কবিতা পোস্ট- স্বরচিত কবিতা- "বন্ধু ''

in আমার বাংলা ব্লগ • 2 months ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।


image.png

বন্ধু আমাদের সবার জীবনেই বেশ পরম প্রিয় মানুষ ।সেই ছেলেবেলা হতেই আমরা বন্ধু ছাড়া চলতে পারি না। জীবনের প্রতিটি ক্ষেত্রে বন্ধু যেন আমাদের সাথে মিলেমিশে থাকে। সেই সকাল থেকে শুরু করে রাত অবধি যেখানে যাই না কেন বন্ধুকে নিয়েই আমরা আমাদের দিনগুলো কে পার করি। কিন্তু জীবনের এমন এক সময় আসে যে যখন বন্ধু আর পাশে থাকে না। হাজার খুঁজেও আমরা আমাদের সেই পরম প্রিয় বন্ধুদের কে আর কাছে পাই না। এমন কি জীবনের কঠিন সময় গুলোকেও পার করতে হয় বন্ধু ছাড়া। জীবনের কঠিন সময় বন্ধুগুলো আর পাশে থাকে না। হারিকেন দিয়েও এমন বন্ধুদের কে আর খুঁজে পাওয়া যায় না। আর এমন একটি বিষয় নিয়েই আমার আজকের কবিতা। আশা করি আপনাদের ভালো লাগবে।

স্ব-রচিত কবিতা
" বন্ধু "

লেখা- মাকসুদা কাউসার

আমার অনেক বন্ধু আছে
রহিম যদু মধূ
তাদের জন্য সকল সময়
মনটা কাঁদে শুধু।।

সকাল বিকেল নিশি রাতে
তাদের পাশে পাই
আনন্দ আর হাসি দিয়ে
বছর মাস কাটাই।।

কোন বন্ধু কাও কে ছাড়া
যাই না এথা সেথা
ভালো কোন খাবার হলে
ভাগ করে খাই সেটা।।

বাস্তবতা বড়ই কঠিন
কঠিন চলার পথ
সময় হলে পাই না খুঁজে
প্রিয় বন্ধু সব।।

ব্যস্ত জীবন ব্যস্ত সময়
কত রকম কথা
বিপদ হলে প্রিয় বন্ধু
লুকিয়ে থাকে সদা।।

নিজের জীবন নিয়ে সবাই
নিজেই লড়ে যায়।।
যদু মধু বন্ধুরা ভাই
কেবল লেজ গুটায়।।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ক্যামেরাVivo y22s
পোস্ট তৈরি@maksudakawsar
লোকেশনবাংলাদেশ

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Sort:  

Why did you post the same poem in both the #LatinCommunity and the Bengali community? I think that with the time you've been here, you should know that it's not appropriate to post the same text in two communities. I ask you: Do you usually do this?

 last month 

Thank You For Your Comment. Next Time I will not do this again.

Gracias por atender a la sugerencia.