বিজয়ার প্রথম খাওয়া দাওয়া!
নমস্কার বন্ধুরা,
বাড়িতে পুজোর বেশ কটা দিন কাটিয়ে কলকাতা ফিরে এসে আজ প্রথম ক্লায়েন্ট অফিসে দৌড়ালাম। দুদিন ঘরেই ছিলাম, আজও তেমন ইচ্ছে ছিল কিন্তু যেতেই হলো। আমার কারণে এক ক্লায়েন্ট অফিসে বিজয়ার খাওয়া দাওয়া হয়নি, সেই কারণেই আরও যাওয়া। আর আজ অফিসে আসব শুনে ক্লায়েন্ট বিজয়ার খাওয়াদাওয়ার আয়োজন করে রেখেছিল। সেখানে গিয়েও শুনলাম, আমার আসার অপেক্ষায় নাকি ক্লায়েন্ট পুরো অফিসের বিজয়ার মিষ্টিমুখ স্থগিত রেখেছিল। যদিও আমি জানি এর আসল কারণ কী? দুবার যাতে না দিতে হয় তাই আমার ঘাড়ে দায় চাপানো আরকি। অফিসে পৌঁছে কাজ আর কাজ। অল্প জমে থাকা ফাইল, চলতি কটা প্রজেক্টের আলোচনার করে নিলাম।
ঘড়ি যখন বিকেলের কোঠায় পৌঁছাল, তখনই বহু প্রতীক্ষিত খাবারের প্যাকেট গুলো এসে হাজির হলো।
ক্লায়েন্টের অফিসে কর্মচারীদের বড় অংশই নিরামিষাশী, ফলে বিজয়ার মেনুও সম্পূর্ণ নিরামিষ। মিও আমোরের সুন্দর বক্সটা খুলতেই চার রকমের খাবার ভেসে এলো মিষ্টি ভুট্টার পাউচ, আলুর প্যাটিস, পনিরের সাব এবং মিষ্টিমুখের জন্য নরম ফ্রুট কেক।
দুপুরের খাওয়া বাদ রেখেছিলাম তাই পেটে ভালোই খিদে ছিল। একে একে খাওয়া শুরু করলাম। আলুর প্যাটিসের থেকে ভুট্টার পাউচ বেশি ভালো ছিল। তবে সবচাইতে ভালো ছিল পনিরের সাব। নরম ব্রাউন পাউরুটির ভেতরে ম্যারিনেট করা পনিরের টুকরো আর ভেতরে মোলায়েম সস। সবমিলিয়ে অনবদ্য ও মারাত্মক। নিরামিষ সাবও যে খেতে ভালো হতে পারে, তা টের পেলাম। খিক খিক। শেষ ফ্রুট কেক মুখে মিষ্টতা দিয়ে গেলো।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS