You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৮৪

in আমার বাংলা ব্লগ • 3 years ago

আমার মনের পিঞ্জিরাতে,তোমার বসবাস।
তুমি বিহীন পিঞ্জিরারটার,বড়ই সর্বনাশ।
মনের অতলে থাকে,আরো একটি মন।
সেই মনে আছো তুমি,তুমিই যে আপন।

আমার ভালোবাসায়,ঘেরা যে তুমি।
তোমার ওই হৃদয়ে,থাকতে চাই আমি।
ভালোবাসা ভালোবাসা,যার শেষ নেই।
তোমার কাছ থেকে আমি,শুধু সেটাই যে চাই।

পৃথিবীটা অনেক বড়,তার চেয়ে বড় ভালোবাসা।
তোমার তরে ওগো আমার,যতসব আশা।
ভালোবেশে মনের ভিতর,দিও মোরে ঠাঁই।
তোমার মনে আমি যেন,একটু জায়গা পাই।

Sort:  
 3 years ago 

বাহ! দারুণ হয়েছে কিন্তু আজকের লাইনগুলো।

 3 years ago 

আপনি তো ভাই মহা গুরু,
আপনার কবিতা ধরেই করলাম শুরু।❤❤