আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩০১


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

হৃদয় আজ বিষন্নতায় নিস্তেজ
অস্থিরতায় বাড়ছে নিঃশ্বাস,
ভালোবাসা আজ যন্ত্রণায় নির্জীব
ব্যকুলতায় থাকছে নিঃসঙ্গ ।

লেখক

@hafizullah

লেখকের অনুভূতি:

ভালোবাসার আবেগগুলো আজ আর পূর্ণতা পায় না, বিশ্বাসের নিঃশ্বাসগুলো আজ আর সতেজ হয় না, তাইতো হৃদয় নিঃসঙ্গ থাকতে চায়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

হৃদয় আজ বিষন্নতায় নিস্তেজ,
অস্থিরতায় বাড়ছে নিঃশ্বাস,
ভালোবাসা আজ যন্ত্রণায় নির্জীব,
ব্যকুলতায় থাকছে নিঃসঙ্গ।

অন্ধকারে হারায় স্বপ্নের রেখা,
মনে বাজে এক চাপা অভিমানের সুর,
ভালোবাসা কি শুধু ব্যথার ভাষা?
নাকি স্মৃতিরা রাখে অবুঝ কত দূর?

 2 years ago 

হৃদয় আজ বড্ড বেশি হাহাকারে
অনিশ্চিতের বেড়াজাল সব সীমানা জুড়ে,
ভালোবাসা আজ যাতনায় প্রাণহীন
ছটফটানি খাঁচাছাড়া পাখির মতো,
অধীরতায় থাকছে সঙ্গবিহীন
দূর পলকের ব্যর্থ নিঃশ্বাস যতো।।

 2 years ago 

নিভে এসেছে মনের ভালোবাসার আলো
অভিমানে ভেঙে গেছে দু চোখের স্বপ্নের পালো।
নিরবতায় ঝরছে চোখের কত ভাষা
ভেজা রাতে নেই তো কারো মনেতে আশা।

হারিয়ে গেছে সেদিনের মুখের অট্টহাসি
এখন অচেনা লাগে প্রিয় মুখখানি।
কানে ভাঙা সুরে বাজে মন বিষাদে
একলা হৃদয় ডুবে যায় শুধু অবসাদে।

 2 years ago 

নির্ঘুম রাত জাগে ভেজা চোখে,
হারানোর বেদনায় বাজে সুর,
স্মৃতির পাতায় পুরোনো গল্প,
অশ্রুজলে ভিজে হৃদয় পুর।

কান্না লুকিয়ে রাখি বিষণ্নতায়,
শূন্যতা নামে মনে অবিরাম,
ভাঙা স্বপ্নের ঝড় থেমে গেলে,
থাকবে শুধু একলা অবকাশধাম।

 2 years ago 

আকাশও আজ কাঁদে নীরবে, ঝরে অশ্রুজল,
মনে বাজে বিরহসুর, হারায় সুখের ফল।
স্বপ্নগুলো ভেঙে পড়ে, নিঃশব্দ আহাজারি,
ভালোবাসার স্মৃতিগুলো আজ শুধুই ভারি।

 2 years ago 

আকাশের আছে একরাশ নীল
সাগরের বুকে আছে ঢেউ
মনের মাঝে আছে স্বপ্ন
এইতো জীবন,
কেউ থাকছে হতাশায়
কেউ বা নিঃসঙ্গতায় ,
সময়ের সাথে হারিয়ে যাচ্ছে আবেগ
হারিয়ে যাচ্ছে বিশ্বাস,
তাই হৃদয় আজ যন্ত্রণায় নিঃসঙ্গ।