শিশু সন্তানের উপর অত্যাচার।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
বর্তমানে আমাদের পরিবেশ সমাজ এতটাই খারাপ পথে এগিয়ে চলেছে যে মানুষের জ্ঞান বুদ্ধি পুরোপুরি লোপ পেয়েছে তাই কোনটা সঠিক এবং কোনটা ভুল কোনটাই বিচার বিবেচনা করে উদ্ধার হতে পারছে না। বিভিন্ন ধরনের খারাপ কাজকর্মের মধ্যে দিয়ে নিজেকে ভীষণভাবে যেমন ব্যস্ত রাখে বর্তমান মানুষেরা তেমনি নিজের সাথে সাথে অন্যেরও ভীষণভাবে ক্ষতি করে চলেছে। মানুষের মনুষত্ব এতটাই নিচে নেমে গেছে যে এই পৃথিবীতে সব থেকে খারাপ ব্যক্তি ও যারা শিশুদের অনেক বেশি ভালোবাসা পছন্দ করে তারাও শিশুর ওপর অত্যাচার করতে ছাড়ছে না। মানুষের মস্তিষ্ক এতটাই নিকৃষ্ট চিন্তা ভাবনায় আসক্ত হয়ে পড়েছে যে ছোট বাচ্চা শিশু তাদের ওপরেও বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতে দেখা যায়। সমাজের বিভিন্ন মানুষ ছোট শিশু সন্তানের দিকে এমন কোন নজরে তাকায় এমন কি খুব মতলবে খুব চিন্তাভাবনায় ছোট্ট সন্তান কে দেখতে থাকে যা একটা বড় ছেলে বা মেয়েদের দিকেও সেরকম নিকৃষ্ট চোখে তাকানো যায় না। ছোট্ট শিশু সন্তান নিষ্পাপ ফুলের মত হয় কিন্তু কিছু মানুষ এতটাই নিকৃষ্ট যে সেই শিশু সন্তানদের ওপর অত্যাচার করতেও পিছপা হয় না।
বিভিন্নভাবে শারীরিক অত্যাচার করে ছোট্ট শিশু সন্তানদের মেরে ফেলতে তো আমরা বিভিন্ন সংবাদমাধ্যমে ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেই পাই, এছাড়াও আমরা আশেপাশে বিভিন্ন মানুষের মুখেও এরকম বিভিন্ন ধরনের খারাপ ঘটনা শুনতে পেয়ে থাকি। আসলে বর্তমানে মানুষেরা এতটাই নিকৃষ্ট হয়েছে যে সমাজের অন্যান্য পরিবারের শিশুদের পরে যেমন নিকৃষ্ট নজরে তাকায় বা অত্যাচার করে অথবা অত্যাচার মূলক বা খারাপ মানসিকতা রাখে তেমনি পরিবারের মানুষের অর্থাৎ পরিবারের শিশুদের ওপরেও খারাপ মতলব দেখা যায়। আমাদের আশেপাশে তো এমন অনেক পরিবার আছে যে পরিবারের ছোট্ট নবজাতক শিশু অথবা একটু বড় বাচ্চা শিশু তাদের পরেও বিভিন্নভাবে অত্যাচার করতে দেখা যায় তার পরিবারের মানুষদের। কিছু কিছু পরিবারের মানুষ যেমন ছোট শিশুর ওপর মানসিক ও শারীরিক অত্যাচার করে মারধর করে তেমনি কিছু কিছু পরিবারের মধ্যে দেখা যায় নিজের মা বাবাই ভীষণভাবে মানসিক ও শারীরিক অত্যাচারের কারণ হয়ে দাঁড়ায়। নিজের স্বার্থের জন্য নিজের ছোট্ট শিশুর ওপর কিভাবে মানসিক অত্যাচার করছে সেটা একটু ভেবেও দেখেনা।
সমাজে একদিকে যেমন কিছু মানুষকে দেখা যায় যে তারা সন্তানের অভাবে কান্নাকাটি করছে, একটা সন্তানের আশায় বিভিন্ন মন্দিরে ঈশ্বরের দ্বারে গিয়ে মাথা ঠুকছে ঈশ্বরের কাছে ভিক্ষা চাইছে একটা সন্তান পাওয়ার জন্য তেমনি অন্যদিকে দেখা যায় কিছু মানুষ যারা সন্তান লাভ করেও সে সন্তানকে ভীষণই তুচ্ছ ভাবে ব্যবহার করছে এবং শারীরিক মানসিক বিভিন্নভাবে অত্যাচার করছে। আসলে কিছু মানুষের মধ্যে অনেক বেশি মায়া মমতা ও ভালোবাসা দিয়ে থাকলেও কিছু মানুষের মধ্যে কোনোভাবেই মায়া-মমতা ও মানসিকতা এমনকি মনুষত্ব জন্ম নিতে পারেনি। আর এইসব মানুষই সমাজের জন্য অনেক বেশি ক্ষতিকর এমনকি নিজের সন্তানের জন্যও অনেক বেশি ক্ষতিকর হয়ে দাঁড়ায়। বর্তমান সমাজ এমন এসে দাঁড়িয়েছে যে নিজের পরিবারে নিজের মা-বাবার কাছেই অনেক শিশুসন্তান অনেক বেশি অবহেলিত এবং অত্যাচারিত অবস্থায় রয়েছে। অন্য দেশে বা বিদেশে হলে এসব মা-বাবার ওপর অনেক বেশি কঠোর বিচার করা গেলেও আমাদের দেশে এমন মা-বাবার কোন বিচার হয় না বা শাস্তি হয় না।
আমাদের সমাজে তো এমনও দেখা যায় যে নিজের মা-বাবা সন্তানকে বাড়ির মধ্যে আটকে ফেলে ঘুরতে চলে যায় এমনকি কান্নাকাটি করলে মারধর করে ক্ষুধার্ত অবস্থায় ফেলে রেখে দেয়। আসলে গুরুজনেরা বলে জন্ম দিলেই মা-বাবা হওয়া যায় না কথাটা এক্ষেত্রে একদমই বাস্তব হয়ে যায়। আসলে একজন আদর্শ মা-বাবার সন্তানের উপযুক্ত মা বাবা হওয়া অনেক বেশি কষ্টকর এবং সন্তানকে সুন্দরভাবে মানুষ করা অনেক বেশি কষ্টকর। কিন্তু কিছু মা-বাবা এমন আছে যারা এই কষ্টকর কাজটা তো করেই না উপরন্ত সন্তানের ওপর এমন অত্যাচার করে সেই সন্তানও ভাবতে থাকে যে এখান থেকে কোনভাবে মুক্তি পেতে পারলে তারা বেঁচে যায়। বর্তমানে তো কিছু কিছু ঘটনা এমনও দেখতে পাওয়া যায় যে জন্মের পরে নবজাতক শিশু বা কিছু মাস বয়সী শিশু রাস্তাঘাটে ও অনথাশ্রম এর দরজায় ফেলে রেখে যায় নিজের বাবা-মা বা পরিবারের মানুষ। এমন ঘটনা অবশ্যক কন্যা সন্তানের ক্ষেত্রেই বেশি দেখা যায়। তবে আমাদের সচেতন হওয়া উচিত এবং এই শিশু সন্তানের উপর অত্যাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
That sounds awful… And yes, we do have incidents like that here, but they are dealt with very strictly and punished accordingly. If things are different where you are, it seems that a shift in values is taking place? What has happened? Is it down to a lack of education?
0.00 SBD,
0.10 STEEM,
0.10 SP