" 'ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন' এর পুজো প্যান্ডেল পরিদর্শনের অভিজ্ঞতা"
|
|---|
Hello,
Everyone,
কেমন আছেন আপনারা সকলে?
আশাকরি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি খুব ভালো কেটেছে।
ইতিমধ্যে জগদ্ধাত্রী পূজা শুরু হয়ে গেছে, তবে এখনও আমি আপনাদের সাথে শ্যামা পূজার প্যান্ডেল পরিক্রমার মুহূর্ত শেয়ার করে চলেছি।
তবে আর দুটো পোস্টের মাধ্যমে আমার ও আমার প্রিয় বান্ধবীর সমস্ত প্যান্ডেল পরিক্রমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা শেষ করবো।
|
|---|
যাইহোক গতকালের পোস্টে জানিয়েছিলাম দুজনে মিলে ডালবড়া কিনে খেতে খেতে পরবর্তী প্যান্ডেলের দিকে রওনা দিয়েছিলাম। রাস্তার লাইটিং ছিলো খুবই সুন্দর। তবে পরবর্তী প্যান্ডেলে যাওয়ার পথেই ছোট্ট একটা মণ্ডপ চোখে পড়লো। যেখানে মানুষের ভিড় ছিলো না একেবারেই।
কারণ সেখানে কোনো আড়ম্বর ছিলো না। খুব সাধারণ একটা প্যান্ডেলের মধ্যে থাকা মায়ের মূর্তিটি ছিলো অসাধারণ। আর আগের দিন যেহেতু পূজো হয়ে গিয়েছিলো, তাই পরদিন সেখানে আর কোনো মানুষ ছিলো না।
|
|---|
তবে চলতি পথে প্যান্ডেলটা দেখে আমরা দুজনই দাঁড়ালাম, মা কে দর্শন করে, প্রণাম করে তারপর আবার চলতে শুরু করলাম। আর তখনই আমরা আলোচনা করছিলাম মানুষ হিসেবে আমরা কতটা স্বার্থপর। জাঁকজমক পূর্ণ প্যান্ডেল গুলো পরিদর্শন করার জন্য, আমরা কত শত মানুষের পিছনে লাইন দিতে পারি।
|
|---|
অথচ রাস্তার পাশে থাকা সাধারণ প্যান্ডেলে মা বসে আছেন, যেখানে মানুষের উপস্থিতি পর্যন্ত লক্ষ্য করা যায় না। এই দুর্ভাগ্য মায়ের নয়, এই দুই ভাগ্য আমাদেরই। যাইহোক এরপর যেখানে গিয়েছিলাম, সেই জায়গার নাম ছিলো "ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন"। যেখানকার পুজো প্রতিবারই বেশ সুন্দরভাবে আয়োজন করা হয়।
|
|---|
এবারও তার অন্যথা হয়নি। রাস্তার লাইটিং যেমন সুন্দর ছিলো, ঠিক ততটাই সুন্দর ছিলো প্যান্ডেলটিও। তবে প্যান্ডেলে প্রবেশের আগে রাস্তার উপর থেকে দাঁড়িয়ে সম্পূর্ণ প্যান্ডেলের ছবিটা তুলে নিলাম। তার পাশেই বরফের মতন আকৃতি দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেখানে মহাদেবের একটা মূর্তিও তৈরি করা হয়েছিলো।
|
|---|
|
|---|
এরপর ধীরে ধীরে আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলাম, যেখানে সোলার কারুকার্য সুন্দরভাবে চোখে পরলো। এছাড়া সাইকেলের টায়ার গুলোকেও সুন্দরভাবে প্যান্ডেলে ব্যবহার করা হয়েছে। এখানে মূলত একটা কল্পনার জগত তৈরি করার চেষ্টা করা হয়েছিলো।
|
|---|
যেখানে সাইকেলের যদি ডানা থাকতো তাহলে সাইকেলটি কিভাবে উড়ে বেড়াতে পারতো, খানিকটা তার ছোঁয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাইরে খুব সুন্দর ভাবে সেই সাইকেলটিকে তৈরি করা ছিলো এবং লাইট দিয়ে এতো সুন্দর ভাবে সাজানো হয়েছিলো যে, তা চোখে পড়েছে।
|
|---|
এমনকি সেখানে একটা মেয়েরও মূর্তি তৈরি করা আছে, যেখানে সাইকেলের উপরে বসে প্যাডেলিং করছে না, বরং দুটো ডানার সাহায্যে যেন উড়ে বেড়াচ্ছে তেমনটাই বোঝানোর চেষ্টা করা হয়েছিলো। বেশ ভালো লাগলো তাই সেখানে দাঁড়িয়ে একটু ছবিও তুলে নিলাম আমরা।
|
|---|
তারপর ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলাম। যেখানে প্যান্ডেলটা ভেতরের দিকে সুন্দরভাবে সাজানো ছিলো। কাঠের বিভিন্ন কারুকার্য সেখানে ছিলো। আর সবথেকে বেশি যেটা নজর কাড়লো, সেখানে একটা দাঁড়িপাল্লা তৈরি করাও ছিলো।
|
|---|
যেখানে সম্পর্ককে দাঁড়িপাল্লায় ওজন করা হচ্ছিলো। একদিকে ছিলো ভালোবাসা, আর অন্যদিকে ছিলো বিশ্বাস। এই ভাবনাটা সত্যিই ভালো লেগেছে আমাদের দুজনেরই।
|
|---|
|
|---|
এরপর সেখানে মায়ের বিভিন্ন রকম রূপ মূর্তির আকারে তৈরি করা ছিলো, সেটাই কিছুক্ষণ পরিদর্শন করলাম। অবশেষে বাহির পথ দিয়ে ধীরে ধীরে প্যান্ডেলের বাইরে বেরিয়ে এলাম। আর পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিলাম।
আপনাদের এই প্যান্ডেলটা দেখতে কেমন লাগলো, মন্তব্যের মাধ্যমে জানাবেন।
সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।