প্রয়োজনের অতিরিক্ত কাউকে সময় বা গুরুত্ব দিতে নেই।

in আমার বাংলা ব্লগ • 15 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


image.png


সোর্স



আমরা অনেক সময় আমাদের আপনজনকে প্রয়োজনের অতিরিক্ত অনেক বেশি সময় দেয়ার চেষ্টা করি কারণ আমাদের তাদের সাথে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে আর আমরা মনে করি তারাও আমাদের সাথে সময় কাটাতে অনেক বেশি পছন্দ করে। কিন্তু বাস্তবতা হলো আমরা যদি কাউকে কখনো প্রয়োজনের অতিরিক্ত সময় দিয়ে অনেক কষ্ট করে সব কাজ সেরে নিজের সময় বাঁচিয়ে তবুও তারা মনে করে আমাদের কাছে অনেক বেশি সময় রয়েছে এবং আমরা কোন কাজ না করে অযথা বসে থেকে সময় পার করে দি যার ফলে তাদেরকে অনেক বেশি সময় দেওয়ার অযথা সময়ে আমাদের রয়েছে। কিন্তু আমাদের অনেক কষ্টে বাঁচানো সময়ের গুরুত্ব কেউই কখনো দিতে পারে না। তাই কখনো বাইরের মানুষ তো দূরের কথা নিজের কাছের মানুষকেও প্রয়োজনের অতিরিক্ত বেশি সময়ে দেওয়া উচিত নয়। আমরা আমাদের বিভিন্ন কাজের মধ্য দিয়ে সময় বাঁচিয়ে যে সময়টা আমাদের প্রিয়জনকে দেওয়ার চেষ্টা করব সেই সময়টা আমাদের গুরুত্বহীন বলে মনে করে আমাদের প্রিয়জনই আমাদের অবহেলা করতে শুরু করবে।


আসলে অনেক সময় এমন দেখা যায় যে মানুষ আমাদের অনুভূতি ভালবাসার কোনরকম গুরুত্ব দেয় না। আমরা যে ভালোবেসে তাদের কাছে একটু অতিরিক্ত সময়ে কাটানোর চেষ্টা করছি তারা এটা কোনভাবেই না বুঝে বরঞ্চ সেই অতিরিক্ত সময়কে আমাদের কর্মহীন বলে মনে করে আমাদেরকেই তুচ্ছ ভাবা শুরু করবে। আমরা যদি অতিরিক্ত কাউকে সময় দিই বা গুরুত্ব দিয়ে খেলি তবে তারা আমাদেরকে গুরুত্বহীন মনে করবে আর নিজেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করতে থাকবে কিন্তু আমাদের ভালোবাসা বা আমাদের অনুভূতি তারা কোন ভাবেই গুরুত্ব দেবে না। আমরা যদি আমাদের প্রিয় মানুষটিকেও অনেক বেশি সময় দেওয়ার চেষ্টা করি তবে একটা সময় এমন এসে দাঁড়াবে যে আমাদের সময় তাদের কাছে ভ্যালু লেস হিসেবে পরিণত হবে আর আমরা যথেষ্ট সময় দেওয়ার ফলে আমরা তাদের কাছে গুরুত্বহীন হয়ে যাব কারণ তারা যখন ইচ্ছা তখন আমাদের পাশে পাবে। কিন্তু আমরা যদি খুব বেশি সময় না দিয়ে এবং নিজের কাজে ব্যস্ত থাকি তবে আমাদের গুরুত্ব ও তাদের কাছে অবশ্যই বেড়ে যাবে এবং আমাদের অল্প সময়ও তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে হবে।


কাউকে যদি আমরা প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলি তবে তাদের কাছে আমরা নিজেরাই গুরুত্বহীন হয়ে পড়বো। সেই জন্য নিজের গুরুত্ব বজায় রাখতে এবং নিজেকে ভ্যালুলেস হওয়ার হাত থেকে রক্ষা করতে আমাদের অবশ্যই নিজের সময়টাকে নিজের কাজে লাগানো উচিত এবং যতই আমাদের আপন মানুষ হোক না কেন প্রয়োজনে অতিরিক্ত সময়ে কাউকেই দেওয়া উচিত নয়। আমাদের সব সময় যে কোনো ব্যক্তি এমনকি আমাদের প্রিয়জনকেই তখনই গুরুত্ব বা সময় দেওয়া উচিত যখন তাদের প্রয়োজন হবে। প্রয়োজনের আগেই বা অতিরিক্ত যদি তাদেরকে আমরা যত্ন করা শুরু করি অথবা সময় দিয়ে তবে তাদের কাছে আমরা গুরুত্বহীন হয়ে যাব আর তাদের ব্যবহারে আমরা ভীষণভাবে কষ্ট অনুভব করব। ধীরে ধীরে দেখা যাবে আমাদের ভালোবাসার মানুষের সাথে আমাদের দূরত্ব অনেক বেড়ে যাচ্ছে আর আমাদের সম্পর্ক খারাপ হতে শুরু করেছে। তাই সম্পর্ক বাঁচাতে এবং নিজের গুরুত্ব বজায় রাখতে অবশ্যই আমাদের অযথা সময় অন্য কারোর ওপর ব্যয় করা থেকে দূরে থাকতে হবে।


আমাদের সবসময় মনে রাখতে হবে যে অন্যদের কাছে আমাদের সময়ে মূল্যহীন হলেও আমাদের কাছে আমাদের সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই অতিরিক্ত সময় অন্যদের ওপর ব্যয় না করে সেই অতিরিক্ত সময়ে নিজের উন্নতির কাজে বা নিজের বিভিন্ন কাজে যদি আমরা ব্যয় করি তবে সেটা হবে আমাদের বুদ্ধিমানের কাজ। কারন আমরা আমাদের নিজেদের ওপর যদি আমাদের অতিরিক্ত সময় গুলি ব্যয় করি তবে নিজেকে আরো বেশি উন্নত করতে পারব নিজের জীবনে সাফল্য আনতে পারব মনে শান্তি আনতে পারব আর অন্যদের কাছ থেকে গুরুত্বহীন হওয়ার হাত থেকেও রক্ষা পেয়ে যাব। আমাদের সবসময় বুঝতে হবে আমাদের কতটুকু সময় কাকে দেওয়া উচিত এবং কতটুকু গুরুত্ব কাকে দেয়া উচিত। নিজের প্রিয় মানুষটিকেও অতিরিক্ত সময় দেওয়া থেকে দূরে থাকতে হবে এবং সেই সময়টা বাঁচিয়ে নিজের শরীর ও মনের শান্তির কাজে জীবনে উন্নতির কাজে ব্যয় করতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে প্রয়োজনে অতিরিক্ত কাউকে গুরুত্ব ও সময় দিলে সেটা সব সময় অপব্যবহার হবে আর কিছু ক্ষেত্রে ক্ষতিরও সম্মুখীন হতে পারে।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।