মনের কথা শেয়ার করা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মনের কথা শেয়ার করা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


moon-8915307_1280.webp



লিংক

একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে যদি আমরা আমাদের মনের কথা শেয়ার করার মতো কোনো মানুষ খুঁজে না পাই তাহলে জীবনে আমরা প্রকৃত সুখ শান্তি কখনো উপভোগ করতে পারবোনা। আসলে আমাদের যতই কষ্ট হোক না কেন আমরা যদি সেই কষ্টের কথা আমাদের প্রিয় মানুষগুলোর সাথে শেয়ার করতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে প্রকৃত সুখ শান্তি খুঁজে পেতে পারবো। কেননা আপনি যদি আপনার প্রিয় মানুষগুলোর সাথে জীবনের ভালো সময়টা কাটাতে পারেন তাহলে অবশ্যই একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার জীবনের তেমন কোন কষ্ট আর কখনোই থাকবে না। আসলে এই পৃথিবীতে কিন্তু সবাই মনের কথা শেয়ার করার মত মানুষ কখনো খুঁজে পায় না।


আসলে আপনি যদি আপনার পাশের মানুষটির কথা সঠিকভাবে মূল্যায়ন করতে না পারেন তাহলে আপনি জীবনে কখনো প্রকৃত সুখ শান্তি উপভোগ করতে পারবেন। আসলে আমাদের জীবনে বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট থাকে এবং সেই দুঃখ কষ্ট গুলো দূর করার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করি। কিন্তু আমাদের মনে যদি কোন ধরনের দুঃখ থাকে তাহলে সেই দুঃখটা কিন্তু আমরা খুব সহজে কখনো দূরে সরিয়ে ফেলতে পারি না। আসলে আমাদের জীবনে যদি প্রিয় মানুষ থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা সেই প্রিয় মানুষের কাছে আমরা আমাদের মনের কথা শেয়ার করে আমাদের সেই মনের দুঃখটা একটু হলেও আমরা দূর করতে পারি।


এজন্য আমরা আমাদের পাশে থাকা মানুষগুলোকে কখনো কষ্ট দেয়ার চেষ্টা করব না বরং তাদের পাশে থেকে তাদের বিভিন্নভাবে আমরা সাহায্য করার চেষ্টা করব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি প্রকৃত সুখ শান্তি উপভোগ করতে চাই তাহলে আমাদের মনের কথা শেয়ার করার মানুষগুলোর পাশে থাকতে হবে এবং আমরা অবশ্যই আমাদের মনের কথা শেয়ার করার জন্য তাদের পাশে থেকে তাদের মনের কথাগুলো সর্বপ্রথম শোনার চেষ্টা করবো পরবর্তীতে আমরাও আমাদের মনের কথাগুলো বলে তাদের কাছে আমরা নিজেরা হালকা হওয়ার চেষ্টা। এতে করে কিন্তু আমাদের জীবনের সকল দুঃখ কষ্ট আমরা নিমেষে দূর করে ফেলতে পারব।


এজন্য আমরা কখনো আমাদের মনের কথা নিজেদের মধ্যে গোপন করার চেষ্টা করব না অথবা মনের কষ্টগুলো কখনো নিজেদের মধ্যে লুকিয়ে রাখার চেষ্টা করব না। আসলে আমরা যদি আমাদের মনের কথাগুলো অন্যের কাছে প্রকাশ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে প্রকৃত সুখ শান্তি উপভোগ করতে পারব এবং আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারব। এজন্য একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি মনের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলেন তাহলে কিন্তু তার কাছে পরবর্তীতে অবশ্যই ক্ষমা চেয়ে আপনার ভুলের কথা স্বীকার করতে হবে এবং তাকে সবসময় মন প্রাণ দিয়ে ভালোবাসার চেষ্টা করতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।