মানুষের সাথে ভালো ব্যবহার করুন।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মানুষের সাথে ভালো ব্যবহার করুন সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আমরা যদি এই পৃথিবীতে মানুষের সাথে ভালো ব্যবহার না করে তাহলে কিন্তু আমরা কখনো মানুষের কাছ থেকে ভালো ব্যবহার আশা করতে পারবো না এবং আমরাও জীবনে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি তাহলে মানুষ আমাদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবে এবং আমাদের সাথে শুধু সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে একদিন যেমন আমাদের জন্ম হয়েছিল ঠিক একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের চিরদিনের জন্য বিদায় নিতে হবে।
কিন্তু এই মাঝের সময়টুকু যদি আমরা মানুষের সাথে ভালো ব্যবহার না করি তাহলে মানুষ কখনো আমাদেরকে আর ভালো জানবে না এবং আমরা আমাদের মনের সুখ দুঃখের কথাগুলো কখনো কোন মানুষের সাথে শেয়ার করতে পারবো না। এজন্য আমরা যে কোন কিছু বিনিময়ে মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবো এবং মানুষের বিপদে আপদে তাদের পাশে থেকে সেই বিপদ আপদ থেকে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করব। যারা এই পৃথিবীতে খারাপ মানুষ তারা কিন্তু কখনো মানুষের উপকার করতে পারে না এবং সব সময় তারা মানুষের বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে।
এজন্য আমরা সব সময় একটা জিনিস মনে রাখব পৃথিবীতে আমরা যতই ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই না কেন আমরা সব সময় মানুষকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং বিভিন্নভাবে যদি আমরা মানুষকে সাহায্য করতে পারি তাহলে সেই মানুষ আমাদেরকেও আমাদের বিপদে সবসময় সাহায্য করবে এবং আমাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবে। আর আপনি যদি সবসময় মানুষের সাথে বিভিন্নভাবে খারাপ ব্যবহার করে যান তাহলে আপনি জীবনে কখনো ভালো মানুষ হতে পারবেন না এবং আপনি আপনার নিজের জীবনটাকে কখনো সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না।
এজন্য আমাদের অবশ্যই ভালো কাজ করতে হবে এবং ভালো কাজ করে জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আমরা যদি সবাই মিলে চেষ্টা করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সুন্দরভাবে কাজে লাগাতে পারবো। এজন্য আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করব এবং মানুষকে ভালবেসে আপন করে নেব যাতে করে মানুষ আমাদের দুঃসময়ে আমাদের পাশে থাকে এবং আমাদের সেই খারাপ সময় থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করে। তাহলেই কিন্তু আমরা জীবনে ভালো হতে পারব।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
| Vote Witness @seven.wit | Meet Speak on Steem |
|---|---|---|
We are the hope!