এবিবি ফান প্রশ্ন- ৬৬২ || যদি $PUSS কথা বলতে পারতো...

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYsQctmFPegwdwU4RpS5MXVRC7rbmuZW81z7ZmfD5CHoSsYmx2gLRqEFvDPCJBuHGSk4WMV4KswgZtV871HKyp.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

যদি $PUSS কথা বলতে পারতো, তাহলে প্রথমে সে কী বলতো বলে মনে হয়?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

আমার মনে হয় সে ঘুমাতে চাইতো!

অংশগ্রহণের নিয়মাবলীঃ

উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
অন্যের উত্তর কপি করা যাবে না।
উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RhGizFPt7pq1NV5TbDgTBNyUZkBMxfCc9BTZegJAQT3VLo2Z3uHWoz1P3mPNn6jveQHokmzzbEpbEBt5Z5t4w8.png


qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক
Sort:  
 last year 

$puss যদি কথা বলতে পারতো তাহলে তাদের নামে সর্বপ্রথম বিচার দিত যারা $puss মার্কেট হুমকির মুখে ফেলেছিল। সেই সাথে আমাদের দাদাকে প্রশংসায় ভাসাতো।

 last year 

যদি $PUSS কথা বলতে পারতো, তাহলে প্রথমে সে কী বলতো বলে মনে হয়?

আমার তো মনে হয় পুস বলতো,আমার দাম যদি প্রতিদিন লাফিয়ে লাফিয়ে না বাড়ে,তাহলে আমি কিন্তু তোমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাবো😂😂।

 last year 

যদি $PUSS কথা বলতে পারতো, তাহলে সে বলত —
“এই মার্কেটের ওঠানামা দেখে আমারও মাথা ঘুরে যায়! 😵‍💫
কেউ কিনে ফেলে, কেউ বিক্রি করে — আমি বুঝি না আমি কয়েন না রোলার কোস্টার! 🤣🤣🤣

 last year 

সব কিছুরই শুরু আছে শেষও হয়ে যায়,
ফাগুনে সে বারে বারে সেও চলে যায়।

আজকে মার্কেট একটু ডাউন তাই তোমরা আমাকে ভুলে যেও না। সবার সব দিন ভালো যায় না আবার সব দিন খারাপও যায় না। কথাটা মনে রেখো...😄

 last year 

যদি $PUSS কথা বলতে পারতো,আমার তো মনে হয়--- সে বলতো আমাকে একটি মাছ ধরার ছিপ আর খাবারের টোপ দাও।পুকুর থেকে জ্যান্ত জ্যান্ত মাছ ধরে নিয়ে আসি তারপর মুচমুচে করে ভেজে খাবো মজা করে।☺️☺️

 last year 

বাজার পড়ে গেছে? চিন্তা করো না ভাই, আমি কিন্তু এখনো বাড়ির হিরো✌️🔥

 last year 

আমার তো মনে হয় ‍পুষ হাতুরি নিয়ে দৌড়াতো আর বলতো আমাকে ফিরে দাও। আমি থাকমু না বাজার মদ্দার এই দেশে। হি হি হি

 last year 

যদি $PUSS কথা বলতে পারতো, তাহলে প্রথমে সে কী বলতো বলে মনে হয়?

তোমরা আমাকে তৈরি করেছো, এখন আমি তোমাদের সাফল্যের গল্প লিখব!