ইউনিভার্সিটিতে শিক্ষক দিবসে গিয়ে কী কী ছবি তুললাম

in Incredible India • last month

প্রথমেই সকলকে নমস্কার। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজ শেয়ার করব ইউনিভার্সিটিতে শিক্ষক দিবস পালনে গিয়ে কী কী ছবি তুললাম।

আগের পোষ্টটি যেখানে শেষ করেছিলাম আজ সেখান থেকেই শুরু করছি। আগের পোস্টে বলেছিলাম বৃষ্টি একটু কমেছে এবার আমরা ছবি তুলতে যাব।

1000530863.jpg

তার আগে একটা কথা বলা হয়নি সেটা হলো আমাদের সব প্রফেসরদের বরণ করা হয়েছিল একটা বিশেষ উপহার দিয়ে। উপহারটি হলো আমাদের এক জুনিয়রের আঁকানো প্রফেসরদের ছবি।
প্রত্যেকটা প্রফেসরের ছবি সে নিজের হাতে এঁকেছে। তবে সেটা কাগজের উপর না, মাটির সরার উপর। খুব সুন্দর হয়েছিল। প্রফেসররাও খুব খুশি হয়েছে তাদের ছবি দেখে। প্রফেসররা বক্তৃতা দেওয়ার সময় বলেছিল যে এরকম উপহার এর আগে কখনও তারা পায়নি।

1000531416.jpg

এবার বলি ছবি তোলার ব্যাপারটা..... বৃষ্টি আগের তুলনায় একটু কমলেও বেশ ভালোই পড়ছিল। ছবি তোলার জন্য নীচে নেমে গেলে ভিজে যাব তাই আমরা বারান্দাতেই সবাই মিলে বেশ ছবি তুললাম, রিলসও বানালাম।

1000520949.jpg

আমার নিজেরও বেশ কিছু সিঙ্গেল ছবি তুলে নিলাম। ছবি তোলার সময় মধুমিতা আমাকে বলল এই নে এই ফুলটা দিয়ে পোস ডে তাহলে ছবি আরও ভালো আসবে। সেই মতোই আমি পোস দিয়ে ছবি তুললাম।

1000531938.jpg

এরকম করতে করতেই বেশ অনেকক্ষণ সময় কেটে গেলো। তারপর দেখলাম বৃষ্টি প্রায় কমেই গেছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল।

1000530860.jpg

তাই আমরা ছবি তোলার লোকেশন চেঞ্জ করলাম। আমরা গেলাম একটা গাছের নীচে ছবি তুলতে। গাছটা আমার খুব পছন্দের। ইচ্ছে ছিল ওই গাছের নীচে একদিন ছবি তুলবোই। গাছটার নাম যদিও জানি না তবে দেখতে বেশ ভালো লাগে। কি সুন্দর ছাতার মতো মেলে থাকে। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই চলে গেলাম গাছের নীচে... গাছটার যে প্রথম ছাতার মতো ডালপালা সেটা একদম আমার উচ্চতার তাই আমার দাঁড়াতে কোনো অসুবিধা হয়নি। গাছের নীচে বেশ সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম।

1000530861.jpg

গাছ পার করে সিঁড়ি দিয়ে উঠেই অফিসরুম পরে।
সেই সিঁড়িতে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি তুলে নেই। সিঁড়ির ওখানে ব্যাকগ্রাউন্ড টাও সুন্দর আসছিল।আর এই সুন্দর সুন্দর ছবিগুলো তুলে দিচ্ছিল আমার বান্ধবী বিদীপ্তা। ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু আমাদের ছবি তোলা আটকাতে পারেনি। তবে যেগুলো আমি বারান্দায় ছবি তুলেছি সেগুলি তুলে দিয়েছিল আমার মধুমিতা বান্ধবী। ছবি তোলা হয়ে গেলে আমরা বাড়ি ফিরে আসি।

1000531739.jpg

এরকমই সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম সেদিন। সেদিন সবচেয়ে বেশি ভালো লেগেছিল হাতে আঁকানো প্রফেসরদের ছবি গুলো, সত্যিই অসাধারণ।

আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন। গল্পটি কেমন লাগলো তা জানাবেন। ধন্যবাদ।

Sort:  
Loading...