এবিবি ফান প্রশ্ন- ৬৮৩ || শীতে কোন প্রকারের চা আপনার সবচাইতে পছন্দের?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

শীতে কোন প্রকারের চা আপনার সবচাইতে পছন্দের?

প্রশ্নকারীঃ

@kingporos

প্রশ্নকারীর অভিমতঃ

আদা দিয়ে লিকার চা। চিনি ছাড়া হলে আরো ভালো।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

যে চা আমি ফ্রীতে খেতে পারি, সেই চা ই আমার কাছে সবচেয়ে পছন্দের, হে হে হে।😁😆

 last year 

শীতে কোন প্রকারের চা আপনার সবচাইতে পছন্দের?

আমার কাছে তো সব থেকে বেশি ভালো লাগে গরম গরম মালাই চা খেতে। যা আমার অনেক বেশি পছন্দের।

 last year 

শীতে কোন প্রকারের চা আপনার সবচাইতে পছন্দের?

যেটা হাত গরম করে, মন গরম করে, আর বিছানা থেকে উঠতে না চাইলেও জোর করে উঠায় এবং সেটা অবশ্যই গরুর দুধের চা 🤣🤣।

 last year 

আমার পছন্দ--এলাচ দিয়ে লাল জবা ফুলের চা।অর্থাৎ কোনোরকম চা পাতা ছাড়াই এই চা শরীরের জন্য ভীষণই উপকারী আর স্বাদেও ব্ল্যাকবেরির মতো।

 last year 

শীত আর গরমকাল উভয় সময়েই আদা,লং,দারচিনি আর তেজপাতা দিয়ে রঙ চা খাওয়ার অভ্যাস করে ফেলেছি।আর এটাই চলমান রাখবো।

 last year 

আমার কাছে শীত গরম যখনই হোক না কেন রং চা সব সময় বেস্ট।রং চায়ের মাঝে আসল চায়ের ফ্লেভার পাওয়া যায় যেটা দুধ চায়ের মধ্যে পাওয়া যায় না।

 last year 

শীতে কোন প্রকারের চা আপনার সবচাইতে পছন্দের?

আমার কাছে সব রকমের চা খেতে অনেক ভালো লাগে শীতের সময়। বিশেষ করে শীতের সকালে আর শীতের রাতে।

 last year 

শীতে কোন প্রকারের চা আপনার সবচাইতে পছন্দের?

আমার কাছে পুদিনা পাতা, লেবুর আর আদার মিশ্রণের রং চা খুব পছন্দের। কারণ শীতে হাত পা ঠান্ডা হয়ে গেলেও এই রকম রং চা খেলে মন এবং দেহ সতেজ এবং ফুরফুরা থাকে।