ভুল কাজকর্মের জন্যই সম্মান হারায়।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা প্রত্যেকেই মনে করি যে আমরা যে কাজকর্মগুলো করি সেটা সঠিক। আসলে প্রত্যেক মানুষই নিজেকে সঠিক মনে করলেও তারা আসলে সঠিক হয় না। প্রত্যেকটা মানুষের সঠিক মনে করার মধ্য থেকেও তারা ভীষণভাবে ভুল কাজকর্ম করে থাকে। আরে ভুল কাজকর্মের মধ্য দিয়ে মানুষ মানুষের নিজের মান সম্মানটা ছোটবেলা থেকে অর্জন করতে থাকে সেটা হারিয়ে ফেলে। অনেক মানুষ আছে যারা ছোটবেলা থেকেই এমন কিছু কাজকর্ম করে যার ফলে কোনভাবেই সম্মানিত হয় না বরং সমাজের চোখে খারাপ মানুষ হিসেবে গণ্য হয়। তবে কিছু কিছু মানুষ এমন আছে যারা ছোটবেলা থেকে অনেক ভালো ভালো কাজ করে অনেক সম্মান অর্জন করেছে কিন্তু বয়সকালে এমন কিছু কাজ করে বসেছে যার ফলে সারা জীবনের সঞ্চিত সম্মান এক নিমেষের মধ্যে নষ্ট হয়ে গেছে। আসলে মানুষ সব সময় বুঝে শুনেই যে নিজের সম্মান নষ্ট করে ফেলে এমনটা নয় মানুষ এমন অনেক কাজ করে বসে নিজের অজান্তেই যার ফলে মানুষ নিজের সম্মান নিজেই নষ্ট করে ফেলে।
সবসময় মানুষের বুদ্ধি কাজ করে না তাই কিছু কিছু সময় এমন হয় যে সময় মানুষ অবুঝের মত এমন কিছু কাজ করে বসে যার ফলে অসম্মানিত হয়ে বসে এবং ভীষণ খারাপ ভাবে সম্মান খোয়াতে হয়। সারা জীবনের সংযত সম্মান সব থেকে বেশি নষ্ট হয় বৃদ্ধ বয়স কালে। কারণ এই বয়সে মানুষ এমন এমন বোকার মত কাজ করে বসে যে বোকামিগুলো তারা হয়তো সারা জীবন কোন ভাবেই ভাবতে পারেনা। বয়স কালে দেখা যায় কিছু কিছু মানুষের এমন ভীমরতি ধরে যে তারা অনেক বেশি অশালীন বা অভদ্র আচরণ করতে শুরু করে তখন তাদের সম্মান কোনভাবেই টিকে থাকতে পারে না। তবে এইসব ক্ষেত্রে দেখা যায় কম বয়সকালেই এই সব ব্যক্তি একটু অভদ্র ধরনের হয়ে থাকে কিন্তু অতি চালাকের সাথে নিজের এই অভদ্র আচরণগুলোকে সারা জীবন লুকাতে রাখে। তবে খারাপ মানুষ কখনোই তার চরিত্র বেশিদিন লুকাতে পারে না তাই বয়সকাল হলেও তারা এমন কিছু কাজ করে বসে যার কারণে তাদের আসল চরিত্র বেরিয়ে পড়ে সবার সামনে। আর এর ফলে এইসব অশালীন অসভ্য ধরনের খারাপ চরিত্রের ব্যক্তিরা সম্মান হারায় সমাজের কাছে।
অনেক ব্যক্তি এমন আছে যারা বুঝে না বুঝে নির্বোধের মত বিভিন্ন ধরনের কাজ করে, যেমন উপযুক্ত সময় না দেখে যে কারোর ঘরে চলে যাওয়া, কারোর ঘরে ঢোকার আগে সংকেত না দিয়ে বা আওয়াজ না করে হুট করে ঘরে ঢুকে পড়া, যে ঘরে কোন মানুষ নেই শুধুমাত্র একটি মেয়ে মানুষ রয়েছে সেই ঘরে গিয়ে দীর্ঘক্ষণ বসে থাকা বা সেই মেয়েটির সাথে খোশ আলাপ করার চেষ্টা করা ও তাকে বিরক্ত করা ইত্যাদি বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের ফলেও বিভিন্ন মানুষ তার সম্মান হারিয়ে ফেলে। রাতের রাত কখনোই কারোর ঘরে গিয়ে উঁকিঝুঁকি করা কোন সভ্য মানুষের লক্ষণ নয়। তাই বুঝে হোক বা না বুঝে এই ধরনের খারাপ আচরণ করলে অবশ্যই তাকে কোন মানুষই ভালো মনে করবে না এবং খারাপ নজরে দেখতে থাকবে। আসলে মানুষের সম্মান মানুষের কর্মকাণ্ডের ওপরেই নির্ভর করে তাই সবসময় আমাদের অনেক বেশি ভাবনা চিন্তা করে মানুষের সাথে আলাপ-আলোচনা কথাবার্তা বলা উচিত এমন কি বিভিন্ন ধরনের কাজকর্ম ও করা উচিত। অনেক সময় মানুষের শারীরিক আচরণও বলে দেয় যে সে ভদ্র মানুষ নাকি ভদ্র মানুষের মুখোশের আড়ালে অভদ্র মানুষ।
তাই আমাদের যেমন নিজের সম্মান নিজের রক্ষা করতে হবে তেমনি শারীরিক আচরণ, কথাবার্তা, ব্যবহার, সবকিছুই সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। কোন কর্ম করার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে করতে হবে যেন সে কাজটি ভুল না হয়ে যায় বা অসময়ে না করা হয়ে যায় কারন অনেক সময় সময়টা সময় না করে অসময়ে করলে সে কাজটির ফলও খারাপ হতে থাকে। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা কর্মের ফল আমাদেরই ভোগ করতে হবে আর আমাদের কর্মের ওপরে আমাদের চরিত্র অনেক সময় নির্ভর করতে থাকে। তাই সমাজে যদি আমাদের সম্মান বাঁচিয়ে রাখতে হয় তবে অবশ্যই আমাদের কর্ম ঠিক রাখতে হবে যেন মানুষ আমাদের তুচ্ছ মনে না করে এবং সব সময় সম্মানের চোখে দেখতে থাকে। আমরা যদি একবার কোন মানুষের চোখে তুচ্ছ হয়ে যায় তবে অনেক কষ্ট করেও সে সম্মান ফিরে পাওয়া সম্ভব হবে না। অনেক সময় আমাদের সম্মান বজায় রাখতে অনেক ধরনের কাছ থেকে আমাদের বিরত থাকতে হয় আবার অনেক ধরনের কাজ আমাদের করতে হয় যেগুলো আমাদের অবশ্যই বুঝে শুনেও চিন্তাভাবনার মাধ্যমেই করা উচিত।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।