জীবনের গল্প || সম্ভাবনা এমনি এমনি তৈরী হয় না
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতাগুলোকে আরো বেশী সতেজ ও সুন্দর রাখার চেষ্টা করছি। সত্যি বলতে ভালো থাকাটা কিংবা চঞ্চল থাকাটা দুটো একই বিষয় নয়, চাইলেই হয়তো যে কোনভাবে ভালো থাকা যায় কিন্তু চঞ্চল থাকা যায় না। এটা হৃদয়ের গভীরের বিষয়, মানসিকতার বিষয় এবং উপলব্ধির বিষয়।
সুতরাং চঞ্চল থাকতে চাইলে তার জন্য একটা সুন্দর পরিবেশ জরুরী, হৃদয়ের একটা সুন্দর অনুভূতির প্রয়োজন। আর সেটা যে কোনভাবেই আসে না, তার জন্য অপেক্ষা করতে হয়, পরিশ্রম করতে হয় এবং ভালো পরিবেশে থাকতে হয়। কিন্তু আমরাতো সেটা করতে রাজি নই, আমরা পরিশ্রম করবো না, সময় দিয়ে অপেক্ষা করবো না এবং হৃদয়ের অনুভূতি তৈরীর জন্য সুন্দর মুহুর্ত সৃষ্টি করবো না। তাহলে আমাদের মাঝে চঞ্চলতা কিভাবে আসবে? এই একটা জায়গায় আমাদের সাথে মূল পার্থক্য তৈরী হয়ে যায়।
ঐ যে, আমরা সবটা দ্রুত সময়ের মাঝে চাই, আমরা দ্রুত পয়সাওয়ালা হতে চাই, আমরা দ্রুত ক্ষমতাবান হতে চাই, আমাদের এমন হাজারটা চাই চাই আছে কিন্তু তার জন্য সময়, শ্রম কিংবা ধৈর্য কোনটাই বিনিয়োগ করতে চাই না। হাজারটা বাহানা আমাদের মাঝে তৈরী থাকে কিন্তু হাজারটা কল্পনা নিয়ে দক্ষতা তৈরী করতে রাজি নই। হাজারটা শর্টকাট উপায় আমাদের জানা আছে কিন্তু নিজের সক্ষমতা বৃদ্ধির একটা উপায়ও আমাদের জানা নেই। আর এমন অজানা মেধা নিয়েই আমরা দ্রুত সবটা অর্জন করতে চাই।
চাইলেই যেমন সবটা হয় না, তার জন্য বিকল্প মানে চোরাই পথ ধরতে হয়, ঠিক তেমনিভাবেও কিন্তু আপনার মনের মাঝে চঞ্চলতা তৈরী করতে পারবেন না, কোন সুন্দর মুহুর্ত কিংবা উপলক্ষ্য ব্যতিত। শুধুমাত্র এই বিষয়টির একটা সুন্দর উপলব্ধি দেয়ার জন্যই আমি এতোটা ঘুরিয়ে পেচিয়ে কথাগুলো বললাম, অন্তত তাতেও যদি আমাদের মাঝে একটু বুঝের সৃষ্টি হয় এবং ভালো কিছু করার মানসিকতা নিয়ে নিজের মাঝে কিছু অর্জন করার আগ্রহ তৈরী হয়, তারপর ধীরে ধীরে আপনার আগ্রহ থেকে দক্ষতা তৈরীর পথ সৃষ্টি হবে বলে আমার বিশ্বাস।
সুতরাং আমাদের মাঝে শুভ বুদ্ধির উদয় হবে, নিজের চঞ্চলতা ধরে রেখে বা সুন্দর চঞ্চলতা তৈরীর মাধ্যমে নিজ সক্ষমতা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রাখবো, সেই আশা ব্যক্ত করেই আমি আজকের লেখা শেষ করতে যাচ্ছি। সময় গতিশীল একটা বস্তু, যে তার সুন্দর ব্যবহার করতে পারে সফলতা তার কাছে এমনি ধরা দিবে, আর যে সেটা ব্যবহার করতে পারে না, অলসতা কিংবা শর্টকাট পদ্ধতি খোঁজে ব্যর্থ কখনোই তার পিছন ছাড়বে না বা ছাড়ে না।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




