আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতাগুলোকে আরো বেশী আগলে রাখার চেষ্টা করছি। প্রকৃতির নির্মল সান্নিদ্য এবং চারপাশের মানুষগুলোর ভিন্ন মানসিকতাকে উপেক্ষা করে নিজেকে আরো বেশী কার্যকর রাখার চেষ্টা করছি। যদিও এই মুহুর্তে আমাদের খরচের মাত্রা খুব বেশী বেড়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের দামের ঘোড়া যেভাবে ছুটে চলছে তাতে মনে হয় খুব বেশী সময় নিজেকে ঠিক রাখতে পারবো না।
ছোটবেলায় একটা কথা শুনতাম প্রায়, যায় দিন ভালো আর আসে দিন খারাপ। এখন মনে হচ্ছে সেই সময়ের মাঝে চলে আসছি। যে দিনগুলো চলে গেছে সেগুলোকেই খুব বেশী ভালো মনে হচ্ছে, আর এখন যে দিনগুলো পার করার চেষ্টা করছি সেগুলোকে অনেক বেশী কঠিন মনে হচ্ছে। আর সেই হিসেবে একটা ভয়ও কাজ করছে সেটা হলো সামনের দিনগুলো হয়তো আরো বেশী কঠিন হয়ে যাবে আমাদের জন্য। মানুষ হিসেবে আমরা সামাজিক জীব, একত্রে বসবাস করতে কিংবা পারস্পরিক সম্পর্ক নিয়ে গতিশীল থাকার চেষ্টা করি।
তাই সেখানে আমাদের ভিন্ন এক সমীকরণ নিয়ে এগিয়ে যাওয়ার কথা ছিলো কিন্তু সেটা এখন আর নেই। সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা সেই কথা রাখতে পারি নাই, মানসিকভাবে সেই অনুভূতিকে লালন করতে পারি নাই। বরং আমরা ঠিক উল্টোটা হয়ে গেছি, চারপাশের মানুষগুলোকে সম্পর্কের আবরণে না ঢেকে বরং আমরা সেগুলোকে স্বার্থ রক্ষা কিংবা উদ্ধারের জন্য বেশী উপযুক্ত মনে করছি। আর এই কারণেই নিজের স্বার্থ রক্ষার জন্য তাদের স্বার্থক্ষুন্ন করার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি না।
অথচ সামাজিক জীব হিসেবে একজনের পাশে অন্যজনের দাঁড়ানো উচিত ছিলো, কারো বিপদে এগিয়ে আসার প্রয়োজন ছিলো, স্বার্থ ত্যাগ করে সম্পর্ক মজবুত করার সুযোগ ছিলো কিন্তু আমরা সেগুলোর কোনটাকেই পূর্ণতা দিতে পারি নাই, পারি নাই নিজেকে উদার করতে। আজ স্বার্থের সেই মায়া আমাদের তাড়া করে বেড়ায়, স্বার্থের সেই আগ্রহ আমাদের অমানুষ করে দেয়, ভালোবাসা কিংবা সহমর্মিতা আমাদের চঞ্চল করে না।
অনাকাংখিত এবং অপ্রত্যাশিত এই বন্দোবস্তের অবসান চাই আমরা, এই রকম সম্পর্কের বিনাশ চাই আমরা, যেখানে মানবতা নয় স্বার্থের চাহিদা বেশী থাকে। যেখানে ভালোবাসা নয় বরং অর্থের প্রয়োজন বেশী থাকে। সেখানে সুন্দর সম্পর্ক কিংবা সামাজিক জীবের বৈশিষ্ট্য থাকে না, আমরা চাই সময়ের সাথে সাথে এই সমীকরণের পরিবর্তন হোক, ভালোবাসা জাগ্রত হোক, মানবতার নতুন অধ্যায়ের উন্মোচন হোক। মনে রাখতে হবে আমাদের, স্বার্থ ক্ষণস্থায়ী কিংবা মানবতা-ভালোবাসা সেটা চিরস্থায়ী।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




