আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৪৫


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

তোমার আলোয় পথ দেখি যে, তুমিই সে তারা,
হৃদয় জুড়ে শুধু তোমারই নামের ইশারা।
কাছে না থাকলেও, আছো তুমি এই শ্বাসে,
চিরদিন থেকো গো তুমি, শুধুই আমার পাশে।

লেখক

@mohamad786

লেখকের অনুভূতি:

প্রিয় মানুষটি শারীরিকভাবে কাছে না থাকলেও, তার উপস্থিতি হৃদয় ও জীবনের প্রতিটি শ্বাসে অনুভূত হয়, এবং সেই ভালোবাসা হয় চিরন্তন।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

তোমার মাঝে জেগে থাকে
আমার সব স্বপ্ন
তোমায় ছাড়া সবকিছুই দিশেহারা,
প্রতিদিন সূর্য উঠে ভোর হয়,
তুমি কাছে না থাকলে
দিনটি মিছে হয়,
যদিও নেই পাশে
তবুও ভালোবাসা কথা কয়।

 last year 

তুমি আলো, আমি ছায়া,
তোমাতেই মোর মায়া।
চোখে ভাসে সেই চাওয়া,
তোমায় দেখি প্রতিটা প্রহর জুড়ে।

দূরে থেকেও কাছে লাগে,
তোমার নামেই মন ভরে।
বৃষ্টি নামে, মনে তোমার,
ভালোবাসা শেষ না বরাবর।

 last year 

তুমি আমার স্বপ্নের রানী
তোমায় ছাড়া কিছুই জানি না আমি
তোমার হাসিতে মেলে আমার সুখ
তোমার অভিমানে হৃদয় করে দুখ।
তুমি আমার জীবনের গান
তোমার ভালোবাসাই আমার প্রাণ
সব কষ্ট মুছে যায় তোমার ছোঁয়ায়
তুমি থাকলে পৃথিবীটা লাগে স্বর্গের ছায়ায়।

 last year 

তোমার ছোঁয়ায় জাগে মন
আমার ভালোবাসার সুর।
চোখে তুমি ও স্বপনে তুমি
আমার প্রতিটি প্রহর ভরপুর।

দূর থেকেও মনে লাগে আমার
তুমি একদম কাছে আসো যে।
থাকো চিরদিন এই হৃদয়ের
ভালোবাসার পাশে হৃদয়ের সুর দিয়ে।

 last year 

তোমার চোখে দেখি আমি স্বপ্নের নীড়,
তোমার হাসিতে লুকায় ভালোবাসার ধীর।
দূর থেকেও মনে হয়, খুব কাছে তুমি,
তোমায় ছাড়া পৃথিবী লাগে অচেনা ভূমি।

প্রতিটি ভোরে তোমার স্মৃতি জাগে প্রাণে,
তোমার নামই বাজে হৃদয়ের তানে।
জীবনের প্রতিটি মুহূর্তে চাই তোমার ছোঁয়া,
তুমি থাকলে আমার জগৎ হয় পূর্ণ সৌন্দর্য মেয়ে।

 last year 

তোমার ছায়ায় খুঁজে পাই জীবনের মানে,
তোমার হাসি ছুঁয়ে যায় নীল গগনের গান।
চুপিচুপি মনে বাজে তোমারই সুর,
স্বপ্নে তুমি, জাগরণে মধুর।

দূরত্ব যতই হোক, হৃদয় তো এক,
তোমায় ঘিরেই বাঁচি প্রতিটি ক্ষণ।
ভালোবাসা তোমায় ঘিরে অনন্ত আশায়,
তুমি আমারই চিরন্তন আলোয়।

 last year 

সমুদ্রে কোন গাছ নেই,
তবু থাকে বাতাস,
বোবার মুখে স্বর নেই,
তবু করে মত প্রকাশ

তেমনই তুমি আমার জীবনে,
না থেকেও আছো।
প্রতিটি ক্ষণেই থাকো তুমি,
আমার জন্যই বাঁচো।