চকচক করলে সোনা হয় না।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে চকচক করলে সোনা হয় না সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় বিভিন্ন ধরনের নকল জিনিসের পিছনে ছুটে বেড়ায় এবং এই নকল জিনিসের পিছনে ছুটতে ছুটতে তাদের জীবনের মূল্যবান সময়টাকে তারা নষ্ট করে ফেলে। এছাড়াও তারা এমন কিছু মানুষ জীবনে বিশ্বাস করে নেয় যার ফলে তাদের জীবনটাই তারা নষ্ট করে ফেলে। উপর দিক থেকে অনেক মানুষকে অনেক ধরনের ব্যক্তিত্বের সঙ্গে তুলনা করলেও আসলে কিছু কিছু মানুষ আছে যাদের উপরের দিক থেকে দেখতে ভালো এবং ভিতরে দিকটা পুরোই অন্ধকারে ভরা।
আমরা যদি এই ধরনের মানুষের থেকে সাবধান হতে না পারি তাহলে কিন্তু এই ধরনের মানুষগুলো সব সময় আমাদের ক্ষতি করার চেষ্টা করবে এবং আমাদের ক্ষতি করে তারা জীবনের আনন্দ পাওয়ার চেষ্টা করবে। আসলে এই ধরনের মানুষগুলো উপরে একরকম এবং ভিতরে যেত আরেক রকম তাই উপর দিক থেকে তাদের আপনি সহজে দেখলে বুঝতে পারবেন না যে তারা আসলে কতটা খারাপ মানুষ এবং এই মানুষগুলো মানুষের ক্ষতি করতে সব সময় উদ্বুদ্ধ হয়ে থাকে। এজন্য আমরা এদের থেকে দূরে সরে থাকবো।
যারা ভাল মানুষ তারা সব সময় মানুষের উপকার করার চেষ্টা করে এবং উপরের দিক থেকেও তারা যেরকম ভেতরের দিক থেকেও তারা একই রকম থাকে। এজন্য এই ধরনের মানুষদের আমাদের অবশ্যই ভালবাসতে হবে এবং তারাই হল আসল সোনা। আর যারা মুখে এক এবং পিছনে আরেক ধরনের কাজ করে তারা কিন্তু সব সময় খারাপ মানুষ এবং এই মানুষগুলো কখনো মানুষের উপকার করতে পারে না বরং তারা সবসময় চেষ্টা করে কি করে মানুষের ক্ষতি করা যায় এবং মানুষের কাছ থেকে তাদের সবকিছু কেড়ে নেওয়া যায়।
এই পৃথিবীতে আমরা যদি আসল মানুষ চিনতে পারি তাহলে আমাদের জীবনে আর কোন ধরনের সমস্যা থাকবে না এবং আমরা আমাদের নিজেদের জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো। আর যারা খারাপ প্রকৃতির মানুষ তারা কিন্তু কখনো মানুষের উপকার করতে পারে না এবং তারা সবসময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এজন্য এই ধরনের নকল মানুষগুলোর থেকে আমরা সবসময় দূরে সরে থাকবো এবং যারা প্রকৃত ভালো মানুষ তাদের সাথে মেলামেশা করার চেষ্টা করব এতে করে আমাদের সময় অনেক বেশি ভালো যাবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।
