আজকে অনুষ্ঠিত হলো লাকি ড্র!

in Incredible India • yesterday

1000105309.jpg

ইতিপূর্বে লেখায় উল্লেখ করেছিলাম আজকের দিনে শোরুমে লাকি ড্র অনুষ্ঠিত হবে! ঠিক সেইমত সকাল থেকে তোড়জোড় চলেছে।
স্টেজ তৈরি করে, সাউন্ড বক্স এনে, সকাল থেকেই সাজানোর কাজ চলছিল।

এর মাঝে আমার কাজিন আমায় শোরুমের নামে ফেসবুক পেজ খুলতে বলেছিল, আমি পেজ খুলে দিয়েছি।

তবে, আজকে আমার শরীর একেবারেই অনুকূলে ছিল না সকল থেকে।
ঘুম থেকে উঠে প্রচণ্ড গায়ে ব্যথা সাথে ভিতরে ভিতরে জ্বর জ্বর লাগছিল।

মনের জোরে সকালে উঠে কাজ সেরে তৈরি হয়ে শোরুমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।
পৌঁছে প্রথমেই আমার কাজিনকে জ্বরের ওষুধ আনতে বলেছিলাম।

ওষুধ খেয়ে তারপর ফেসবুক পেজ খুলেছিলাম।
আজকে একটু কাস্টমারের চাপ ছিল, তাই শরীর খারাপ উপেক্ষা করেই নিজের দায়িত্ব পালন করেছি।

আমার কাজিন এরপর পুরস্কারের জিনিষগুলো কিনতে চলে গিয়েছিল।
পুরস্কার নিয়ে ফেরার পর, আমি কিছু জিনিসের ছবি তুলেছিলাম, আজকের লেখায় ভাগ করে নেওয়ার জন্য।

1000105310.jpg1000105312.jpg

1000105311.jpg

ফার্স্ট ট্র্যাক এর স্মার্ট ওয়াচ ছিল, আর ছিল বাজাজের মিক্সি মেশিন, আর ছিল বোরোসিল এর ডিনার সেট।

এছাড়া, স্কুটি এবং রেফ্রিজারেটর রাখা হয়েছিল স্টেজে।
সবচাইতে যে বিষয়টি আজ আমাদের দুই ভাই বোনকে বিব্রত করেছে সেটা হলো, ফোন!

1000105286.jpg

1000105308.jpg1000105307.jpg

একের পর এক ফোন এসেই যাচ্ছিল! পুনরায় ফোনের অপরপ্রান্তে সমস্ত বিশ্লেষণ করতে কালঘাম ছুটে গিয়েছে!

একটি উদাহরণ দিচ্ছি, একজন মহিলা এসেছিল, এবং তাকে জানালাম, সন্ধ্যে পাঁচটা থেকে খেলা শুরু হবে, কাজেই যদি উনি আবার আসতে পারেন ভালো, যেহেতু তখন দুপুর ছিল;
নইলে আগামীকাল এসে কুপনের নম্বর মিলিয়ে যেতে অনুরোধ করলাম, এছাড়াও ফেসবুক পেজে নজর রাখতে বললাম, সেখান থেকেও চাইলে বিজয়ী নম্বর গুলো মেলাতে পারেন!

উত্তরে উনি বলেছিলেন, যদি নম্বর না মেলে তাহলে পুরস্কার পাবো না?

প্রশ্নটা শুনে আমার মনে হয়েছিল, উনি বোধহয় ক্লাসে ফেল করার পরে, উঁচু ক্লাসে প্রমশনের আশা রাখেন!
যদিও উদাহরণটি মনে মনে ভাবলেও ওনাকে কিছুই জানাইনি!

1000105287.jpg

এরকম মানুষের সমাজে অভাব নেই, প্রত্যাশা এত উচ্চ যে সেখানে যুক্তি ধার ধারে না!

এরকম একাধীন অভাবনীয় ঘটনার সাক্ষী হয়েছি আজকে;
তবে সন্ধ্যা পাঁচটায় আমার কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল, তাই নিচে খাওয়ার জায়গায় চাদর গায়ে দিয়ে শুয়ে ছিলাম।

1000105334.jpg

1000105337.jpg

1000105331.jpg

অন্যদিকে কানে ভেসে আসছিল অ্যানাউন্সমেন্ট, তাই উঠে গিয়ে পুনরায় জ্বরের ওষুধ খেয়েছিলাম!

এরপর, খানিকক্ষণ বসে থাকার পর, একটু ভালো লাগলে নিচে গিয়ে অনুষ্ঠানের একটি ছোট্ট ভিডিও করেছিলাম।

তবে, বেশিক্ষণ নিচে ছিলাম না, কারণ কাস্টমার উপরে উঠছিল, তাদের সার্ভিস দেওয়া সর্বাগ্রে।
সাড়ে সাতটার ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছেছিল সাতটা ছেচল্লিশ মিনিটে, সেই ট্রেনে বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে পুজো দিয়ে, ফোনে কথা বলে লিখতে বসে গিয়েছিলাম।

জানিনা, কাল শরীরের কি অবস্থা হবে! যদি আজকের মতো অবস্থা থাকে হয়তো যাবো না!
শরীরের কথা শুনতে হয়, নইলে বড় বিপদে পড়তে হয়।
এই ছিল আমার আজকের দিন।

1000010907.gif

1000010906.gif

Sort:  


TEAM 10
Congratulations! This post has been voted through steemcurator08. We support quality posts, good comments anywhere and any tags.


WhatsApp Image 2026-11-01 at 9.05.12 AM.jpeg

Curated by: @mvchacin

El detalle de la señora que llamó preguntando si no le tocaba premio igual es el que más dice de cómo la gente entiende (o no) una dinámica de sorteo con cupones. Con fiebre y todo sostener esas llamadas encima del evento tiene mérito. ¿Al final cuántos cupones lograron repartir antes de las cinco?

Ese momento en que la señora pregunta si no le coincide el número entonces no gana nada es la letra chica de todo sorteo, y vos lo contás mejor que cualquier reglamento. Ojo con esto: con fiebre y todo igual abriste el pazo de Facebook y atendiste el teléfono, eso no lo paga ningún premio. ¿Al final cuántos cupones se repartieron?

Loading...