স্বার্থের ভীড়ে একটুকরো নিঃস্বার্থতা!

in আমার বাংলা ব্লগ • 7 days ago

image.png

copyright free image from pixabay

একটা কথা কি জানেন! মানুষ চেনার সবচেয়ে সত্য মুহূর্ত হলো যখন আমার কিছুই দেয়ার নাই ঠিক তখন কে বা কারা আমার পাশে থাকে। আপনার সময় যখন ভালো যাবে তখন সবাই আপনার রেগুলার খোজঁখবর নিবেন। কারণ আপনি এখন তাদের থেকে ভালো পর্যায়ে আছেন। আপনাকে তাদের দরকার হতেই পারে কখনো! সেটা আর্থিকভাবে অথবা অন্য কোনোভাবে। কিন্তু ঝামেলাটা হয় তখনি যখন আপনার সব ছিল, মানুষকে জান প্রাণ দিয়ে সাহায্য করেছেন। কিন্তু বিনিময়ে আপনি কিছু পেলেন না ।

আপনি বর্তমান দুনিয়ার দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন মানুষ এখন বড়ই স্বার্থপর। স্বার্থের কারণে একজন আরেকজনকে খুন পর্যন্ত করে ফেলে! আপনি একটাবার ভেবে দেখেন মানুষের স্বার্থপরতার লেভেল কোথায় গিয়েছে। আমাদের মাঝ থেকে কৃতজ্ঞতা বোধও উঠে গেছে মনে হয়। কেউ উপকার করলে তাকে আর কৃতজ্ঞতা জানানোর প্রয়োজন মনে করি। কারো উপকার আমরা মনে রাখি না। অথচ একজন মানুষের উপকারে আপনি অনেক বিপদ থেকেই বেচেঁ গিয়েছেন।

আসলে আমার কাছের একটা ছোটভাই অনেকদিন ধরে চাকরির জন্য বলতেছিল। তো আমার মোটামোটি লিংকআপ আছে কয়েকজন পরিচিতদের সাথে। তাদের সাথে কথা বলে সিভি দিতে বললাম। তো সিভি জমা দেয়ার পর ডাক আসে। তারপর চাকরিটাও কনফার্ম হয়ে যায়। কিন্তু চাকরিটা হওয়ার পর মানুষের কৃতজ্ঞতা বোধ যে লোপ পেতে পারে ভাবতে পারিনি। মানুষ আসলে ভালো কিছু পেয়ে গেলে আর খবর নিতে চাই না। তারা ভাবে তাদের স্বার্থ তো হাসিল হয়েই গেল। এখন আর কি দরকার!

তবে একটা কথা কি জানেন, জীবনে মাঝে মাঝে স্বার্থপর হতে হয়। নিজের ভালোর জন্য হলেও। আপনি খেয়াল করলে দেখবেন যে মানুষ নিঃস্বার্থ হওয়ার চেষ্টা করে তার আশেপাশের জগৎটা অনেকটা পরিবর্তন হয়ে যায়। স্বার্থপর মানুষদের মাঝেও কয়েকজন থাকে যারা বিনা স্বার্থেই আপনাকে পছন্দ করে। আর তারা হলো আপনার মা বাবা! তাদের কোনো চাওয়া পাওয়া নেই। আপন মানুষগুলোকেই আপনি জীবনের কঠিন সময়ে পাশে পাবেন।

পৃথিবীতে চিরকালই স্বার্থের পথে চলবে এটা ঠিক। তবে খেয়াল রাখা উচিত আপনি কীভাবে মানুষের হৃদয়ে জায়গা করে থাকবেন। আর মানুষের হৃদয়ে জায়গা করে নেয়াটাই প্রকৃত সুখ। এজন্য মানুষের সাথে সময় কাটানো মানে এই নয় যে আপনি সস্তা! আপনার দাম আছে। তবে মানুষ বুঝে আপনার সময় ও শ্রম দেয়া উচিত।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

En mi experiencia, cuando ayudás a alguien a conseguir trabajo y después desaparece, enseña más sobre esa persona que mil favores. Lo que aprendí es que la gratitud se nota en los detalles chicos, no en el agradecimiento de una sola vez. ¿Ese "pequeño hermano" al menos te llamó después para contarte cómo le va en el puesto?

Ese hermano que ayudaste a conseguir trabajo y después ni las gracias, qué feo cuando pasa eso. Lo de que solo mamá y papá te quieren sin pedir nada a cambio es tal cual, mi toque es quedarme con esa gente.

Ese detalle del conocido que te pidió ayuda para el trabajo, conseguiste la entrevista y después ni las gracias, duele porque uno pone el corazón en eso. En mi rutina aprendí que conviene fijarse en quién aparece cuando no tenemos nada para dar, como decís vos.