সুন্দর কয়েকটি জবা ফুলের ফটোগ্রাফি||
হ্যালো বন্ধুরা,
I am @monira999 বাংলাদেশ থেকে। ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। তাই সুন্দর কিছু যখন দেখি তখনই ছবি তুলে রেখে দেই। গতকাল যখন রেললাইনে একটু হাটাহাটি করতে গিয়েছিলাম সেখানে বেশ কিছু জবা ফুলের গাছ দেখতে পেয়েছিলাম। সেগুলো দেখতে যেমন সুন্দর ছিল তেমনি ছিল আকর্ষণীয়। তাইতো আমি বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম আর সেগুলোই আজকে আপনাদের মাঝে শেয়ার করব।
সুন্দর কয়েকটি জবা ফুলের ফটোগ্রাফি:
Location
রাস্তার পাশে ফুটে থাকা জবা ফুলে সৌন্দর্য আসলে বলে বোঝানোর মত নয়। বাস্তবে এই ফুল গুলো দেখতে অনেক ভালো লাগছিল। আমরা যখন কোথাও যাই তখন চারপাশে অনেক কিছুই দেখতে পাই। রেল লাইনের পাশে এই জবা ফুলের গাছটি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। রেল লাইনের পাশের রাস্তার ধারের বাড়ি গুলো যখন ঘনবসতিপূর্ণ হয় তখন এরকম দৃশ্য দেখাটা সত্যিই অনেক বেশি অবাক করা বিষয়। আসলে এই জায়গা গুলো একটুকুও ফাঁকা থাকে না। আর এরই মাঝে যখন এই সুন্দর ফুলের গাছ দেখেছি তখন ভালোই লেগেছে।
Location
জবা ফুল আমার কাছে বেশ ভালো লাগে। বিশেষ করে বিভিন্ন রকমের যাওয়া ফুল যখন একসাথে দেখা যায় তখন অনেক বেশি ভালো লাগে। এই জবা ফুলের পাপড়ি গুলো সত্যিই অসাধারণ ছিল দেখতে। আমার কাছে তো এই ফুল দেখতে দারুণ লেগেছে। সত্যি কথা বলতে যখন ফুল ফুটে থাকে তখন সব ফুল দেখতে ভালো লাগে। আর বড় বড় এই জবা ফুল গুলো দেখতে অনেক সুন্দর ছিল। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আর ফটোগ্রাফি করেছিলাম।
Location
আমরা সবাই সৌন্দর্য দেখতে ভালোবাসি। সৌন্দর্যের প্রতি আমাদের এক মায়া কাজ করে। আর সুন্দর এই দৃশ্যগুলো যখন চোখের সামনে দেখছিলাম তখন মন ভরে তাকিয়ে ছিলাম। এত সুন্দর দৃশ্য দেখবো আর ছবি তুলবো না তা কি করে হয়। তাই তো বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম। সুন্দর এই ফুলের সৌন্দর্য হয়তো সেভাবে তুলে ধরা সম্ভব হয়নি। তবে চেষ্টা করেছি সুন্দর এই দৃশ্য ক্যামেরাবন্দি করার।
Location
বিভিন্ন ফুলের সৌন্দর্য বিভিন্ন রকমের। আর বিভিন্ন রঙের জবা ফুল দেখতে ভালো লাগে। বর্তমানে এই বিভিন্ন রঙের জবা ফুল গুলো সবখানে সচরাচর দেখতে পাওয়া যায়। জবা ফুল দেখতে কিন্তু ভালোই লাগে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে এই ফুলগুলো। এই ফুলগুলো যেমন সতেজ ছিল তেমনি ছিল সুন্দর। ফুটন্ত এই জব গুলো দেখতে সত্যিই অনেক ভালো লেগেছিল। মনে হচ্ছিল যেন চারপাশে অন্যরকমের সৌন্দর্য বিরাজ করছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।