অহংকার জীবনে অধঃপতন ডেকে আনে।

in আমার বাংলা ব্লগ • 13 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


image.png


সোর্স



অহংকার আমাদের জীবনে এমন একটা শব্দ যা আমাদের জীবনের একমাত্র অভিশাপ হয়ে থাকে। অহংকার কখনোই আমাদের জীবনের জন্য ভালো কিছু করতে পারিনি বা ভালো কিছু ভবিষ্যতেও করতে পারবে না। এই পৃথিবীতে যেসব মানুষই অহংকার করেছে সেসব মানুষই জীবনে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অহংকারী মানুষ সব সময় ন্যায় অন্যায় কাজকর্মের মধ্যে বিচার করতে পারে না। অহংকারী মানুষ বেশিরভাগ সময়ে অহংকার বশীভূত হয়ে ভুল সিদ্ধান্ত নয় এবং ভুল কাজকর্ম করে থাকে। বেশিরভাগ দেখা যায় যারা অহংকারী নয় তারাই সঠিক পথে চলতে পারে এবং ন্যায় কাজকর্ম করতে পারে। কিন্তু যেসব ব্যক্তি অহংকারে আসক্ত সেসব ব্যক্তি কোন ভাবেই ন্যায়ের পথে চলতে পারে না বরঞ্চ শুধুমাত্র অন্যায় কাজকর্ম করে যায় আর অহংকার বশীভূত হয়ে পাপ করতে থাকে। অহংকারী ব্যক্তি সবসময় তার আশেপাশের মহান মানুষদের কোনভাবেই লক্ষ্য করে না কিন্তু সবাইকে নিচু ও হীন চোখে দেখে এবং নিজেকেই অনেক বেশি মহান বলে মনে করে। অহংকারী মানুষের অহংকারের কারণে তাদের সাথে কেউ মেলামেশা পছন্দ করে না।


অহংকার আমাদের জীবনের অনেক বড় অভিশাপ তাই এই অভিশাপের মধ্যে যে ব্যক্তি আক্রান্ত হয়ে পড়ে সেই ব্যক্তি ভীষণভাবে একা হয়ে যায়। কারণ এরা ন্যায় অন্যায় যেহেতু বুঝতে পারে না তাই এসব ব্যক্তি ভালো মানুষ ও খারাপ মানুষ উভয়দের সাথেই অনেক বেশি খারাপ ব্যবহার করে এবং আমাদের আশেপাশে থাকা ভালো ব্যক্তি ও উচ্চপদস্থ মহান ব্যক্তিদের পরেও অনেক বেশি অহংকার দেখাতে থাকে। যার ফলে নিজেকে নিজে মহান ব্যক্তি মনে করলেও অন্যদের চোখে এ ব্যক্তি কোন ভাবেই মহান থাকেনা বরঞ্চ ভীষণভাবে অপছন্দের একটি মানুষ হিসেবে গণ্য হয় সমাজের চোখে। অহংকারী ব্যক্তিরা কখনোই জ্ঞানী হতে পারে না কারণ যেসব মানুষ অহংকার করে সেসব মানুষ তাদের অহংকার বজায় রাখতে কোন কিছু শিখতে চায় না বা কোন ভাবে কোন দক্ষতা অর্জন করতে চায় না। তারা কোনভাবে যেটুকু অল্প শিক্ষা বা দক্ষতা অর্জন করে থাকে সেটুকু নিয়েই অনেক বেশি বড়াই করতে থাকে। আর অল্প শিক্ষা কখনোই জীবনে উপকার দিতে পারে না। আমাদের সব সময় যে কোন বিষয় সম্পর্কে সঠিক এবং পূর্ণ দক্ষতা অর্জন করার প্রয়োজন রয়েছে জীবনে উন্নতি করার জন্য।


কিন্তু যেসব ব্যক্তি খুবই অহংকারী হয়ে থাকে সেসব ব্যক্তি অহংকারের জন্য নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করে এবং অন্যদের অনেক বেশি হীন মনে করার কারণে তারা অন্যদের কাছ থেকে কোনভাবেই কোন দক্ষতা অর্জন করতে চায় না এবং অন্যকে নিজের থেকে প্রতিষ্ঠিত বা দক্ষ মানুষ বলে মনে করতেই চায় না। নিজেকে অনেক বেশি দক্ষ মনে করে ও প্রমাণ করার চেষ্টায় সব সময় এসব অহংকারী ব্যক্তিরা অশিক্ষিত এবং অদক্ষই থেকে যায়। এর ফলে এইসব অহংকারী ব্যক্তিদের মধ্যে দেখা যায় খুব বেশি উন্নতি হয় না বরং অহংকারের জন্য নিজের আপন মানুষ ও আশেপাশের প্রিয় মানুষদের সাথেও তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় আর এসব মানুষ হয়ে পড়ে পুরোপুরি একা। নিজেরা অনেক বেশি মহান এবং সঠিক মনে করার কারণে এসব অহংকারী মানুষেরা প্রতিনিয়ত বাইরের মানুষদের সাথে যেমন খারাপ ব্যবহার করতে থাকে তেমনি নিজের পরিবারের মানুষের সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করতে থাকে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু গুণাবলী থাকে যা এইসব অহংকারী মানুষ কোনভাবেই স্বীকার করতে চায় না।


অহংকারী মানুষেরা প্রতিনিয়ত নিজেকেই দক্ষ এবং নিজেকেই সেরা বলে মনে করে যার ফলে তারা পরিবারের প্রত্যেকটা মানুষকে প্রতিনিয়ত আঘাত করতে থাকে বিভিন্নভাবে। কখনো তার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলে কখনো তা নিজের পরিবারের মানুষকেই ভীষণভাবে হীন করে তুলতে চেষ্টা করে। যার ফলে এইসব মানুষের সাথে নিজের পরিবারের মানুষেরই খুব একটা ভালো সম্পর্ক না থাকায় এসব মানুষকে ছেড়ে পরিবারের প্রত্যেকটা মানুষ দূরে সরে যাওয়ার চেষ্টা করে। অহংকারী মানুষেরা কখনোই নিজের দোষ স্বীকার করে না বরং সবসময় অন্যের দোষ খোঁজে এমনকি নিজের দোষের কারনেও যে ঘটনা ঘটে সেই ঘটনার জন্য অন্যকে দায়ী করতে থাকে। যার ফলে সম্পর্ক আরো বেশি খারাপ হতে শুরু করে। জীবনে উন্নতি করার জন্য এবং সম্পর্ক ভালো রাখার জন্য সব সময় আমাদের অহংকার থেকে দূরে থাকা প্রয়োজন রয়েছে। কারণ অহংকার আমাদের জ্ঞানশক্তি নষ্ট করে দেয় ন্যায়-ও- অন্যায় বিচার বিবেচনা ক্ষমতা নষ্ট করে দেয়। আর এই কারণেই অহংকারী ব্যক্তিরা জীবনে কখনো উন্নতি করতে পারে না বরঞ্চ সবকিছু হারিয়ে ফেলে।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।