আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৪৮


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

জীবন আবেগের স্বপ্নে মোড়ানো
এক রঙিন উপাখ্যান,
বাস্তবতা অস্থিরতার স্বাদে পেঁচানো
এক বিষণ্ণতার বিন্যাস।

লেখক

@hafizullah

লেখকের অনুভূতি:

জীবন সত্যি অনেক বেশী কঠিন, যতটা আমরা অনুমান করি তার চেয়েও অধীক, বাস্তবতায় সেটা ধীরে ধীরে আমাদের নির্জীব করে দেয়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

হাসির আড়ালে লুকিয়ে থাকে
অগণিত অশ্রুর গল্প
ভালোবাসার ছায়ায় জড়িয়ে থাকে
অপুর্ণতার গভীর অলাপ।
সময় বয়ে যায় নিঃশব্দ স্রোতে
ভাঙে যত আশা অভিমান
তবু হৃদয় খোঁজে নতুন প্রভাতে
এক টুকরো শান্তির সন্ধান।

 last year 

জীবন আবেগের স্বপ্নে মোড়ানো
এক রঙিন উপাখ্যান,
বাস্তবতা অস্থিরতার স্বাদে পেঁচানো
এক বিষণ্ণতার বিন্যাস।

তবু সেই স্বপ্নে আলো জ্বলে,
অন্ধকারে মিশে আশা,
মন কাঁদে, তবু হাসে ভিতরে,
ভালোবাসাই জীবনের ভাষা।

 last year 

জীবন নিরবতার মাঝে লুকানো
এক অভিমানী উপন্যাস,
নিস্তব্ধতার আবেশে জড়ানো
এক মলিনতার প্রয়াস।

 last year 

জীবনের মানে নেই তো জানা
বাস্তবতা নিয়েই পথ চলা
কখনো আলো কখনো অন্ধকার ,
হাসি খুশি মন
কখনো স্বপ্নে বিভোর থাকে
কত কিছুর আয়োজন,
কার মনে কে জানে
লুকিয়ে আছে কত না
হাসি কান্না বেদনা বিচ্ছেদের ভাঙ্গন।

 last year 

জীবন কেবল হাসি-আনন্দ নয়,
অভিমানেরও আছে মিষ্টি পরিচয়।
কখনো আলো, কখনো ছায়ার খেলা,
তবু থেমে যায় না জীবনের মেলা।

স্বপ্নেরা ভাঙে, তবু জোড়া লাগে,
অশ্রুর ফোঁটায় সুখের রঙ জাগে।
সময় শেখায় ধৈর্যের মানে,
বেদনার ভেতরেই সৌন্দর্য টানে।

 last year 

জীবন ব্যাকুলতাময় কল্পনায় ঘেরা
এক বর্ণিল ইতিবৃত্ত,
বিদ্যমানী চঞ্চলতার জালে আটকে জটিলতা
এক হতাশার দারুণ সু-স্থাপনা।।

 last year 

মনের গহীনে ছড়ায় আশা,
চোখে ভাসে অজানার রং।
প্রতিটি দিনই যেনো ধোঁয়াশা,
মুহূর্তগুলো হারায় গান।
হৃদয়ের খোঁজে ভেসে চলে মন,
চুপচাপ রাতের আলোর প্রহর।

 last year 

জীবন রঙে আঁকা
এক মায়ার পৃথিবী,
বাস্তবতা হাসি লুকায় চোখের জলে
আর আশা হারায় নিঃশব্দ বিন্যাসে।