ভালো সময় দ্রুত চলে যায়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভালো সময় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


time-800399_1280.webp



লিংক


একটা জিনিস আপনি হয়তোবা খেয়াল করে দেখবেন যে আপনার জীবন থেকে কিন্তু ভালো সময়টা খুব দ্রুত চলে যায়। আর আপনার জীবনে খারাপ সময় মনে হয় যেন আর কখনো দূরে চলে যেতে চেষ্টা করে না। একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে এই জীবনের ভালো সময়টাকে আমরা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারব। আসলে ভালো সময়টা আমাদের জীবন থেকে দ্রুত চলে যাওয়ার কারণ হলো ভালো সময় আমরা অনেক বেশি আনন্দ থাকি এবং সে সময়ে আমাদের সময়ের প্রতি কোন ধরনের জ্ঞান থাকে।


অর্থাৎ আপনি যদি পরিবার অথবা কোন বন্ধুদের সাথে ভালো সময় কাটাতে থাকেন তখন কিন্তু আপনি সময় সম্পর্কে আর কোন চিন্তা থাকবে না এবং আপনার সেই ভালো সময়টা আপনি অনেকক্ষণ ধরে কাটালেও আপনার কাছে মনে হবে যে এই সময়টা খুব দ্রুত আপনার জীবন থেকে চলে গেছে। কিন্তু আপনি যখন খারাপ সময়ের মধ্যে থাকবেন তখন সবসময় সময়ের দিকে তাকাবেন এবং ভাবতে থাকবেন যে সময় আপনার জীবন থেকে কখন চলে যাবে। কেননা খারাপ সময়ে আমরা সব সময় সময় নিয়ে চিন্তা করি এবং এই জন্য আমাদের কাছে মনে হয় যেন খারাপ সময়টা আমাদের জীবন থেকে আর কখনো সরে যেতে চেষ্টা করে না।


আসলে এই ভালো সময়টাকে যদি আমরা আমাদের জীবনের সঠিকভাবে কাজে লাগাতে চাই তাহলে অবশ্যই একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যা কিছু হয়ে যাক না কেন আমরা কখনো অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করবো না এবং সব সময় অন্য মানুষদের পাশে থাকার চেষ্টা করব। এভাবে যদি আমরা সবাই মিলে ভালো সময়টাকে আগলে ধরে রাখতে চাই তাহলে সব সময় আমাদের চেষ্টা করতে হবে যে ভালো কাজ করার জন্য এবং ভালো কাজের মাধ্যমে নিজেদেরকে ভালো সময়ের মধ্যে রাখার জন্য। আসলে আপনি যদি ভালো কাজ করে যেতে থাকেন তাহলে কিন্তু আপনার জীবন থেকে ভালো সময় কখনো দ্রুত চলে যাবে না।


কিন্তু আপনি যদি সবসময় খারাপ কাজ করতে থাকেন তাহলে দেখবেন যে আপনার জীবনে কখনো ভালো সময় আসবে না এবং আপনি আপনার জীবন থেকে সেই খারাপ সময়টাকে আরও কখনো দূরে সরিয়ে ফেলতে পারবেন না। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমাদের জীবনে ভালো সময় সব সময় থাকে এজন্য আমরা সবসময় ভালো কাজ করার চেষ্টা করবো এবং ভালো কাজের মাধ্যমে নিজেদের জীবনটাকে ভালো সময়ের মধ্যে রাখার চেষ্টা করব এবং অন্যের উপকার করার চেষ্টা করব। এভাবে যদি আমরা একে অপরের উপকার করে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারে তাহলে অবশ্যই আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।