বিজ্ঞান নাকি কুসংস্কার?

in Incredible India • 15 hours ago

1000099828.jpg

বর্তমান যুগে দাড়িয়ে যেখানে ছোট থেকে বড় সকলেই সকাল থেকে রাত বিজ্ঞানের উপর নির্ভরশীল, সেখানে যখন চোখে পড়ে এমনকিছু যেটির পিছনে বিজ্ঞান রয়েছে নাকি কুসংস্কার বোঝা দায়, তখন উপরিউক্ত শীর্ষক মাথায় আসাটা স্বাভাবিক।

কেনো আজকে এরকম একটি বিষয়বস্তু নির্বাচন করেছি লেখার শীর্ষক হিসেবে?

কারণটা জানাবার আগে, কিছু প্রশ্ন লেখায় তুলে ধরছি, দেখুনতো এরমধ্যে কোন্ কোন্ বিষয়গুলো আজও অর্থাৎ এই আধুনিক প্রযুক্তির যুগে দাড়িয়েও আপনি মেনে চলেন!

  • আপনি কি দুই শালিক দেখে প্রণাম করেন? আর এক্ শালিক দেখতে পেলে দিন খারাপ যাবে, এই বিষয়টিতে বিশ্বাস করেন?

  • আপনি কি কারোর মুখ দেখে বাড়ির বাইরে যাওয়া শুভ, এবং কারোর ক্ষেত্রে অশুভ বিষয়টিতে বিশ্বাসী?

  • বিড়াল, বিশেষত কালো বিড়াল রাস্তা কাটলে, সেই রাস্তা পরিবর্তন আপনি করেন কি?

  • টাকা দেবার সময় দিন দেখে কেনাকাটা কিংবা টাকা দিয়ে থাকেন?

  • মন্ত্র-তন্ত্র, তুকতাক কিংবা ঝাড় ফুঁক ইত্যাদি বিষয়গুলোতে কি আপনি বিশ্বাসী?

  • পরীক্ষা চলাকালীন আপনি কি ডিম খাওয়া এড়িয়ে চলেন, পরীক্ষা খারাপ হবে ভেবে?

1000099827.jpg

উপরিউক্ত প্রশ্নগুলোর পিছনের যৌক্তিকতা রয়েছে!
আমরা অনেক বিষয় নিয়ে তর্ক বিতর্ক করতেই পারি, যেমন উপরিউক্ত বিষয়গুলোতে যারা বিশ্বাসী তাদের কাছে হয়তো কিছু ঘটনা, কিছু পূর্ব অভিজ্ঞতা রয়েছে, অথবা বড়দের কাছ থেকে শুনে তারা উপরিউক্ত বিষয়গুলো মেনে চলছেন আজও!

এরকম কিছু বিষয়, ভাবনা আজও সমাজে বর্তমান।
হাতে মোবাইল, কিন্তু মনের মধ্যে বাসা বেঁধে রয়েছে এমন অনেক অভ্যেস, বিশ্বাস যেগুলোর সাথে হয়তো বিজ্ঞানের দুর দুরন্ত পর্যন্ত কোনো রকম সম্পর্ক নেই!
রয়েছে একটি বিশ্বাস, যেটি কখনও কখনও অন্ধ বিশ্বাসের রূপ নিয়ে নেয়।

যারা নাস্তিক তাদের যুক্তি এক্ রকম, তারা বাস্তববাদী, আবার যারা আস্তিক তাদের ভাবনা, যুক্ত অন্যরকম!

তাই, সেসব বিতর্কে যাচ্ছি না! বরঞ্চ সকলের সমস্ত বিশ্বাসকে সম্মান জানিয়ে আজকের উপরিউক্ত শীর্ষক নির্বাচন!

আপনি কোন দলভুক্ত? মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না!

এতক্ষণ এই বিষয়গুলো নিয়ে আলোচনার মূল কারণ তথা শীর্ষকটি মাথায় আসার কারণ এবার লেখায় তুলে ধরছি।
গতকাল, অর্থাৎ বুধবার যখন ঠিক করলাম সকল ৯টা বেজে ৫৮ মিনিটের ট্রেন ধরবো, সেই অনুযায়ী তৈরি হয়ে স্টেশনের দিকে ধীরে সুস্থে পা বাড়ালাম!

1000099826.jpg

স্টেশনে পৌঁছে টিকিট কেটে প্লাটফর্ম পরিবর্তন করতে পা বাড়াতেই নজরে পড়লো, অনেক জীবন্ত স্কর্পিও নিয়ে একটি লোক বসে!

তিনি মুখে বেশ জোড়ে জোড়ে নিজের অবস্থানের কারণস্বরূপ জানাচ্ছিলেন, যে কোনো রকম ব্যথা দুর করতে সে পারদর্শী!

চিকিৎসার পদ্ধতি কি? লক্ষ্য করলাম বেশ কিছু স্করপিও সাথে রয়েছে, কিছু ছোট আকারের শিশি, যার মধ্যে রয়েছে সবুজ রঙের তরল!

তার কাছে যেকোনো রকম ব্যথা নিয়ে গ্রাহক গেলে তিনি ওই স্করপিয়র হুল ফুটিয়ে তারপর তার কাছে রাখা ওষুধ ব্যথার জায়গায় লাগিয়ে দেন, এরপর ঘাম নির্গত হয় শরীর থেকে, সাথে শরীরের যেকোনো স্থানের ব্যথা নিরাময় হিতে যায়!

আমি পুরো বিষয়টি হাঁটতে হাঁটতে শুনেছি, সাথে এক্ মুহুর্ত দাড়িয়ে কিছু ছবি তুলে নিয়েছিলাম!
এখন প্রশ্ন হলো, এখানে কি বিষে বিষে বিষক্ষয় কথাটি প্রযোজ্য?

1000099825.jpg

নাকি একটি ব্যথার উপর যখন অধিক ব্যথা চেপে বসে, তখন পুরোনো ব্যথা অনুভূত হয় না?

আবার, ওই ওষুধ প্রয়োগ নিয়েও আমার বেশকিছু প্রশ রয়েছে, কোনো ডিগ্রী কিংবা কোনো সরকারি অনুমোদন ছাড়া, এভাবে কিছু বিক্রি কতখানি নিরাপদ?

নিশ্চই কিছু সংখ্যক মানুষ এই ধরনের চিকিৎসায় বিশ্বাসী, আর ঠিক সেই কারণে এই আধুনিক যুগে দাড়িয়েও এই ধরনের মানুষ সহ চিকিৎসা নজরে পড়ছে।

পরিশেষে, আপনাদের কাছে জানতে চাই, এই রকম চিকিৎসা ব্যবস্থাকে আপনি কি কোনো রকম বৈজ্ঞানিক কৌশল এর নাম দেবেন, নাকি কুসংস্কারের অন্তর্ভুক্ত করবেন?

নিজের অভিমত ভাগ করে নিতে ভুলবেন না, যদি লেখাটি আপনি পড়ে থাকেন!

1000010907.gif

1000010906.gif

Sort:  

El detalle de los escorpiones vivos en la estación, ¿fue lo que disparó la reflexión sobre ciencia vs superstición o ya venías con el tema en mente? Porque el salto de los shalik al escorpión en el andén es bastante específico, y en temas de creencias on-chain no hay datos, solo correlaciones que la gente convierte en reglas.

Lo del escorpión vivo en la estación me dejó pensando más que el debate de ciencia vs superstición. Pregunta concreta: ¿la gente se acercaba a tocarlo o lo evitaban? Ahí se ve rápido qué pesa más, si el miedo o la costumbre.

the boomin three -10.26.jpg
curated by wirngo

 7 hours ago 

Wowwww. very interesting and thought-provoking read. The example of using a live scorpion sting as a treatment for pain really made me stop and think. I can understand why some people may believe in such methods because of personal experiences or things they have learned from elders, but when it comes to health, safety and proper treatment should always be taken seriously. I also liked how you discussed the difference between science, belief and superstition without disrespecting anyone’s personal faith. Sometimes questioning these practices is important because not everything that has been passed down to us has a scientific basis. Your experience at the station certainly gave you a unique topic to write about!

#s34engagement.

Loading...