জীবনের গল্প || বাস্তবতার শিক্ষা
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের অস্থিরতাগুলোকে আড়ালে রেখে আরো বেশী চঞ্চল থাকার চেষ্টা করছি। কারণ কিছু বিষয়ের ভাবনা এবং কিছু অনুভূতির অস্থিরতা মাঝে মাঝে আমাদের চঞ্চলতাগুলোকে নির্জীব করে দেয়, আমাদের আরো বেশী অকার্যকর করে দেয়। দেখুন সময়ের সাথে সাথে আমাদের পরিস্থিতি ও পরিবেশ পবির্তন হয়ে যায় কিন্তু আমাদের সম্পর্কগুলো পরিবর্তন হয় না।
কারণ আমরা যে কোন মূল্যে সেগুলোকে ধরে রাখার চেষ্টা করি, আমাদের যন্ত্রণাগুলোকে আড়ালে রাখার চেষ্টা করি, কারণ সম্পর্কহীনভাবে আমরা বেঁচে থাকার লড়াইয়ে খুব বেশী একাকিত্ববোধ করি। আর এই কারণেই আমরা সম্পর্কগুলোকে ধরে রাখার চেষ্টা করি। হ্যা, কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম অবশ্যই আছে, সেটাকেও অস্বীকার করছি না তবে সেটার মাত্রা খুব বেশী নয়। হয়তো বেশী নয় বিধায় আমরা সেটাকে সামনে আনি না।
আরো একটা বিষয় আছে, আমরা সময়ের সাথে সাথে অনেক কিছু নতুনভাবে শিখি, সময়ের সাথে সাথে যে পরিবেশ ও পরিস্থিতি পরিবর্তন হয়ে যায়, সেখানে আমাদের অনেক ভাবনা এবং অনুভূতিরও পরিবর্তন ঘটে। আমাদের অনেক কিছু ভিন্ন অভিজ্ঞতায় শিখিয়ে দিয়ে যায়। এই অনুভূতি কিংবা শিক্ষাটা আমাদের শিক্ষা জীবনে কিন্তু পাই না। কারণ বাস্তবতায় আমরা যে শিক্ষাটা গ্রহণ করি সেটা কোন বই পুস্তকে পাওয়া যাবে না। সেখানে থাকারও কোন প্রশ্ন আসে না।
কারণ পরিস্থিতি আমাদের এমন এমন মুহুর্তের মাঝে নিয়ে যায়, এমন এমন পরিবেশে নিয়ে থামায় সেটার কল্পনা যেমন আমাদের কাছে থাকে না, সেটার ভাবনাও তেমন আমাদের অনুভূতির মাঝে আসে না। হয়তো সাময়িক সময়ের জন্য আমরা স্থিমিত হয়ে যাই, হয়তো সাময়িক সময়ের জন্য জড়তা আমাদের আকঁড়ে ধরে, কিন্তু পরবর্তিতে আমরা ঠিক সবটা সামলে নেই। নতুন সেই অভিজ্ঞতাকে আগলে রেখে নিজেকে আরো বেশী শক্ত করার চেষ্টা করি।
শিক্ষা জীবনে আমরা অনেক কিছুই শিখি, নিজেকে উন্নত কিংবা শিক্ষিত করার চেষ্টা করি। কিন্তু আধুনিক এই সভ্যতায় সব কিছু নিয়ম দিয়ে হয় না, বর্তমান এই সমাজ ব্যবস্থায় সব কিছু আইনের মাধ্যমে পরিচালিত হয় না। হয়তো অনেক কিছুই আইনের মাঝে আছে কিন্তু বাস্তবে সেটার বিন্দুমাত্র প্রয়োগ নেই, আবার অনেক কিছুই আইনের মাঝে নেই কিন্তু বাস্তবে সেটা খুব কঠিনভাবে প্রয়োগ হচ্ছে। যার কারণে বইতে যা থাকে বাস্তবে সর্বদা সেটা থাকে না, সেই শিক্ষাটা বই হতে পাওয়া যায় না। কিন্তু বাস্তবতার সেই শিক্ষা নিয়ে আমরা আমাদের বিশ্বাসকেও পরিবর্তন করার চেষ্টা করি।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




