জয় পরাজয়!
শৈশবের দুই বন্ধু, জয় এবং পরাজয়! ছোট থেকেই জয় সকলের প্রিয় আর পরাজয় সকলের অপ্রিয়!
খেলার সময় সকলেই নিজের দলে জয়কে নিতে চাইলেও, পরাজয়কে কেউ খেলায় সামিল করতে চাইতো না!
মন খারাপ করে মাঠের এক্ কোনায় বসে থাকতো পরাজয়! সকলের খেলা দেখতো, কিন্তু তার মন খারাপ নিয়ে কারোর বিশেষ মাথাব্যথা ছিল না, একমাত্র জয়ের ছাড়া!
একই স্কুলে দুজন পড়তো, সেখানেও চিত্রটি ছিল একইরকম!
পরাজয় তার প্রতি এই বিদ্বেষের কারণ সহপাঠীদের কাছ থেকে জানতে চাইলে তারা তার নামের অর্থ বিফলতার কারণ তাই তার সাথে মিশে জীবনে তারা বিফলতাকে আমন্ত্রণ জানাতে চায় না! ঠিক সেই কারণে তারা পরাজয়ের থেকে দূরত্ব বজায় রেখে চলে।
এহেন উত্তর পেয়ে পরাজয় বাড়ি ফিরে তার মায়ের কাছে মনের দুঃখের কথা জানায়!
তার মা তাকে তার বন্ধু জয়ের কাছে নিজের প্রশ্নের উত্তর খুঁজতে বললেন!
তার মা জানালেন, ছোট থেকে তোমরা একসাথে বড় হয়েছো, সকলে তোমায় এড়িয়ে চললেও জয় সর্বদা তোমার সাথে ছিল, কখনও তোমাকে বন্ধু ভাবতে দ্বিধাবোধ করেনি;
তোমার সঙ্গ পরিত্যাগ করেনি, তাই তোমার মনের সংশয় আর প্রশ্নের উত্তর সে কি দেয় দেখো, নইলে আমি তো আছি!
মনে মনে পরাজয়, তার মায়ের কথায় যুক্তি খুঁজে পেলো, আর সত্যি বলতে এই ভাবনা তার মাথায় আসলেও এক্ প্রকার ভয়ে সে তার একমাত্র বন্ধু জয়কে এই প্রশ্ন করতে পারেনি!
যেখানে কেউ তার সাথে বন্ধুত্ব করতে চায় না, খেলায় অংশগ্রহণ করতে দেয় না, এড়িয়ে চলে সেখানে তার একমাত্র বন্ধু যদি তার সঙ্গে ছেড়ে দেয়, তাহলে সে বড় একা হতে যাবে, এই ভাবনায় সে এই প্রশ্ন কখনও জয়কে করেনি।
তবে, মায়ের কাছ থেকে পরামর্শ পেতে পরের দিন পরাজয় স্কুল থেকে ফেরার পথে জয়কে প্রশ্ন করলো, আচ্ছা জয়, আমায় কেউ পছন্দ করে না, কেউ তাদের দলে খেলতে নেয় না, আমার সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না, সবটাই তুমি লক্ষ্য করেছো, তাই তো?
জয় উত্তরে জানালো, হ্যাঁ! পরাজয় এরপর জয়কে জিজ্ঞাসা করলো, তাহলে আমি তোমায় আরেকটি প্রশ্ন করতে পারি?
মৃদু হেসে জয় সম্মতি দিল! তখন পরাজয়, জানতে চাইলো, অন্যান্যদের মত কেনো জয় তার সাথে বন্ধুত্ব ত্যাগ করে না? উত্তরে জয় জানায়, পরাজয়ের মধ্যেই জয়ের বসবাস!
আর, পরাজয় না থাকলে জয়ের মূল্যায়ন কেউ এই পৃথিবীতে করতো না! হে আমার পরম বন্ধু পরাজয়, জীবনে জয়ের প্রকৃত গুরুত্ব বুঝতে মানুষকে পরাজয়ের মধ্যে দিয়ে যেতে হবে!
আর তোমার চারটি অক্ষরের শেষে আমার অবস্থান।
তাই, পরাজয়ের হয়তো জয়কে প্রয়োজন নেই, কিন্তু জয়ের অস্তিত্ব পরাজয় ছাড়া অসম্পূর্ণ!
সকলে যদি বুঝত তুমি হলে সফলতার স্তম্ভ তাহলে হয়তো আমার মতই তোমাকে তারা সাদরে গ্রহণ করতো, তিরস্কার না করে!
পরাজয় হলো জীবনের সেই শিক্ষা যা কখনো জয়ের হাত ধরে পাওয়া সম্ভব নয়!
নিজের বন্ধুর কাছ থেকে এমন উত্তর পেয়ে গর্ব পরাজয়ের সমস্ত গ্লানি দুর হয়ে গেলো, বাড়ি ফিরে নিজের মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে জানালো পরাজয়।
সমস্ত শুনে পরাজয়ের মা তাদের বন্ধুত্বকে আশীর্বাদ করলেন মন থেকে!
El post juega con los nombres: "জয়" (victoria) y "পরাজয়" (derrota), y la frase final de que la victoria vive dentro de la derrota me parece el punto real del texto. Traducido al mercado sería lo mismo: sin los drawdowns y el dolor de la caída, nadie aprende a valorar el soporte cuando aguanta.
El giro de que "পরাজয়" lleve a "জয়" en sus cuatro letras es un detalle que no había visto antes. Traducido a guaraníes: toda derrota carga su propia victoria adentro, solo hay que saber leerla. La lección que deja es que quien te evita por tu nombre nunca te conoció de verdad.