You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১২৩

in আমার বাংলা ব্লগ • 3 years ago

হৃদয়ের নদীতে উত্তাল ঢেউ
ভাসছে তাতে আশার নাও,
স্বপ্ন ছিলো আসবে কেউ
হৃদয়ের সীমানা রাঙাবে কেউ।

আজও আমি একা একা
ভাসছি হৃদয়ের নদীতে,
ভালোবাসার তীব্র আকাংখায়
খুঁজছি শুধু তোমাকে।

মনের কোঠরে তোমার ছবি
তুমি বনেছো আমার সবি,
আশার প্রদীপ জ্বেলে একটুখানি
ভালোবাসার খবর জানে অন্তরযামী।

পাইনি কভু সুখের ছোঁয়া
জীবন যেন কষ্টে রোয়া,
ভালোবাসার টানে সুপ্ত হৃদয়
খুঁজি তোমার পরিণয়।

Sort:  
 3 years ago 

মনের মাঝে সত্যিই প্রিয়জনের ছবি থেকে যায়। আর আশার আলো জ্বলতে থাকে। সত্যি ভাইয়া আপনার লেখা কবিতার লাইনগুলো অসাধারণ হয়েছে।