নিজের প্রতিফলন!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আসলে যেটা দেখেছি যে কিছু কিছু মানুষকে দেখলে মাঝে মাঝে সত্যিই অবাক লাগে।ওরা নিজের মনের মধ্যে অন্যের জন্য খারাপ চিন্তা,সন্দেহ,হিংসা বা খারাপ মনোভাব পুষে রাখে।কিন্তু এরপর এমনভাবে কথা বলে যেনো পৃথিবীর সব মানুষই তাদের মতো।নিজেরা কাউকে ভালোভাবে দেখতে পারে না।তাই মনে করে অন্যরাও নিশ্চয়ই তাদের ভালোভাবে দেখে না।নিজেরা সুযোগ পেলে অন্যের ক্ষতি করার কথা ভাবে।তাই অন্য কেউ ভালো কিছু করলেও তাদের সন্দেহ হয় যে নিশ্চয়ই এর পেছনে কোনো খারাপ উদ্দেশ্য আছে।আমার কাছে এই বিষয়টা খুব অদ্ভুত লাগে।কারণ একজন মানুষ নিজের মনের ভেতর যা বহন করে অনেক সময় সে সেটাই অন্য মানুষের মধ্যেও খুঁজতে থাকে।নিজের চিন্তাভাবনাকে এতোটাই স্বাভাবিক মনে হয় যে ধরে নেয় যে সবাই একইভাবে চিন্তা করে।অথচ পৃথিবীর সব মানুষ একরকম না।একজনের চরিত্র বা মানসিকতা দিয়ে পুরো পৃথিবীর মানুষকে বিচার করা যায় না।মানে ধরেন কেউ নিজে অন্যের সাফল্য দেখে খুশি হতে পারে না।অন্য কেউ ভালো কিছু করলে তার মনে হয়।নিশ্চয়ই কোনো না কোনোভাবে সে সুবিধা পেয়েছে।নিজের যোগ্যতায় কেউ সফল হয়েছে এটা মেনে নিতে তার কষ্ট হয়। এরপর সে আবার বলে যে মানুষ আসলে অন্যের ভালো সহ্য করতে পারে না।

অথচ সমস্যাটা হয়তো তার নিজের মধ্যেই।সে নিজেই অন্যের ভালো দেখতে পারে না বলেই অন্যদেরও একই রকম মনে হচ্ছে।আবার কিছু মানুষ আছে যারা নিজেরাই সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি হিসেব করে চলে।কারো সঙ্গে ভালো ব্যবহার করলেও মনে মনে ভাবে এর বিনিময়ে কী পাওয়া যাবে।তাই অন্য কেউ কোনো স্বার্থ ছাড়া ভালো ব্যবহার করলে সেটাও তাদের কাছে সন্দেহজনক মনে হয়।ওরা ভাবতেই পারে না যে কেউ সত্যিই কোনো লাভের আশা না করে ভালো হতে পারে।আর সবচেয়ে সমস্যা হয় যখন এই ধরনের মানুষ অন্যদের চরিত্র নিয়ে খুব সহজে মন্তব্য করে।ওরা নিজের কিছু আচরণকে স্বাভাবিক মনে করে কিন্তু অন্য কেউ একই ধরনের কিছু করলে সেটাকে বড় অপরাধ হিসেবে দেখে।নিজের ভুলের জন্য হাজারটা যুক্তি থাকে।কিন্তু অন্যের ভুলের ক্ষেত্রে কোনো ছাড় নেই।আর তখন বুঝতে পারি যে ওরা আসলে অন্য মানুষকে না।নিজের মানসিকতার একটা প্রতিচ্ছবিকেই বারবার অন্যদের মধ্যে খুঁজে বেড়াচ্ছে।আর আমার মনে হয় যে মানুষ অনেক সময় নিজের ভেতরের বিষয়গুলো স্বীকার করতে চায় না।নিজের মধ্যে হিংসা আছে,অহংকার আছে,সন্দেহ আছে বা অন্যকে ছোট করার প্রবণতা আছে, সেটা মেনে নেওয়া কঠিন।তাই নিজের সমস্যার দিকে তাকানোর বদলে অন্যদেরও একই রকম ধরে নেওয়া সহজ মনে হয়।এতে নিজের কাছে নিজেকে ঠিক মনে হয়।

কিন্তু সবাইকে সন্দেহের চোখে দেখা কোনো ভালো মানসিকতা না।পৃথিবীতে খারাপ মানুষ আছে আবার ভালো মানুষও আছে।কেউ আমাকে একবার কষ্ট দিয়েছে বলে সবাই আমাকে কষ্ট দেবে এমনটা ভাবা যেমন ঠিক না তেমনি নিজে খারাপ কিছু ভাবি বলে অন্যরাও একইভাবে ভাবে সেটাও ঠিক না।আর নিজের চরিত্রকে অন্যের ওপর চাপিয়ে দেওয়ার আগে নিজের দিকে তাকানো দরকার।আমি কীভাবে চিন্তা করি কেনো অন্যের ভালো সহ্য করতে পারি না,কেনো সহজ বিষয়েও সন্দেহ করি,কেনো অন্যের উদ্দেশ্য নিয়ে সবসময় নেতিবাচক ধারণা তৈরি হয় এসব প্রশ্ন নিজেকেই করা উচিত।আর আমার মনে হয় যে একজন মানুষের সবচেয়ে বড় পরিণত হওয়ার জায়গা হলো নিজের ভুল আর নিজের খারাপ দিকগুলোও স্বীকার করতে পারা।সবসময় অন্যকে দোষ দিলে নিজের কোনো পরিবর্তন হয় না।নিজের ভেতরের সমস্যাগুলো বুঝতে পারলে ধীরে ধীরে সেগুলো বদলানোর সুযোগ তৈরি হয়।আর তাই কেউ নিজের চরিত্রের খারাপ দিকগুলো অন্য মানুষের ওপর তুলে দিয়ে নিজেকে সান্ত্বনা দিলে বাস্তবতা বদলায় না।মানুষ যেমন পৃথিবীকে অনেক সময় তেমনই দেখতে পায়।নিজের ভেতরে যদি ভালো চিন্তা থাকে তাহলে অন্যের ভালোতেও ভালো কিছু দেখতে সহজ হয়।আর নিজের মন যদি সবসময় নেতিবাচকতায় ভরা থাকে।তাহলে চারপাশের ভালো মানুষগুলোকেও সন্দেহজনক মনে হতে পারে।আসলে অন্য মানুষ কেমন সেটা বিচার করার আগে নিজের মনটা কেমন সেটাও একবার দেখা দরকার।কারণ অনেক সময় আমরা পৃথিবীর যে চরিত্রটা নিয়ে অভিযোগ করি সেটার কিছু অংশ হয়তো আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে থাকে।

ABB.gif

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner