আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৫৪


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

নিরবে বয়ে যায় অন্তরে অশ্রু নদী
সরল হৃদয়ে জমে ব্যথার ধারা।
ভুলের কাঠগড়ায় দাঁড়াই নিরবধি
আজ জীবনের রঙিন স্বপ্ন সব হারা।

লেখক

@ah-agim

লেখকের অনুভূতি:

অজানা ভুলের কারণে জীবন বাস্তবতার কাঠগড়ায়। নীরবে বয়ে যায় চোখের অশ্রু হৃদয়ে জমা হয় কষ্টের পাহাড়। কষ্টের মোহনায় জীবনের স্বপ্ন গুলো হারায় বাতাসের ধূলিকণায়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

দুচোখে বয়ে যায় নোনা চোখের জল
হৃদয় মাঝে বাজে ব্যথার ও ধারা
ভুল করেছি মিথ্যে ভালোবাসায়
জীবন কাটবে জানি দুঃখের সাথী হয়ে।

 last year 

স্বপ্নগুলি হারিয়ে যায় ছোট্ট ভুলে
জীবনের কঠিন এই তরঙ্গ জুড়ে,
নীরবতাও হৃদয়ের এক ক্ষত
বাসা বাঁধে কষ্টেরা সুখের দূরত্ব।
হিসেবের কাঠগড়ায় কথার ঝুরি
বিচারের খাতায় সেই ধারা নিরবধি,
বাস্তবতায় বন্দি এই জীবন
রঙিন স্বপ্নেরা ছড়ায় ব্যথাময় মন।।

 last year 

নিরবে বয়ে যায় অন্তরে অশ্রু নদী
সরল হৃদয়ে জমে ব্যথার ধারা।
ভুলের কাঠগড়ায় দাঁড়াই নিরবধি
আজ জীবনের রঙিন স্বপ্ন সব হারা।

অজানা বেদনার ভারে হৃদয় কাঁদে একা,
সেই ভুল শোধরাবার পথ নাহি তো লেখা।
স্বপ্নগুলো ভেসে যায় কষ্টের মোহনায়,
বালুকণার মতো সব বাস্তবতায় হারায়।

 last year 

নীরব কষ্টরা মন ভরে রাখে
হাসির আড়ালে লুকায় গভীর যন্ত্রণা।
তবু জীবন থামে না চলার পথেই
নতুন দিনের আশা খুঁজে পাই সবার আগে।

 last year 

নীরব চোখে জমে অশ্রুর স্রোত,
হৃদয়ে ঘনায় ব্যথার অমল রোদ।
ভুলের তলে দাঁড়িয়ে শূন্য রাত,
স্বপ্নগুলো হারায় নিস্তব্ধ রাত।
তবু মন জানে, আঁধার কেটে যাবে,
সূর্যোদয়ের আলো নতুন ভোর আনবে।