এবিবি ফান প্রশ্ন-৬৭৯ || আপনাদের কাছে সবথেকে বিরক্তিকর বিষয়টি কি?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আপনাদের কাছে সবথেকে বিরক্তিকর বিষয়টি কি?

প্রশ্নকারীঃ

@green015

প্রশ্নকারীর অভিমতঃ

আমার কাছে তো অসুস্থ হলে ঔষুধ গেলার কাজটি সবথেকে বিরক্তিকর মনে হয়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

আমার কাছে সব থেকে বিরক্তির হলো ঘরের কাজের বুয়ার যন্ত্রণা। যারা কিনা বিনা কারনে অজুহাত খুঁজে একদিনের কথা বলে দশদিন ছুটি কাটায়। আবার মাস শেষে পুরো বেতন দিতে হয়।

 last year 

আমার কাছে সবচেয়ে বিরক্তকর লাগে যখন মানুষ সত্য লুকিয়ে রাখে সুন্দর সুন্দর কথা বলে। আর মধুর কথা দিয়ে মানুষকে ভুলানোর চেষ্টা করে।

 last year 

আমার কাছে সবচেয়ে বিরক্তিকর সেটা,যে মানুষটি সব কিছু বুঝেও না বোঝার ভান করে।সেই মানুষটিকে বোঝানোর দায়িত্ব পেলে।

 last year 

ঠিকই বলেছেন আপু।

 last year 

একজন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাওয়ার পরে যখন অন্য গার্লফ্রেন্ডের সামনাসামনি হয়ে যায়,এই বিষয়টি সবথেকে বেশি বিরক্তিকর, হে হে হে।😛

 last year 

ধরা যে পড়ে যান,☺️☺️

 last year 

আপনাদের কাছে সবথেকে বিরক্তিকর বিষয়টি কি?

তাড়াহুড়া করে বাসা থেকে বের হওয়ার পর যখন দেখি দুই পায়ে দুই ধরনের জুতা পড়েছি,তখন সবচেয়ে বেশি বিরক্ত লাগে 🤣🤣।

 last year 

কোন কিছু পছন্দ হয়নি। কিন্তু পরিস্থিতির শিকার হয়ে সেই অপছন্দের জিনিসকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া সবচেয়ে বিরক্তকর কাজ।

 last year 

শরীর সুস্থ্য রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা।