সম্পর্কের অকাল পরিণতি (১)

in আমার বাংলা ব্লগ • yesterday

হ্যালো বন্ধুরা,

সময়ের সাথে সাথে চারপাশের দৃশ্যবলীতে দারুণ পরিবর্তন পরিলক্ষিত হয়, কারণ এগুলো বাহিরের দৃশ্যাবলী। কিন্তু এর সাথে সাথে আমাদের ভেতরেও অনেক ধরণের পরিবর্তন হয় সেটা হয়তো আমরা নোটিশ কম করি। কারণ সকলের সাথে আমাদের সব ধরণের লেনদেন হয় না, যার সাথে লেনদেন সংঘটিত হয় তার বিষয়টি কেবল আমরা অনুধাবন করতে পারি। আজকে ভেতরের বাস্তবতা নিয়ে কিছু কথা বলবো।

সত্যি বলতে এটা একটা নির্মম বাস্তবতা বর্তমান প্রেক্ষাপটে। লক্ষ্য করুন আমাদের সাথে যখন কারো পরিচিতি ঘটে, আমরা তার সান্নিধ্য লাভ করি, তার সাথে আন্তরিকতা গড়ে তুলি। আর তারপর ধীরে ধীরে তার সাথে আমাদের বন্ধুত্ব হয় এবং নানা ধরণের লেনদেন হয়। কিন্তু তারপর ধীরে ধীরে আমরা একটা বিষয়ে নিদারুণভাবে উপলব্ধি করি। আর সেটা হলো তার পরিবর্তন, তার ভেতরে এবং বাহিরে এমন অংসখ্য পরিবর্তন আমরা লক্ষ্য করতে থাকি।

cdd20-fantasy-4065900.jpg

এই যে সময়ের সাথে সাথে মানুষের এমন পরিবর্তন, সেটা আমাদের কাছে কখনো কাংখিত হয়ে উঠে না। মাঝে মাঝে সেটা আমাদের মাঝে সন্দেহের সৃষ্টি করে। এমন একটা অবস্থান আমাদের কাছে একদমই অনাকাংখিত হয়ে উঠে। আমরা সেটা মেনে নিতে পারি না, কারণ তার কাছে এমন কিছু আমরা প্রত্যাশা করি না। সময়ের সাথে সাথে আমরা যেমন কাছাকাছি চলে যাই ঠিক তেমনি ধীরে ধীরে এর উল্টোটা ঘটতে থাকে, আমাদের মাঝে একটা দূরত্বও সৃষ্টি হতে থাকে মানসিকভাবে।

এমনটা কেন ঘটে? কেন আমরা শুরুর সেই কাংখিত অনুভূতিটা ধরে রাখতে পারি না, কেন আমরা শুরুর সেই আকর্ষণটা বজায় রাখতে ব্যর্থ হই? বর্তমান প্রেক্ষাপটে এই প্রশ্নের উত্তরটা জানা খুবই জরুরী, সেটা আমাদের মানসিক প্রশান্তির জন্য এবং সম্পর্কের সঠিক পরিমাপ করার জন্য। কারণ সম্পর্ক এভাবে চলতে পারে না, এমন পরিস্থিতিতে সম্পর্কের অকাল সমাপ্তী ঘটে, স্বার্থের দ্বন্ধ তৈরী হয় এবং মানসিক বিপর্যয় ঘটে।

এই প্রশ্নের উত্তর বের করতে আমরা যদি ব্যর্থ হই তবে সময়ের শেকলে আমরা বন্দি হয়ে যাবো, একটা সময় জীবন থমকে যাবে আমাদের, তারপর ধীরে ধীরে হতাশার অন্ধকার গ্রাস করে ফেলবে আমাদের। সম্পর্কতো তৈরী হয় জীবনকে গতিশীল রাখার জন্য, বিশ্বাস কিংবা আস্থাতো তৈরী হয় সম্পর্ক মজবুত করার জন্য, তাহলে সময়ের আবর্তনে আমাদের সম্পর্কগুলো কেন ভেঙ্গে যাচ্ছে, আমাদের জীবনের গতি কেন থমকে যাচ্ছে?

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png