শৈশবের শীতের সুন্দর দিনগুলো||

in আমার বাংলা ব্লগ • 6 days ago (edited)

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি শৈশব স্মৃতি নিয়ে কিছু কথা লিখব। শৈশবের সুন্দর দিনগুলোর কথা সবার মাঝে উপস্থাপন করবো। আশা করছি শৈশবের শীতের সুন্দর দিনগুলোর কথা আপনাদের কাছে ভালো লাগবে।।


শৈশবের শীতের সুন্দর দিনগুলো:

pramoddhamagaye-child-5505755 (1).jpg

Source


শৈশব হলো আমাদের জীবনের সবচেয়ে সুন্দর একটি অধ্যায়ের নাম। শৈশবের প্রত্যেকটা মুহূর্তই আমাদের জীবনে অনেক বেশি রঙিন। শৈশবের প্রত্যেকটা স্মৃতি যেন এখনো মনে গেঁথে আছে। শৈশবের সেই সুন্দর দিনগুলোর মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। বিশেষ করে শীতের সময় শৈশবের সেই সুন্দর দিনগুলোর কথা বেশি মনে পড়ে। শীতকালে শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে। যায় শীতের শুরুতেই ধান কাটা শুরু হয়ে যেত। আর ফসলের মাঠ একেবারে ফাঁকা হয়ে যেত। তখন শুরু হতো খেলাধুলা আর আনন্দ।


ধান কাটার পর যখন পুরো মাঠ ফাঁকা হয়ে যেত তখন সেই মাঠে পিকনিক খাওয়ার যে একটা সুন্দর অনুভূতি ছিল সেটা বলে বোঝানোর মত নয়। যখনই মাঠ ফাঁকা হয়ে যেত তখন মাঠের মাঝখানে গিয়ে চুলা তৈরি করে এরপর রান্না করা হতো। সত্যি কথা বলতে সেখানে হয়তো খুব একটা বিলাসিতার কোন খাবার তৈরি করা হতো না। তবে ভাত ডিম এগুলো দিয়ে পিকনিক খেতে অনেক বেশি ভালো লাগতো। সবাই মিলে বাড়ি বাড়ি গিয়ে চাল তুলতাম আর একটা করে ডিম নিয়ে আসতাম। এরপর সেগুলো রান্না করা হতো।


ছোটবেলায় ডিম দিয়ে বেশি পিকনিক খাওয়া হতো। শীতের এই সময়গুলোতে পিকনিক বেশি খাওয়া হত। একদিকে যেমন ফাঁকা মাঠে দারুণ খেলার ব্যবস্থা থাকত অন্যদিকে মজার খাবার রান্নার আয়োজন চলতো। সত্যি কথা বলতে সেই দিনগুলোর কথা এখনো বড্ড বেশি মনে পড়ে। শীতকাল এলেই সেই শৈশবের স্মৃতিগুলোর কথা অনেক বেশি মনে পড়ে। মন চায় আবারও সেই দিনের মাঝে হারিয়ে যেতে। মন চায় আবারও সেই সুন্দর দিনগুলো ফিরে পেতে।


আমাদের জীবনের শৈশবটা সত্যি অনেক বেশি রঙিন এক অধ্যায়। প্রত্যেকটা স্মৃতি মনের মাঝে রঙিন হয়ে আছে। সময়ের সাথে সাথে সেই কাটানো সময়ের মুহূর্তগুলো রঙিন হয়ে আছে। শৈশবের সেই সুন্দর দিনগুলো এখনো যেমন মনের মাঝে অমলিন হয়ে আছে তেমনি সারা জীবন ধরে সেই স্মৃতিগুলো আমরা বুকে লালন করব। আর শীতকাল এলেই শীতকালের সেই রঙিন স্মৃতিগুলো বার বার মনে পড়ে যাবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।