বাঙালির উৎসব।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ বাঙালির উৎসব সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
প্রতিবছর আমরা বাঙালিরা বিভিন্ন ধরনের উৎসব পালন করি এবং সেই উৎসবের দিনগুলোতে সবাইকে নিয়ে আনন্দে সেই মুহূর্তগুলো আমরা কাটাতে চেষ্টা করি। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি এই উৎসবের দিনে সবাইকে একসঙ্গে একত্রিত করে সেই উৎসব পালন করতে পারে তাহলে কিন্তু আমাদের কাছে সেই উৎসব একটু আলাদা ধরনের মনে হয় এবং আমরা সবাই সেই উৎসবটা খুব সুন্দর ভাবে পালন করতে পারি। কিন্তু আপনি যদি নিজের মতো করে সেই উৎসব পালন করেন তাহলে সেই উৎসবে আপনি কিন্তু কখনো ভালোভাবে উপভোগ করতে পারবেন না।
এজন্য আপনাকে সব সময় ভালোভাবে এই উৎসব পালন করার জন্য সবাইকে নিয়ে সেই উৎসব পালন করতে হবে। এই উৎসবের দিনগুলোতে আমাদের দিনটা অন্যরকম ভাবে কাটে এবং আমরা সবাই চেষ্টা করি বিভিন্ন ধরনের পরিষ্কার অথবা নতুন পোশাক পড়ে এই উৎসবের দিনগুলো পালন করার জন্য। আসলে বাঙালি সারা বছর অপেক্ষা করে এই উৎসবের দিনগুলোর জন্য এবং তারা আগে থেকে বিভিন্ন ধরনের পরিকল্পনা করে যাতে করে এই উৎসবের দিনগুলো তাদের ভালোভাবে কাটতে পারে। এজন্য তারা সবসময় কঠোর পরিশ্রম করে এবং এই পুজোর সময় তারা একটু আরাম এসে দিন কাটাতে চায়।
আমরা সবাই চেষ্টা করব যাতে করে এই বাঙালির দিনগুলোকে সুন্দরভাবে সবার সামনে তুলে ধরার জন্য এবং এই বাঙালির উৎসবগুলো যারা নষ্ট করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর পদক্ষেপ তো গ্রহণ করতে হবে এর পাশাপাশি তাদের এই ধরনের খারাপ চিন্তা ভাবনাকে যাতে মাথায় আনতে না পারে এজন্য কঠোর শাস্তি দিতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে বাঙালি সবসময় তার উৎসবের দিনগুলোকে একটু স্পেশালভাবে পালন করতে চাই এবং সবাই মিলে চেষ্টা করে এই দিনগুলো তাদের সবসময় ভালো কাটুক। এজন্য আমরা সব সময় এই বাঙালি উৎসবের দিনগুলোতে আনন্দ করার চেষ্টা করি।
এভাবে যদি আমরা সবাই মিলে বাঙালির এই উৎসবের দিনগুলো পালন করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে সুন্দর একটা সময় কাটাতে পারব এবং সবাই বলে আনন্দের সাথে জীবনটাকে উপভোগ করতে পারব। এজন্য এই বাঙালির উৎসব আমাদের সবাইকে সুন্দরভাবে পালন করতে হবে এবং সবাইকে নিয়ে এক জায়গায় উৎসবের দিনগুলোকে কাটানোর চেষ্টা করতে হবে এবং সুখে শান্তিতে থাকতে হবে। আর যারা অসহায় মানুষ হয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে যাতে করে তারা এই উৎসবের সময়গুলোতে একটু ভালো সময় কাটাতে পারে এজন্য তাদেরকে বিভিন্নভাবে আমাদের সাহায্য করতে হবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।