মন নিয়ে খেলা করতে নেই।

in আমার বাংলা ব্লগ • 3 days ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মন নিয়ে খেলা করতে নেই সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে যারা মানুষকে মন দিয়ে ভালবাসে তারা সব সময় কষ্ট পেয়ে যাই এবং তারা কখনো আর ভালোভাবে বেঁচে থাকতে পারে না। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি মানুষকে মন দিয়ে ভালবাসতে পারি তাহলে সে মানুষটির উচিত আমাদেরকে অবশ্যই মন দিয়ে ভালোবাসার জন্য এবং আমরা যদি কোন ধরনের খারাপ বা অন্যায় কাজ করি তাহলে তারা আমাদেরকে সতর্ক করে দেবে আগে থেকে যাতে করে আমরা সেই খারাপ পথে আর এগিয়ে যেতে না পারি। আসলে যারা মানুষের মন নিয়ে খেলা করে তারা জীবনে কখনো ভালো মানুষ হতে পারে না।


আসলে মানুষের মন নিয়ে তারা খেলা করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না এবং সেই মানুষগুলো সব সময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং মানুষের ক্ষতি করে তারা আনন্দ পায়। আমরা যদি মানুষের প্রকৃত ভালবাসতে পারি তাহলে সেই মানুষের সাথে আমরা কখনো খেলা করবো না এবং সেই মানুষের মন কখনো ভেঙে দেওয়ার চেষ্টা করব না। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় মানুষের পাশে থাকে এবং মানুষকে ভালবাসার চেষ্টা করে। তারা কখনো কোন ভাবে মানুষের সাথে কোন ধরনের খারাপ আচার-আচরণ করে না এবং সবসময় মানুষকে পাশে রাখার চেষ্টা করেন।


আসলে আমরা যদি মানুষকে প্রকৃত ভালবাসতে পারি তাহলে কিন্তু অবশ্যই সে মানুষদেরকে আমরা সম্মান করতে পারি এবং সেই মানুষদেরকে ভালোভাবে বেঁচে থাকার শেখাতে পারি। যারা মানুষকে ভালবাসতে পারে না তারা সবসময় মানুষের মন নিয়ে খেলা করে এবং বিভিন্ন ভাবে তারা মানুষের মনটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা মানুষকে প্রকৃত ভালবাসতে পারি এবং মানুষকে ভালোবেসে আপন করে নিতে পারি যাতে করে সেই মানুষগুলোর সকল ধরনের সমস্যা আমরা দূর করতে পারবো এবং তাদের মনটাকে সুন্দর করতে পারব।


একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি মানুষকে প্রকৃত ভালবাসতে পারি তাহলে সে মানুষটি আমাদেরকে সব সময় মন দিয়ে ভালবাসবে এবং আমাদের খারাপ সময় তারা আমাদের পাশে থেকে আমাদের সেই খারাপ সময় থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা মানুষকে কখনো মন দিয়ে ভালবাসতে পারে না তারা কখনো মানুষকে আপন করতে পারে না এবং তারা সবসময় মানুষের মন নিয়ে খেলা করে এবং মানুষের মন কি করে ভেঙে দেওয়া যায় এজন্য তারা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যায়।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।