ইউনিভার্সিটিতে শিক্ষক দিবস পালন
প্রথমেই সকলকে নমস্কার। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজ শেয়ার করব ইউনিভার্সিটিতে শিক্ষক দিবস পালন নিয়ে।
ইউনিভার্সিটিতে 5th সেন্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়নি কারণ সেদিন ইউনিভার্সিটি বন্ধ ছিল। তাই কয়েকদিন পরে এই অনুষ্ঠানটি পালন করা হয়েছিল। আজ সেটাই শেয়ার করব.....
সেদিন সকাল থেকেই আকাশ মেঘলা মেঘলা। তাই ভাবছিলাম যেতে পারব কিনা! তবে ইউনিভার্সিটিতে যাওয়ার আগে রোদ উঠেছিল। দেখে বেশ খুশিই হলাম। তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পরলাম যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে পৌঁছেও গেলাম। দেখলাম বেশ সুন্দর আয়োজন করেছে যারা দায়িত্ব নিয়েছিল। গিয়ে দেখলাম প্রায় সবাই চলে এসেছে কেউ গল্প করছে, কেউ বসে আছে, আবার কেউ বাইরে ঘোরাঘুরি করছে।
তারপর আমরাও ভেতরে গিয়ে বসলাম। বেশ কিছুক্ষণ বসে থাকার পর স্যার ম্যাডামরা আসলো। তারা এসে নিজের নিজের জায়গায় বসলেন। এরপর তাদের বরণ করে নেওয়া হলো। এরপরেই অনুষ্ঠান শুরু হয়েছিল। প্রথমেই নৃত্য পরিবেশন করেছিল দুটি মেয়ে। তারপর আমরা ম্যাম এবং স্যারদের কিছু বলার জন্য অনুরোধ করেছিলাম।
এটা আমাদের TBR স্যার। তিনি আমাদের ক্লাস খুব ফ্রেন্ডলি ভাবে নেয়।
এটা আমাদের RK ম্যাম বেশ কড়া ধাঁচের মানুষ। তবে ম্যাম কয়েকবছর আগে সন্যাসধর্ম নিয়েছেন। জানি না কেন তিনি সন্যাসধর্ম গ্রহণ করেছে। হয়তো ম্যামের মন চেয়েছিল। সন্ন্যাস নেওয়ার পর থেকেই ম্যাম এরকম গেরুয়া রঙের শাড়ি পরে আসে।
সব স্যার, ম্যামরাই আমাদের উদ্দেশ্যে কিছু না কিছু বলে। তাদের কথা গুলো সত্যি খুব দামি। বেশ ভালো লাগে তাদের বক্তব্য শুনে।
এরপর আরও নৃত্য, সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানের মাঝেই আমরা বেরিয়ে পরি ছবি তোলার জন্য। সেজেগুজে এসেছি ছবি না তুললে হয় নাকি!
বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছে। বৃষ্টি দেখে মনটা হালকা হলেও খারাপ হয়ে গেলো, কারণ বৃষ্টি পড়লে ছবি তুলতে পারব না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা শুনলাম টিফিন দিচ্ছে। তাই আমরা আর দেরি না করে টিফিন নিয়ে আসলাম। খিদেও বেশ ভালোই পেয়েছিল তাই দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নিলাম। টিফিনে ছিল একটা সিঙ্গারা, দুটো মিষ্টি আর একটা মুগ ডাল ভাজার প্যাকেট।
ইতিমধ্যে বৃষ্টি একটু কমেছে তাই ঠিক করলাম এবার ছবি তুলবো।
তখনও অনুষ্ঠান চলছিলই। আমরা বেশ অনেকজনই বেরিয়ে পরেছিলাম ছবি তোলার জন্য।
আজ এখানেই শেষ করছি বন্ধুরা। কী কী ছবি তুললাম তা পরের পোস্টে শেয়ার করব। আজকের গল্প কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।