কালীপুজোর প্রাক্কালে!
গতকাল শারীরিক ক্লান্তি এবং কিছুটা অসুস্থতা মিলিয়ে লেখা হয়ে ওঠেনি!
এছাড়াও গতকাল বাড়িতে পৌঁছনোর পথে রামায়ণের পাঠ কানে ভেসে আসতেই ঘাড় ঘুরিয়ে দেখলাম, পাশের বাড়ির মানুষটি মারা গিয়েছিলেন কিছুদিন আগে, তার শ্রাদ্ধ শান্তির কাজ সম্পাদন হচ্ছে।
মনটা খারাপ হয়ে গেলো! অজানা কারণেই! গত বিধি আযবপালন বাকি রয়ে গেছে, নিজের প্রিয়জনদের চলে যাওয়ার পরে সেগুলো আজও সেভাবে পালন করা হয় ওঠেনি।
জানিনা, হয়তো তাদের ছেড়ে যাওয়াকে আজও মন থেকে মেনে নিতে পারিনি, সেই কারণে বাকি রয়ে গেছে আচার অনুষ্ঠান।
এমন অনেক ভাবনায় কেটেছে গতকাল। মানুষ যখন কোনো কথা বলে, তখন অপরপক্ষের কাছে সেটা কিভাবে পৌঁছতে পারে, সেই ভাবনা অনেকাংশের মাথায় কাজ করে না।
শব্দের আঘাত বড় দুর্বিষহ! বলার সময় সেটি অনুভব করা না গেলেও, শোনার সময় বেশ বোঝা যায়।
এমন অনেক ভাবনায় অতিবাহিত গত কালের রাতের পর, আজকে সকালে অনেক সকলেই ঘুম ভেঙে গিয়েছিল।
শোরুমে আসার একটা রুটিন এখন সঙ্গে চলছে, তাই আজকে ঘুম থেকে উঠে, প্রাত্যহিক কাজ সম্পন্ন করে, ঠিক করলাম, বাথরুম পরিষ্কার করবো।
বেশি জলের কাজে আমার খানিক সমস্যা রয়েছে, ছোট থেকেই টনসিল থাবা বসায়, একটু আবহাওয়া পরিবর্তন হলেই।
এখন ভোরের দিলে খানিক ঠান্ডা হাওয়া বয়, আর দিনের বেলার বেশ গরম!
তাই, বাড়তি কাজ করবার আগে একটা মানসিক প্রস্তুতি প্রয়োজন।
সমস্ত কাজ সেরে তৈরি হয়ে, যখন স্টেশনের পথে পা বাড়ালাম, নজরে পড়লো, কালী পুজোর প্যান্ডেল।
খুব কাছ থেকে দেখার অবকাশ না থাকায়, খানিক দুর থেকেই ছবি তুলে নিয়েছিলাম।
একটা বছর পুনরায় শেষ হতে চলেছে, কারোর জন্য খুশি, কারোর জন্য দুঃখ আবার কারোর জন্য উভয় অভিজ্ঞতা দিয়ে শেষ হবে বছরটি।
আজকে, শোরুমে আসার সময়, ভেন্ডারদের কামরায় উঠে পড়েছিলাম।
তাড়াহুড়োর কারণে একেবারে খেয়াল করিনি!
একবার মনে হয়েছিল, একটা স্টেশন বাদে কামরা পরিবর্তন করে নেবো, কিন্তু তারপর একটা কৌতূহল আমার পরিবর্তন বাঁধ সাধলো।
নিজের চাইতে অনেক বেশি ওজন নিয়ে পেটের দায়ে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে চিতে চলা মানুষগুলোর জীবনেও কত সংঘর্ষ, তাই না?
ট্রেনের জানালার ফাঁকে চোখ রেখে দেখলাম, এখন কাশফুল বিদ্যমান।
সবুজের মাঝে নিজেকে বিলিয়ে দিতে দিতে পৌঁছলাম, সেই চেনা চরিত পথে।
ট্রেনে একটি হকারের কাছ থেকে একটি গ্যাস লাইটার, একটি পিলার আর ছোট্ট একটা চুরির সেট কিনেছি।
মানুষগুলো অনেক পরিশ্রম করে, ভিক্ষার পরিবর্তে দৈনন্দিন দিন গুজরান করতে, তাই এই সামান্য অংশগ্রহণ তাদের যদি খানিক সহায়তা করতে পারে, ক্ষতি কি?
মানুষ আজ বিবেকহীন! কেনো এমন বলছি? যে কাজ অন্যের জন্য কোনোদিন করতে অক্ষম, যে সহমর্মিতা, সহানুভূতি কোনোদিন কাউকে দেখায়নি, কারোর জন্য হিসেবে বাইরে গিয়ে, লাভের ঊর্ধ্বে উঠে সময় ব্যয় করেনি;
তারাই উপরিউক্ত সবটাই আশা করে অন্যের কাছ থেকে।
কি অদ্ভুত! এরা কখনও নিজেদের আয়নার সামনে দাঁড় করিয়ে নিজেদের অবস্থান সম্পর্কে প্রশ্ন করে কি?
অন্যের পরিশ্রমের মূল্যায়ন যারা করতে অক্ষম, তাদের কি ভাবে ব্যাখ্যা করা উচিত আমার জানা নেই!
একটা দিনের অর্ধেকটা, এমন সমস্ত ভাবনায় অতিবাহিত হয়ে গেলো, সকলকে ধণতেরসের আন্তরিক শুভেচ্ছা, ভালো থাকুন সকলে।
Ese detalle de la fragancia del incienso en el andén del tren, mientras el resto del post habla de la fiesta de Kali, le da un tono muy personal al relato. ¿Ese olor es parte de alguna tradición específica de la zona donde vives o es algo más casual del día a día?
Ese detalle de las palabras que hieren más al escucharlas que al decirlas queda dando vueltas después de leerte. ¿La carpa de Kali Puja que fotografiaste cerca de la estación ya estaba armada del todo o recién empezaban el montaje?