নিজের চিন্তা নিজেরই করতে হয়।

in আমার বাংলা ব্লগ • 9 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


image.png


সোর্স



আমাদের এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই স্বার্থপর তারা সবাই নিজের চিন্তা নিজেই করে। কিন্তু তার মধ্যেও কিছু কিছু মানুষ এমন আছে যারা নিজের চিন্তা করার আগে অন্যের চিন্তা করতে শুরু করে। অর্থাৎ নিজে খাওয়ার আগে অন্য সবাই খেয়েছে নাকি, নিজে ভালো কোন জামা পড়ার আগে অন্য কেউ ভালো কোন জামা কাপড় পড়েছে নাকি, এমনকি নিজে কোন ভালো কিছু করার আগে অন্য কারোর জীবনে ভালো কিছু ঘটছে নাকি ইত্যাদি বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করতে থাকে নিজের আগে অন্যের জন্য। কিন্তু এইসব মানুষ কখনোই তার অন্যায়ের প্রতি যে ভালোবাসা তার মূল্যায়ন কোনভাবেই পায় না। বর্তমান সমাজ এতটাই খারাপ এবং নিষ্ঠুর হয়ে গেছে যে অন্যের চিন্তা করার আগে নিজের চিন্তা করাটাই বুদ্ধিমানের কাজ। কারণ আমরা যদি নিজের কথা না চিন্তা করি তবে অন্য কেউ আমাদের কথা চিন্তা করতে আসবে না আবার চিন্তা করার সময়ও নষ্ট করবে না। বর্তমান সমাজে আত্মীয়-স্বজন বন্ধু বান্ধব তো দূরের কথা নিজের মা বাবাই সন্তানের আগে নিজের কথা চিন্তা করে।


আগেকার সময় দেখা যেত বাবা যেমনই হোক না কেন মা সবসময় সন্তানের কথা আগে চিন্তা করত এবং পরিবারের কথা আগে চিন্তা করত। পরিবারকে ভালো রাখার দায়িত্ব এবং সকলের কথা চিন্তা করতে করতে নিজের কথাই চিন্তা করার সময় থাকতো না। পরবর্তী প্রজন্মরা এই ব্যাপার গুলো দেখে শুনে বুঝে শিক্ষা নিয়েছে যে আগে নিজের কথাই চিন্তা করতে হবে। আর এইসব বিভিন্ন ধরনের শিক্ষা অভিজ্ঞতা থেকে শুরু হয়েছে বর্তমান যুগের আগে নিজের কথা চিন্তা করার ব্যাপার। তবে আগেকার সময় যেমন দেখা যেত সন্তানের কথা বাবা কোন ভাবে এই চিন্তা করে না বর্তমান যুগেও কিন্তু কোন বাবাকেই দেখা যায় না যে নিজের আগে সন্তানের কথা চিন্তা করবে। তবে পৃথিবীতে ব্যতিক্রমধর্মী সফল ব্যক্তি থাকে তবুও তুলনামূলক অনেক কম বাবাই এমন আছে যারা নিজের আগে সন্তানের কথা চিন্তা করে। বর্তমান যুগের সন্তানেরা যদি না খেয়ে থাকে তবুও দেখা যায় বাবা সন্তানের কথা চিন্তা না করে নিজের ক্ষুধা নিবারণের কথাই সবার আগে চিন্তা করে। আসলে বর্তমান সমাজ হয়ে গেছে ভীষণভাবে নিষ্ঠুর।


বর্তমানে মানুষ অন্য কারোর কথা চিন্তা করে নিজের মূল্যবান সময় কোনভাবেই নষ্ট করতে চায় না। বর্তমানে মানুষ সবসময় নিজের কথা চিন্তা করে এবং নিজের কথাই ভাবতে থাকে। কোন পরিবার যদি না খেয়ে ভীষণ কষ্টের মধ্য দিন কাটাতে থাকে তখন কেউই দেখতে আসবে না কিন্তু কোন পরিবার যদি খুব ভালোভাবে জীবন যাপন করে তখন সবাই সেই পরিবার সম্পর্কে আলোচনা করে এবং বিভিন্ন ধরনের মন্তব্য প্রকাশ করতে থাকে। এটাই এই সমাজের বাস্তব রূপ। তাই কে কি বলবে কে কি ভাববে সেই কথা চিন্তা না করে নিজের কথাই সবার আগে চিন্তা করা উচিত। বর্তমান সময়ে আমরা না খেয়ে থাকলেও কেউ আমাদের খাওয়াতে আসবে না আবার আমরা ভীষণ কষ্টে থাকলেও কেউ আমাদের কষ্ট দূর করতে পাশে দাঁড়াবে না তাই আমাদের নিজেদের চিন্তা আমাদের নিজেদেরই করতে হবে। বর্তমান সমাজের মানুষেরা শুধুমাত্র দূর থেকে দেখবে হাসবে আর বিভিন্ন ধরনের মন্তব্য করবে কিন্তু কেউ কখনোই আমাদের ভালো কামনা করবে না।


প্রত্যেক মানুষ সবসময় অন্যকে দমিয়ে অন্যকে কষ্টে রেখে নিজে ভালো থাকার চেষ্টা করে। তাই আমরা যদি আশা করি যে কোন মানুষ আমাদের কথা ভাববে বা আমাদের কষ্ট দূর করার চেষ্টা করবে সেটা হবে আমাদের সব থেকে বড় ভুল ধারণা। আমাদের প্রত্যেকের নিজের কথা নিজেদেরই ভাবতে হবে এবং নিজের কষ্ট দূর করার চেষ্টা নিজেদেরই করতে হবে। এই পৃথিবীতে সকলেই স্বার্থপর সেটা হোক বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন অথবা নিজের জন্মদাতা পিতা মাতা, সকলেই নিজের স্বার্থ এবং নিজের কাজ আগেই দেখে। সাথে একটু আঘাত করলে নিজের পিতা-মাতাও মুখ ফিরিয়ে নিতে বা আমাদের ভীষণভাবে কষ্ট দিতে কোন ভাবেই পিছুপা হবে না। আর নিজের স্বার্থ না দেখে তারাও কখনো আমাদের কষ্ট দূর করতে আসবেনা বা আমাদের কথা চিন্তা করবে না। তাই সবসময় আমাদের নিজেদের চিন্তা আমাদের নিজেদেরই করতে হবে কারন আমরা না খেয়ে থাকলে ফিরে আমাদেরই পাবে কষ্ট আমাদেরই হবে অন্য কারো নয়। তাই নিজের ক্ষুধার চিন্তা নিজেরই করতে হবে নিজের জীবনের কষ্ট দূর করার চিন্তাভাবনাও নিজেরই করতে হবে অন্য কেউ আমাদের ক্ষুধা নিবারণের চেষ্টাও করবে না আমার জীবনের কষ্ট দূর করার চেষ্টা করবে না।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟