জীবনে সব আশা পূরণ হয় না।

in আমার বাংলা ব্লগ • 2 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।



সোর্স



আমরা যদি মনে করি যে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ইচ্ছা আশা-আকাঙ্ক্ষা পূরণ করব তবে সেটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ আমাদের জীবন খুবই ছোট আর এই ছোট জীবনের আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইচ্ছা আশা-আকাঙ্ক্ষা তৈরি হতেই থাকে আর এই ইচ্ছা গুলো পূরণ করতে গেলে আমাদের কিছু ক্ষেত্রের প্রয়োজন সামর্থের আবার কিছু সময় প্রয়োজন অর্থের আবার কিছু ক্ষেত্রে প্রয়োজন সুযোগের। অনেক সময় অর্থের অভাবে মানুষ নিজের ইচ্ছা পূরণ করতে পারে না। সময় সুযোগ থাকা সত্ত্বেও অর্থ এমন একটা জিনিস যা প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস পেতে ইচ্ছা আশা-আকাঙ্ক্ষা পূর্ণ করতে সাহায্য করে। অর্থ ছাড়া মোটামুটি কোন জিনিস পাওয়ায় সম্ভব নয়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় অর্থ থাকা সত্ত্বেও সুযোগের অভাবে আমরা অনেক আশাই পূরণ করতে পারি না। অর্থ আছে কিন্তু এমন সময়ে এমন একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেল বা সেই আশা পূরণের সুন্দর সময়টাতে এমন একটা বাধা পড়ে যায় যে বাধা অতিক্রম করা ভীষণই দুঃসাধ্য একটা ব্যাপার। আর এইসব কারণেই অনেক সময় আমরা অর্থ থাকা সত্ত্বেও বিভিন্ন ধরনের ইচ্ছাও আশা পূরণ করতে পারি না।


আমাদের জীবনের এমন অনেক বাধা আসতে থাকে যা অনেক সময় আমাদের দ্বারা অতিক্রম করা ভীষণই কষ্টকর হয়ে পড়ে। কিছু কিছু বাধা অতিক্রম করে আমরা সফল হতে পারলেও এবং আমাদের ইচ্ছা আশা পূরণ করতে পারলেও কিছু কিছু বাধা এমন আসে যার কাছে আমরা নিরুপায় আর অসহায় হয়ে পড়ি, যার কারনে সেই বাধা অতিক্রম করে আমাদের আশা পূরণ করা অসম্ভব হয়ে পড়ে। কিছু কিছু মানুষ এমন আছে যাদের সামর্থ্য বা আর্থিক দিক থেকে এতটাই অক্ষমতা রয়েছে যে তারা তাদের প্রয়োজন মেটানোর ক্ষমতা কোনরকমে রাখলেও আশা-আকাঙ্ক্ষা পূরণ করার ক্ষমতা রাখে না। এইসব মানুষের ক্ষমতা নেই বলে আলাদা ধরনের অক্ষমতা বা দুঃখ থাকে। কিন্তু কিছু মানুষ এমন আছে যারা শুধুমাত্র সঞ্চয় করতেই ব্যস্ত থাকে এবং অর্থ উপার্জন করতেই সব সময় ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু সেই অর্থ উপার্জন করে যে বিভিন্ন ধরনের কাজে লাগানো যায় বা নিজের আশা আকাঙ্ক্ষা পূরণ করার ইচ্ছা সেই সব মানুষের মধ্যে কোনভাবেই থাকে না। কিছু মানুষ শুধু অর্থ উপার্জন করে প্রচুর অর্থ সম্পত্তির বড়াই করতেই থাকে।


আর তার সাথে অর্থ উপার্জন করে সঞ্চয় করার বড়াই করে কিন্তু অন্যের তো দূরের কথা নিজের কোনরকম শখ-শৌখিনতা পূরণ করার কথা ভাবে না বা হয়তো এই সব মানুষের শুধুমাত্র অর্থ উপার্জন করে সঞ্চয় করার শখ থাকে অন্য কোন আশা-আকাঙ্ক্ষা এসব মানুষের মধ্যে থাকে না। মানুষের যদি আর্থিক সামর্থ্য না থাকে এবং তার ফলে বিভিন্ন ধরনের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে তাদের কষ্ট পুরোপুরি আলাদা ধরনের হয় কিন্তু যে সব মানুষের আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও তারা আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না সেসব মানুষের কষ্ট সব থেকে অধিক হলে মনে হয়। কারন এইসব মানুষ তাদের সামর্থ বা আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও অভাবে দিন কাটাতে থাকে এবং আশা-আকাঙ্ক্ষা পূরণ না করতে পেরে প্রতিনিয়ত আশা আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার কষ্টে বাঁচতে থাকে। আসলে আমরা চারপাশে বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাই যারা তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না কখনো কখনো নিজের সামর্থ্য নেই বলে আবার কখনো সামর্থ থাকা সত্ত্বেও অন্যের কারণে। অন্য কারোর ওপর যদি আমরা নির্ভরশীল হয়ে পড়ি তবে আমাদের আকাঙ্ক্ষা অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে তখন আমরা কোনভাবেই কোন কিছু পূরণ করতে পারি না।


আমাদের আশা আকাঙ্ক্ষা পুরোপুরি জলাঞ্জলি দিয়ে আমাদের জীবন কাটাতে হয় শুধুমাত্র অন্যের ওপর নির্ভরশীল থাকার কারণে। সেজন্য যথাসম্ভব অন্যের উপর নির্ভরশীল না থেকে নিজে নিজের ওপর নির্ভরশীল হওয়া উচিত যাতে আমরা নিজেই নিজের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। আর্থিকভাবে নিজেই সচ্ছল ও সামর্থ্যবান হয়ে উঠতে হবে যাতে আমাদের কোন কিছু করার আগে কারোর পারমিশন নেওয়ার প্রয়োজন না পড়ে। আর তার সাথে উপযুক্ত পরিবেশ পরিস্থিতি ও সুযোগ আমাদের নিজেদেরই গড়ে তুলতে হবে আমাদের নিজেদের ইচ্ছা আশা-আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। তারপরও দেখা যায় জীবনে অনেক ইচ্ছা আশা অপূরণ থেকে যায় তবে চেষ্টা করতে হবে জীবনের প্রত্যেকটা আশা পূরণ করার। তারপরও যেটুকু অপরাধ থেকে যাবে সেটুকু যেন আমাদের আফসোস না হয় যা আমরা এই ইচ্ছাগুলো পূরণ করতে পারতাম কিন্তু আমরা একটু চেষ্টার অভাবে পূরণ করতে পারলাম না। আমাদের জীবনের সব ইচ্ছা আশা পূরণ হয় না তাও যথেষ্ট চেষ্টা করতে হবে যেন আমরা আমাদের এবং আমাদের প্রিয় মানুষের ইচ্ছা আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারি।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।