উপহার!

in Incredible India • 19 days ago

1000101559.jpg

মূল্যায়ন অনেকেই অনেক ভাবে করে থাকেন!
কিসের জানতে চাইছেন? উত্তর আজকের লেখার শীর্ষক! অর্থাৎ উপহারের!

কেউ উপহারের বাজার দর দেখে উপহারের মূল্যায়ন করে থাকে!

আবার কেউ বাজার দরের পরিবর্তে উপহারকে সাদরে গ্রহন করে থাকে অপর পক্ষের মানসিকতা এবং মন থেকে, ভালোবেসে দেওয়া একটি বস্তু যেটি সর্বদা সেই মানুষটিকে মনে রাখতে, এবং আলোচনায় থাকতে সহায়তা করে!

এবার অনেকেই হয়তো ভাবতে পারেন, আলোচনায় কিভাবে থাকা যায় উপহারের হাত ধরে!

আচ্ছা! তাহলে উত্তর হলো, ধরুন আপনি আপনার প্রিয় কিংবা নিকট অথবা পরিচিত কারোর থেকে কোনো উপহার পেয়েছেন!

এবার, যাদের সাথে একসাথে বসবাস করা হয়, তাদের ক্ষেত্রে নয়তো এই উপহার সময় সময় পাওয়া যাবে ভেবে সেটি আলোচনার তালিকায় বেশিদিন জায়গা পায় না!

শুরুতে এক্ আধবার আলোচনা প্রসঙ্গে হয়তো ব্যাক্তির নাম উল্লেখ করা হয়;
কিন্তু যদি মানুষটি হয় খানিক দূরের অথবা পরিচিত তাহলে প্রাপ্ত উপহারে চোখ গেলেই সেই মানুষটি উঠে আসে আলোচনায়।

এই মুহূর্তে যেমন মনে পড়ছে, সম্পার শ্বশুর একবার দুটি ডিনার প্লেট কিনে দিয়েছিল, যার একটি এখনো আমার কাছে রাখা আছে।

এবার, মানুষটি ইহজগতে নেই, কিন্তু প্লেটটি যতবার ব্যবহার করি, ততবার এই দুটি প্লেট কেনার পিছনের কাহিনী মনে পড়ে যায়!

জানিনা, কতজনের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য! তবে আমার ক্ষেত্রে এটি একশ শতাংশ প্রযোজ্য।
আজকে এই যে উপহার নিয়ে কথা বলছি তার একটি বিশেষ কারণ রয়েছে।

1000101560.jpg

1000101561.jpg1000101563.jpg

গতকাল আমার কাজিন পুজো উপলক্ষে একটা চুড়িদার উপহার দিয়েছে।
আমি গতকাল উপহারটি শোরুমে রেখে চলে এসেছিলাম।
আজকে, শোরুমে পৌঁছনোর সাথে সাথে, আমার কাজিন ওটা ব্যাগে ভরে নিতে বলে।

উপহার কত দামী! এটা অনেকের মাথা ব্যথার তথা সমালোচনার কারণ, কিন্তু আমার কাছে উপহার মানে, সেই মানুষগুলোর উপস্থিতি যারা হয় আমার সাথে থাকে না, নয়তো তারা ইহজগত পরিত্যাগ করে পরপারে চলে গিয়েছেন, নিজেদের একটি না ভোলা চিহ্ন পিছনে রেখে।

যখন ছোট ছিলাম, এক্ প্রকার রেষারেষি ছিল পুজোর নতুন জামাকাপড় কার কটা হয়েছে সেই নিয়ে!

1000101443.jpg1000101445.jpg

তবে, সময়ের অনেক আগেই বিষয়টিতে ভাটা পড়েছিল!
তাই, আজও কেউ ভালবেসে কিছু দিলে নেবার ক্ষেত্রে একটা কিন্তু বোধ হয়, কেবলমাত্র সম্পা একমাত্র মানুষ যার কাছে আমি স্বেচ্ছায় কিছু আবদার করি।

কারণটা, জানা নেই! জীবনে একটা বোঝার মানুষ থাকা প্রয়োজন, আর আমার ক্ষেত্রে সম্পা সেই মানুষ।

যাক, এরপর বড় হবার সাথে সাথে, প্রতিকূল সময় পার করতে করতে উপহার শব্দটি ক্ষণিকের জন্য হারিয়ে গিয়েছিল।

সকলেই নিজের প্রয়োজনীয় বস্তু বাজার থেকে কিনে ব্যবহার করে, কিন্তু উপহারের হাত ধরে শুধু কি বস্তু আসে?

আমার তা মনে হয় না! ওই বস্তুর সাথে আসে একটা মানুষের আন্তরিকতা।
বাধ্য হয়ে যে উপহার আসে, কিংবা দিতে হবে তাই দেওয়া এমন মনোভাব নিয়ে, সেক্ষেত্রে বিষয়টি বস্তুর মধ্যেই সীমাবদ্ধ থাকে।

এই ছিল উপহার নিয়ে আমার ব্যাক্তিগত অভিমত, আপনাদের মধ্যে যদি উপহার নিয়ে কোনো আলাদা মনোভাব কাজ করে, মন্তব্যের মাধ্যমে জানতে ভুলবেন না।

1000010907.gif

1000010906.gif

Sort:  

Ese detalle del plato de tu suegro que todavía usás y te trae la historia de la compra es lo que más dice del valor real de un regalo. El churidar de tu prima para Puja es lo de menos, lo que queda es el gesto. ¿Los dos platos los seguís usando seguido o quedaron guardados?

Ese detalle del plato de tu suegro que ya no está y que cada vez que usás te trae el recuerdo es lo que mejor explica tu punto: el regalo vale por la marca que deja, no por el precio.

Loading...