আজকের দিনসহ কেনাকাটা!

in Incredible Indiayesterday

1000099037.jpg

দোকানের ব্যাগ

আজকের দিনটি কেটেছে ব্যস্ততায়, তবে আজকে নিজেকে নিজে কিছু উপহার দিয়েছি।

খুশি কুড়িয়ে নিয়েছি নিজের জন্য নিজের কাছ থেকেই, এই বেশ ভালো অন্যের থেকে প্রত্যাশায় কেবলমাত্র কষ্ট পেতে হয়।

অন্যের মনের ইচ্ছে পূরণ করলে তারা খুশি কিন্তু উল্টো পথে হাঁটতে হলেই অভিযোগ!

যাক! নালিশ নয়, অভিজ্ঞতা যা কিছু সঞ্চয় করেছি সেগুলোই মনে পড়ে যায়।
কথার যন্ত্রণা, হারানোর দুঃখ সবটাই নিয়ে এগিয়ে চলার প্রয়াস করছি।

আজকে রবিবার কিন্তু আমার ছুটি ছিল না! অনেক ছুটি কাটিয়েছি, বসে থাকলে পুরোনো ক্ষত সহ, পুরোনো কথা, এবং অনেক অকারণ দুর্ব্যবহারের কথা মনে পড়ে, আর ব্যস্ততায় এই সমস্ত ভুলে থাকা যায়।

এবার সকাল থেকে কাটানো মুহূর্তের সাথে লেখার শীর্ষক এর কথায় আসা যাক।

1000099005.jpg

1000099007.jpg1000099006.jpg

আজকের টিফিন

গতকাল যেহেতু বেশ দেরি হয়ে গিয়েছিল শো রুমে পৌঁছতে, তাই আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, দৈনন্দিন কাজকর্ম সেরে নিয়ে টিফিন তৈরি করে, তারপর বেশ কিছু ঘরের কাজ সেরে স্নান করে পৌঁছে গিয়েছিলাম স্টেশনে।

আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছিল, যেহেতু আমার ছাতা নেই, তাই মনে মনে চিন্তা করছিলাম কিভাবে বৃষ্টির মধ্যে স্টেশনে পৌঁছাবো?

তবে, সব কাজ সেরে যখন বেরোবো দেখলাম বৃষ্টি থেমে গিয়েছে! জোর কদমে হেঁটে সময় মতো স্টেশনে পৌঁছে গিয়েছিলাম।
সকাল নয়টা চত্তিরিশ এর ট্রেন খানিক দেরিতে এসেছিল, তাই টিকিট কেটে প্ল্যাটফর্মে পৌঁছে যেতে পেরেছিলাম।

1000099011.jpg1000099012.jpg

যাওয়ার সময় ফাঁকা ট্রেনের মধ্যে বসে তোলা ছবি

একটু বসে থাকার পর, ট্রেন ঢুকলো, কিন্তু শুনতে পেলাম অন্য জায়গার নাম, কিন্তু ট্রেনের সামনে লেখা আমার গন্তব্যস্থলগামী ট্রেন!

স্টেশনে দাড়িয়ে থাকা একজনকে জিজ্ঞাসা করলাম, জানালো ট্রেনটি আমার গন্তব্যে যাবে না!

ভাগ্যিস ফাঁকা ট্রেন ছিল! ট্রেনের যাত্রীদের জিজ্ঞাসা করে জানলাম, ট্রেনটি আমার গন্তব্য পথেই যাবে।

সঙ্গে সঙ্গে উঠে পড়লাম, ওঠার পরেও দুবার করে জিজ্ঞাসা করলাম, এবং ওনারা বললেন লোকটি আমাকে ভুল বলেছিল, আমি সঠিক ট্রেনেই উঠেছি।

মনে মনে নিজের অজ্ঞতার জন্য লজ্জিত হলাম, কিন্তু পরে ভাবলাম এই ভাবেই সবাই সবকিছু শেখে।

আমিও হয়তো একদিন শিখে যাবো, কি তাই না বলুন? মায়ের পেটের থেকে কেউ তো কিছু শিখে আসে না!

তবে, ট্রেন থেকে নেমে দেখলাম ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, কিন্তু কাছেই অটো পেয়ে গিয়েছিলাম তাই আর ভিজতে হয়নি।

এরপর, অটো থেকে নেমে, আরেকটা অটোতে উঠলাম, তারপর পৌঁছিলাম শো রুমে।

1000099042.jpg1000099041.jpg

1000099044.jpg

পৌঁছে দেখলাম কিছু কাস্টমার কেনাকাটা করছে, গতকাল থেকেই ইচ্ছে ছিল নিজের পছন্দের নাইটি কিনবো, কিন্তু সময় হয়নি গতকাল।
আজকে সুযোগ পেয়েই তিনটে নাইটি কিনে নিয়েছিলাম প্রথমে, আমি টাকা দেওয়ায় আমার কাজিন রাগ করে বললো, কাজটা তুই ঠিক করিসনি!

আমি যদি কিছু কিনি তাহলে আমাকেও টাকা দিতে হবে, যেহেতু এটা পার্টনারশিপ ব্যবসা।
আমি বললাম একটা বছর নয়তো টাকা দিয়েই কেনাকাটা কর!

1000099045.jpg

1000099046.jpg

জানালো, নাহ্! নিজেদের কেনাকাটায় কোনো টাকা নেওয়া যাবে না।
এরপর, নিজে থেকেই আরো দুটো রেয়ন কাপড়ের নাইটি নিতে বললো!

এর আগে আমি রেয়ন কাপড়ের কুর্তি পড়েছি কিন্তু নাইটি এই প্রথম নিলাম।

আমি জানালাম এরপর তাহলে বিছানার চাদর কিনবো ভেবেছিলাম সেটা তাহলে কিনবো না!
উত্তরে বললো, তখন নয়তো টাকা দিবি!
তাই পরের দুটো নাইটির টাকা আমাকে দিতে হয়নি।

অর্থাৎ আজকে আমার নিজেকে দেওয়া উপহার তিনটি আর প্রাপ্ত উপহারের সংখ্যা দুই!
সব মিলিয়ে পুজোর পাঁচদিন ভাবছি নাইটি পড়ে কাটিয়ে দেবো!

এরপর, কাজে মনোযোগী হয়ে, কাজ শেষে রাত নয়টায় ফিরে এসেছিলাম বাড়িতে, তবে ফেরার সময় কি প্রচন্ড ভিড় ছিল ট্রেনে ভাষায় প্রকাশ করবার না!
কারণ জানা নেই, তবে হাতে নতুন পোশাকের দিকে চেয়ে ভিড় কে অভিজ্ঞ করে বাড়ি পৌঁছে গিয়েছিলাম।

1000010907.gif

1000010906.gif

Sort:  

En la foto del “tiffin” se ve claramente el empaque verde que usas para el almuerzo; el mercado muestra un patrón de acumulación parecido, con bajo volumen pero soporte on‑chain firme. ¿Crees que la disciplina de planificar tu día puede traducirse en una estrategia de holding más consistente?

Loading...

Hi! 👋

I’m currently running the 2nd Photography Contest in the Moments in Focus community, with 20 STEEM for the winning photograph.

I really like your photography and thought you might enjoy taking part. There’s no specific theme — just share a photograph you like, and edited photos are welcome.

The deadline is October 1st.

It would be great to see one of your photos in the contest! 📸