ছোটবেলায় চিন্তামুক্ত একটা নিষ্পাপ জীবন থাকলেও বড় হতে হতে আমাদের জীবনে অনেক ঝামেলা ঝঞ্ঝাট এবং দায়িত্বের বোঝা চেপে যাওয়ার ফলে মনের শান্তি নষ্ট হয়ে যায়।


আমাদের জীবনে মনের শান্তি নষ্ট হওয়ার কারণেই আমরা এমন অনেক মানুষ আছে যারা জীবনের এই সুন্দর দিনগুলো এবং সুন্দর মুহূর্ত গুলো কোনভাবেই উপভোগ করতে পারিনা বিভিন্ন ধরনের টেনশন চিন্তাভাবনা এবং জীবনের বিভিন্ন রকমের ঝামেলার কারণে। আসলে ছোটবেলাকার আনন্দের সাথে বড় বেলাকার আনন্দের কোনরকম এই মিল আমরা খুঁজে পাবো না। ছোটবেলার জীবন থাকে একদমই আলাদা এবং বড় হয়ে জীবন হয়ে যায়, একদমই ভিন্ন ধরনের আর তার সাথে চিন্তাভাবনা জীবন যাপন সবকিছুই বদলে যাওয়ার ফলে আমরা আমাদের মন মতো কোনোভাবেই সুন্দর দিনগুলো উপভোগ করতে পারি না। যার ফলে আমাদের জীবনে যদি কোন আনন্দে এবং উৎসবের দিন আসে বছর ঘুরে পূজো পার্বণ ও বিভিন্ন ধরনের উৎসবের দিন আসলেও জীবনে সেই আনন্দটা কোনভাবে ফিরে আসে না যে আনন্দের দিনগুলো আমরা ছোটবেলায় কাটিয়েছি।


বয়সের সাথে সাথে আমাদের প্রত্যেকের জীবনের মানে বদলে যায় যার ফলে আমরা নিজেরা সেই ভাবে আমাদের জীবনের সুন্দর দিনগুলো বা বছর ঘুরে আসা সুন্দর দিনগুলো ভালো করে উপভোগ করতে না পারলেও ছোটদের এই দিনগুলো উপভোগ করতে দেখে ভীষণভাবে মন প্রাণ খুশিতে ভরে যায়। আসলে ছোটবেলার সে নিষ্পাপ জীবনের সুন্দর আনন্দ একবার বড় হয়ে গেলে কোনভাবেই ফিরে পাওয়া যায় না। তাই ছোটদের আনন্দে অংশগ্রহণ না করতে পারলে কোনোভাবেই তাদের আনন্দে বাধা দেওয়া আমাদের উচিত নয়। কারণ একবার বড় হয়ে গেলে জীবনের কোন আনন্দই আনন্দ থাকে না কর্মের মধ্যে সব হারিয়ে গিয়ে জীবনের আনন্দের মানে বদলে যায়। তবে আমাদের জীবন যেহেতু একটা তাই জীবনের প্রত্যেকটা আনন্দের মুহূর্তকে উপভোগ করা উচিত। জীবনে আনন্দের মানে বদলে গেলেও আনন্দটা কে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের নিজেদেরই। তাই আমাদের চেষ্টা করতে হবে বয়সের সাথে সাথে আনন্দের মানে বদলে গেলেও আনন্দটা যেন পুরোপুরি জীবন থেকে চলে না যায় সেদিকে খেয়াল রাখা।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।