ব্যস্ততায় অতিবাহিত দুটি দিন!

একবার কাজের মধ্যে নিজেকে নিয়োগ করবার পর, দুটি বিষয়ের মূল্য অনুভব করা যায়!
এবার বিস্তারিত আলোচনায় বিষয়টি উল্লেখ করছি।
'ছুটি:-'যখন আমরা বাড়িতে বসে থাকি, ঘরের কাজ ছাড়া আমাদের বিশেষ বাইরে যেতে হয় না, তখন ক্লান্তিকর দিন অতিবাহিত হলেও, ছুটির গুরুত্ব বিশেষ বোঝা যায় না!
কারণ, আমরা একটা গোটা দিন নিজের পরিচিত পরিবেশের মধ্যে অতিবাহিত করি, এর পাশাপশি আমরা নিজেদের কাজগুলো নিজেদের মতো করে সাজিয়ে সম্পন্ন করে থাকি।
কাজেই, যেখানে দায়িত্ব স্বাধীন, কাজের সময় নিজের সুবিধানুসারে সাজানো, সেখানে আলাদা করে ছুটি উপলব্ধির বিশেষ গুরুত্ব থাকে না!
অপরদিকে যদি আপনি কাজের সাথে যুক্ত থাকেন, দেখবেন, সাপ্তাহিক ছুটির ঠিক আগের দিন মনটা একটা অনাবিল আনন্দে ভরে যায়!
পরের দিন কি করবেন, কিংবা ছুটির আগের দিন কি সিনেমা দেখবেন ইত্যাদির মত একাধিক প্ল্যান কাজ করে।
কারণ, আপনি জানেন, আপনার স্বাধীন ছুটির পরিধি এইক্ষেত্রে সীমাবদ্ধ।
কথাগুলো, আমি নিজে বহুবার উপলব্ধি করেছি, সময়ের সাথে বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকার কারণে।
এছাড়াও, যদি ' সময়' এর কথা ধরা যায়, দেখবেন বাড়িতে কাজ করলে যত তাড়াতাড়ি সময় অতিবাহিত হয়, তার চাইতে অধিক তাড়াতাড়ি সময় অতিবাহিত হয়, যদি আপনি কোনো কাজের সাথে যুক্ত থেকে সাপ্তাহিক ছুটি উপভোগ করে থাকেন।
আসলে, সময় কিন্তু তার নিজস্ব গতিতেই এগোচ্ছে, কিন্তু পরিস্থিতির কারণে আমাদের এমনটি অনুভব হয়।
আজকের লেখায় কথাগুলো উল্লেখ করবার বিশেষভকারণ রয়েছে।
গত বুধবার আমার জন্য ছিল, আমি বৃহস্পতি এবং শুক্রবার শো রুমে যাবো না!
সেইমত, ঘরের কাজের একটা তালিকা মনে মনে সাজিয়ে নিয়েছিলাম।

ফেরার পথে একটা ডিটারজেন্টের প্যাকেট কিনে এনেছিলাম, এবং বৃহস্পতিবার, ঘরের সমস্ত কিছু ধোয়াকাঁচা করেছিলাম, সাথে আনুষাঙ্গিক ফ্যান পরিষ্কার থেকে এসির ফিল্টার পরিষ্কার সমস্ত কাজ সারার মাঝেই দেখলাম, আকাশের মুখ ভার!
দেখতে দেখতেই মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, যার ছবি তুলে রেখেছিলাম আমার সেই পশ্চিমের জানালা থেকে।

![]() | ![]() |
|---|

থামার উপায় নেই! তাই নিজের গতিতেই সমস্ত কাজ সম্পাদন করে, পুজো দিয়ে যখন উঠলাম, তখন দেখলাম বেলা প্রায় পড়ন্ত!
এর মাঝে রান্না করেছিলাম, মসুরির ডাল, আলু সেদ্ধ পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে, সাথে ডিমের ওমলেট, কিন্তু কোনো কিছুর ছবি আর তোলার সময় পাইনি!
কাজের শেষে, বিকেলের দিকে বুঝলাম ঘর ঝাড়বার সময় কোনোভাবে গায়ে হয়তো ঝুল পড়েছিল, সন্ধ্যার দিকে পুরোটা পেট জুড়ে লাল রঙের চাক চাক দাগে ভরে গিয়েছিল, যদিও সেটা এখনো রয়েছে কিন্তু ওষুধ লাগানোর ফলে খানিক চুলকানোর পরিমাণ কমেছে!
রাত্রে এলার্জির ওষুধ খেয়েছিলাম, তাই গতকাল শুক্রবার ঠিক করলাম, বাথরুম পরিষ্কার করে, দিনটি খানিক বিশ্রাম নেবো ঠিক করলাম, কারণ শরীর এতটাই খারাপ লাগছিল যে, মামাতো ভাইকে দেখতে যাওয়ার ইচ্ছে থাকেলও যাওয়ার মতো শারীরিক পরিস্থিতি ছিল না!
আমি সাধারনত প্রতিদিন লেখার চেষ্টা করি কিন্তু গতকাল রাতে শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে, লেখাও লিখতে পারিনি!
তাই, আজকে খানিক শোরুমে আসার পথে ট্রেনে এবং বাকিটা এই মুহূর্তে দোকানে দাড়িয়ে লিখছি!
রাতে হয়তো বাড়ি পৌঁছে আজকের দিনটি সম্পর্কে বাকি কথা অন্য লেখায় তুলে ধরবো;
সব মিলিয়ে বিগত দুটি দিন কেবলমাত্র ব্যস্ততায় অতিবাহিত হয়েছে তাই নয়, সাথে শারীরিক পরিস্থিতিও ছিল বেশ খারাপ!
সময় কিভাবে কেটে গেছে এই দুদিন বুঝতেই পারিনি, তবুও কাজে এসেছি কারণ এই ব্যস্ততা শূন্য জীবনে বেছে থাকার রসদ যোগানোর অন্যতম মাধ্যম।




Really enjoyed reading this post because you explained so naturally how our perception of time changes when we become busy with work. It is true that we often value holidays much more when our daily routine is filled with responsibilities and fixed schedules.It sounds like your two days off were actually quite busy with cleaning, cooking, and taking care of the house, especially with the heavy rain making everything a little more difficult. I’m sorry to hear that you also developed an allergy and were not feeling well. Hopefully you are feeling much better now. Despite everything, I really liked your thought that being busy with work can give life a sense of purpose. Wishing you good health and hoping you get some proper rest too.
#s34engagement.
El detalle del detergente comprado de vuelta y toda esa jornada de limpieza —filtros de aire, ventiladores, ropa— justo antes de que el cielo se pusiera negro, es lo que le da cuerpo al post. Ese contraste entre la lista mental de tareas y la lluvia cayendo frente a la ventana del oeste es lo que realmente ilustra tu punto sobre cómo el tiempo se percibe distinto según estés empleado o en casa. ¿Esos días de showroom son fijos o rotan?
আপনার ছুটির আগের দিনের আনন্দের কথা পড়ে আমারও ছুটির দিনগুলোর কথা মনে পড়ে গেল। বুধবার শো রুমে না গিয়ে ঘরের কাজের যে তালিকা বানিয়েছিলেন, সেটা শেষ পর্যন্ত কতদূর এগোল?