এবিবি ফান প্রশ্ন- ৬৮১ || গেম কি জিততেই হবে শুধু?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

গেম কি জিততেই হবে শুধু?

প্রশ্নকারীঃ

@moh.arif

প্রশ্নকারীর অভিমতঃ

মাঝে মাঝে হারতে হয়। না হয় মজা হয় না।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

গেম কি জিততেই হবে শুধু?

আমি নিজেও মনে করি মাঝে মাঝে হারা দরকার। জীবনে যেমন মাঝে মাঝে ব্যর্থতার প্রয়োজন, তেমনি গেমসে মাঝে মাঝে হারা প্রয়োজন। কারণ না হারলে যেমন মজা নেই, তেমনি অনেক কিছু শেখা যায় না।

 last year 

গেম কি জিততেই হবে শুধু?

একেবারেই না। বারবার জিতে গেলে বেশি মজা লাগে না। তখন আর ইন্টারেস্ট থাকে না সেটার প্রতি। কিন্তু হেরে গেলে ইন্টারেস্ট বেড়ে যায়।

 last year 

গেম জিততেই হবে না...মজা পেলে আপনিই আসল বিজয়ী!😊

 last year 

গেম কি জিততেই হবে শুধু?

আসলে গেম জেতা মানেই বড় হয়ে যাওয়া না, কিন্তু হেরে যাওয়ার পর জোরে জোরে হেসে ওঠা মানেই চ্যাম্পিয়ন🤣🤣।

 last year 

মাঝে মাঝে সব জেনেও গেম হেরে জেতে হয়। তাতে করে আমরা আমাদের চারপাশের মানুষ কে চিনতে পারি।

 last year 

কারন জিতলে মানুষের হাততালি,
আর হারলে ঠাট্টার চুনকালি।

 last year 

না, মাঝে মাঝে হারলে শেখা যায় ভুল কোথায় হলো সেটা বুঝতে পারলে পরেরবার আরও ভালো খেলা যায়।

 last year 

যখন আর পারে না তখন নিজেকে সান্ত্বনা দিয়ে বলে মাঝে মাঝে হারতে হয়। না হয় মজা হয় না,হে হে হে।😃😁