বেশি বোঝার ভাব যারা করে।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ বেশি বোঝার ভাব যারা করে তাদের সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
পৃথিবীতে কিছু কিছু মূর্খ ব্যক্তি আছে তাদেরকে আপনি যতই ভালো কিছু বোঝানোর চেষ্টা করুন না কেন তারা কখনো আপনার কাছ থেকে ভালো জিনিসটা বুঝতে চেষ্টা করবেন এবং বিভিন্নভাবে তারা খারাপ জিনিসটা গ্রহণ করে আপনার কাছে তারা সেই খারাপ জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করবে এবং এর মাধ্যমে কিন্তু তারা নিজেদেরকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করতে চাইবে। একটা জিনিস মনে রাখতে হবে যে যারা এই ধরনের অতিরিক্ত বেশি বোঝার ভাব করে তারা কিন্তু আসলে প্রকৃত শিক্ষিত মানুষ নয় এবং তারা সঠিকভাবে কোন কিছু কখনোই বুঝতে পারে না এবং তারা বিভিন্ন মানুষের বিভিন্নভাবে ক্ষতি করে।
এই অতিরিক্ত বেশি বোঝা মানুষগুলো সব সময় মানুষের সাথে তর্ক করে জয়ী হওয়ার চেষ্টা করে এবং আপনি তাদেরকে যতই সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করুন না কেন তারা কিন্তু সবসময় খারাপ পরামর্শটা গ্রহণ করে এবং সেই খারাপ পরামর্শটা সবার মাঝে কুসংস্কার আকারে ছড়িয়ে দেওয়া কিন্তু তাদের এটাই কাজ। আসলে তারা মানুষের যেহেতু ভালো করতে পারে না তাই তারা সবসময় চেষ্টা করে কি করে মানুষের ক্ষতি করা যায় এবং কি করে মানুষের থেকে সবসময় দূরে সরে থাকা যায়। এজন্য বেশি বোঝা মানুষগুলো থেকে সবসময় আমাদের দূরে সরে থাকতে হবে।
যারা ভালো মানুষ এবং ভালোভাবে প্রত্যেকটা মানুষের পাশে থাকে এবং তাদের উপকার করতে চায় আসলে তারা কিন্তু সঠিক জ্ঞান গ্রহণ করে জীবনে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যায় এবং জীবনটাকে তারা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করে। আসলে যারা খারাপ মানুষ তারা কিন্তু অতিরিক্ত বোঝার জন্য তারা তাদের নিজেদের জীবনটাকে যেমন একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারে না ঠিক তেমনি তারা একই সাথে অন্যের জীবনটাকেও কি করে নষ্ট করবে এই ধরনের চেষ্টা করে থাকে। এই অতিরিক্ত বেশি বোঝা মানুষদের থেকে সবসময় আমাদেরকে দূরে সরে থাকতে হবে।
মাঝে মাঝে কোন বিষয় সম্পর্কে তারা এমন ভাব নেয় যে তারা সেই বিষয়টা সম্পর্কে সঠিকভাবে জেনে থাকে এবং সেই বিষয়টাকে নিয়ে তারা ভুলভাবে মানুষের সামনে প্রকাশ করার চেষ্টা করে। এজন্য আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে সব কিছু সঠিকভাবে বুঝে নেওয়ার ক্ষমতা অর্জন করতে হলে সর্বপ্রথম আমাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং সঠিক শিক্ষা গ্রহণ করে জীবনে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এতে করে কিন্তু অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



.jpg)