কবিতা পোস্ট- স্বরচিত কবিতা- "আমায় নিয়ে ভাবনা''
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।
আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা কিনা আমাদের সাফল্য দেখে বা আমাদের ভালো সময়ে জ্বলে পুড়ে মরে। এমন মানুষগুলো কখনও আমাদের মঙ্গল চায় না। চায় না আমরা ভালো থাকি বা আমাদের জীবন সুন্দর হউক। তাই তো তারা আমাদের ভালো দেখলে আমাদের কে কেমন করে নীচে নামানো যায় সেটা নিয়েই ব্যস্ত থাকে। আমাদের কে কষ্ট দিতে আর দুঃখ দিতে তুলে দেয় সমালোচনার ঝড়। আর এমন মানুষগুলোর জন্যই আমরা বুকের মাঝে কষ্ট বয়ে বেড়াই। কিন্তু আমাদের মনে রাখা দরকার যে এমন মানুষদের জন্য কষ্ট পাওয়ার কোন দরকার নেই। এমন মানুষগুলোকে আমাদের জীবন থেকে দূরে রাখা দরকার। আর এমন একটি বিষয় নিয়েই আমার আজকের কবিতা। আশা করি আপনাদের সবার কাছে আমাদের আজকের কবিতা বেশ ভালো লাগবে।
আসে পাশের মানুষগুলো
ভাবছে তোমায় কি?
এই ভাবনাতে কাদঁছো তুমি
ভাবছো কত কি।।
মনের মাঝে কষ্ট নিয়ে
থাকছো তুমি মুখ লুকিয়ে
তাদের ভয়ে জীবনটাকে
করছো কেন বৃথা মিছে।।
মানুষ হলো সখের পুতুল
সুযোগ পেলে করে ঝুলুম
নিজের কথা ভুলে গিয়ে
পরের দোষ খুঁজে মরে।।
তোমার ভালো দেখে যারা
জ্বলে মরে সবাই মিলে
তাদের ভয়ে কেনরে ভাই
তুমি থাকো দূরে দূরে?
তোমার কাজের তুমি রাজা
তাই তো কারও ধার ধের না
বলুক তারা যতই কথা
কোন কথায় কান দিও না।।
পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ক্যামেরা | Vivo y22s |
| পোস্ট তৈরি | @maksudakawsar |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।