জীবনের গল্প || পরিবর্তনের এপিঠ ওপিঠ

in আমার বাংলা ব্লগ • 9 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং মানসিকভাবে সুস্থ আছি। তবে পারিপার্শ্বিক কিছু বিষয়ে বেশ উদ্বিগ্ন হয়ে আছি। অবশ্য এটা ছাড়াও কোন উপায় নেই কারণ আমরা চাইলেই চারপাশের এমন অব্যবস্থাপনা দূর করতে পারি না, আমরা চাইলেই যে কোনভাবে এমন অবস্থা হতে রেহাই পাই না। আসলে ব্যবস্থাপনা কিংবা আইন যেটাই বলেন না কেন, এগুলো আর এখন তেমন একটা কার্যকর বলাও যায় না।

সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে গেছে, পাল্টে গেছে আমাদের মানসিকতা এবং কাজের ধরণ। দেখুন, আপনার বাড়ির ভেতরই একটু খেয়াল করুন, একটা সময় বাড়ির রান্নার মসলাগুলো শীল পাটায় বাটা হতো, তারপর সেই জায়গাটা দখল করলো মেশিনে গুড়ো করা শুকনা মসলা, সবার কাছে সেটার বেশ কদরও ছিলো, এখনো কিন্তু আছে। কিন্তু তারপরও এর মাঝে আবার পরিবর্তন আসলো কারণ বাটা মসলার স্বাদটা একটু ভিন্ন ছিলো। সেই কায়দার জায়গায় দখলে আসলো নতুন কিছু।

37948519-nature-8093509.jpg

ব্লেন্ডার মেশিন, বাটা মসলার স্বাদ নেয়ার সুযোগ ছিলো নিলো। কিন্তু সেটা কি সেই পূর্ণ স্বাদ দিতে পেরেছে? অথচ সময়ের দাবীর কাছে আমরা হেরে গিয়ে সেই আগের অবস্থান হতে সরে এসেছি, সহজ এবং ভেজালমুক্ত সেই শীল পাটা আমরা ছুড়ে ফেলেছি। কারণ আমরা পরিবর্তন পছন্দ করি, আমরা নতুন সংস্করণে নতুন কিছু খোঁজার চেষ্টা করি। এটাকে আমি মন্দ চোখে দেখি না। কিন্তু সমাজ কিংবা রাষ্ট্রের ব্যবস্থাপনার ক্ষেত্রে? সেখানে কতটুকু নতুনত্ব আমরা আনতে পেরেছি? কতটা পরিবর্তন করতে পেরেছি?

বাড়ির রান্নার ক্ষেত্রে যদি কয়েক দশকের মাঝে কয়েকবার পরিবর্তন আসতে পারে তাহলে পুরো রাষ্ট্রের ব্যবস্থাপনার ক্ষেত্রে কতবার পরিবর্তন আনা প্রয়োজন? এই প্রশ্নের উত্তর আমি আজ আর দেয়ার চেষ্টা করলাম না, সেটা আপনাদের উপরই ছেড়ে দিলাম নিজ দায়িত্বে। আফসোস, আমরা পরিবর্তন হচ্ছি, পরিবর্তন পছন্দ করছি কিন্তু ব্যবস্থাপনার ক্ষেত্রে, রাষ্ট্রের মান উন্নয়নের ক্ষেত্রে সেই আদি বন্দোবস্তের মাঝেই রয়ে যাচ্ছি, কারণ এটা আমাদের ব্যক্তির স্বার্থ রক্ষা করে।

আর সেখানেই হেরে গেছি আমরা, রাষ্ট্রের কিছু হোক বা না হোক, রাষ্ট্রের সীমানায় থাকা মানুষগুলোর শৃংখলাবোধ থাকুক বা না থাকুক, তাদের সমস্যার সমাধান আসুক বা না আসুক, তাতে কারো কিচ্ছু আসে যায় না। বরং রাষ্ট্রের নিয়ন্ত্রণের আড়ালে যারা থাকে তাদের স্বার্থটা অটুট থাকুক, এই ধ্যান কিংবা ধারণাই আমাদের এভাবে আটকে রাখছে, আমাদের ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে দিচ্ছে না। পরিবর্তন এখানেও জরুরী, পরিবর্তন এখানে আনতে হবে, আনার পথ তৈরী করতে হবে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png