"সুন্দরবনে দ্বিতীয় দিন: সুধন্যখালি অভয়ারণ্যে ঘুরে দেখার অভিজ্ঞতা"
|
|---|
Hello,
Everyone,
আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি খুব ভালো কেটেছে।
সুন্দরবন ভ্রমণের গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম প্রথমবার ঝুমুর নাচ দেখার পাশাপাশি,হোমস্টেতে কাটানো আমাদের প্রথম রাতের অভিজ্ঞতা কেমন ছিলো সেই গল্প। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, পরের দিন আমাদের ঘোরার অভিজ্ঞতা কেমন ছিলো সেই গল্প।
সাধারণত নতুন জায়গায় ঘুম আসতে চায় না, তবে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। যেহেতু সারাদিনের একটা ক্লান্তি ছিলো। আর আগের দিনও রাতে ঘুম হয়নি। ঘড়িতে অ্যালার্ম দেওয়া ছিলো ছটা নাগাদ। কারণ আমাদের ট্যুর এজেন্সির পক্ষ থেকে বলে দেওয়া হয়েছিলো সকাল সাড়ে সাতটা নাগাদ লঞ্চ ছেড়ে যাবে।
|
|---|
কোন ঘাট থেকে আমাদের লঞ্চে উঠতে হবে সেটাও তারা আগেরদিন ডিনারের সময় বলে দিয়েছিলো। ফলতো সকলে ঘুম থেকে উঠে এক এক করে তৈরি হয়ে নিয়েছিলাম। যেহেতু সেদিন রাতেও আমাদেরকে এই হোমস্টেতেই ফিরতে হতো, তাই আমাদের লাগেজ গুলো এখানেই থাকতো। শুধু সারাদিন যে জিনিসগুলোর প্রয়োজন হবে সেগুলোই সাথে নিয়ে যাওয়ার কথা বলেছিলো।
সকালে উঠে দরজা খুলে বাইরে আসতেই আবহাওয়াটা দেখে মনটা ভালো হয়ে গেলো। চারিদিকে পুজো পুজো রব ছিলো, সেটা আকাশ দেখেই বোঝা যাচ্ছিলো। দূর থেকে ভেসে আসছিলো অষ্টমীর অঞ্জলির মন্ত্র। মনটা একটু খারাপ হলো, কারন গত দুই বছর আমি অঞ্জলি দিতে পারিনি। যাইহোক ঝটপট করে সকলে তৈরি হয়ে, হাঁটতে শুরু করলাম পাখিরালা ফেরিঘাটের উদ্দেশ্যে।
|
|---|
|
|---|
হোমস্টে থেকে দু মিনিটের হাঁটা পথ। তাই সকলেই ধীরে ধীরে হেঁটে পৌঁছে গেলাম। যে ফেরিঘাটের ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম সেটা বহুদিনের পুরনো লোহার ফেরিঘাট। যার দুপাশটা একটু ভেঙেও গেছে। তবে মাঝখান দিয়ে আবার নতুন করে লোহার পাত বসানো হয়েছে। তাই একটু খেয়াল করেই আমাদেরকে যেতে হচ্ছিলো।
|
|---|
একটু এগিয়েই দেখলাম আমাদের লঞ্চ সেখানেই দাঁড়ানো রয়েছে। তাই সকলে উঠে এক এক করে বসে পড়লাম। আমাদের আগে অনেকেই পৌঁছে গিয়েছিলেন, তারা আগে থেকে জায়গা দখল করেছিলো। তাই আমরা যেখানে জায়গা পেয়েছি সেখানেই বসতে হলো।
|
|---|
তবে সকালের দিকে প্রচন্ড রোদ্দুর ছিলো তাই ননদের হাসবেন্ড এবং ননদের বড় ছেলে যেদিকে বসে ছিলো, সেদিকে ছাতা মেলতে হয়েছিলো, রোদ্দুরের তাপ এতটাই প্রখর ছিলো। এরপর আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছিলো। প্রথম দিনের মতনই এই দিনও ছিলো আলুর দম, পরোটা এবং রসগোল্লা।
|
|---|
আমাদের প্রথম গন্তব্য ছিলো সুধন্যখালি অভয়ারণ্য। সেখানে পৌঁছাতে আমাদের খুব একটা সময় লাগেনি। কিছুক্ষণের মধ্যেই একটা ঘাটে আমরা পৌঁছে গেলাম। তারপরে এক এক করে সেখানে নামলাম।
|
|---|
|
|---|
ঢোকার শুরুতেই মা বনবিবির একটি মন্দির চোখে পড়লো। এই দিন আমাদের সাথে একজন সরকারি গাইড দেওয়া হয়েছিলো। যাতে এই অভয়ারণ্যের গুরুত্বপূর্ণ গাছগুলো সম্পর্কে তিনি আমাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে পারেন।
|
|---|
সেখানে ঢুকে আমরা বিভিন্ন গাছের সম্পর্কে পরিচিত হলাম। গাইড দাদা আমাদের সবটাই বলে দিচ্ছিলেন। কোন মৌসুমে কোন গাছে ফুল, ফল আসে। সেখানে দেখতে পাওয়া ম্যানগ্রোভ অরণ্যে বিভিন্ন ধরনের গাছ যেমন ঠেশ মূল, গোলপাতা, এগুলো কি কি কাজে ব্যবহৃত হয়। এই সমস্ত কিছুই তিনি আমাদেরকে বলে দিচ্ছিলেন। আর সেখানে বড় বড় বোর্ডে করে সমস্ত তথ্য লেখাও ছিলো।
|
|---|
তারই কয়েকটা ছবি তোলার চেষ্টা করেছি।সেখানেও একটা ওয়াচিং টাওয়ার ছিলো। অনেকেই তার উপরে উঠে সম্পূর্ণ ম্যানগ্রোভ অরণ্য দেখেছিলো। তবে আমরা আর উপরে উঠিনি। ঠিক উল্টোদিকেই আমাদের লঞ্চ দাঁড়িয়ে ছিলো। তাই সেই দিকেই এগিয়ে গেলাম আমরা।
|
|---|
|
|---|
লঞ্চে উঠার সাথে সাথে আমাদেরকে দেওয়া হয়েছিলো ফ্রায়েড ফিস, মাছের নাম যদিও জানি না। আর আমি সেটা খাইনি তাই স্বাদ কেমন ছিলো তাও বলতে পারবো না।
আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল দোবাকি। এটা মূলত একটা ব্যাঘ্র প্রকল্প। এর এক প্রান্ত থেকে অনেক প্রান্ত পর্যন্ত অনেকটা উঁচু করে নেটের বেড়া করা আছে, যাতে জঙ্গলের ভেতরে কেউ প্রবেশ করতে না পারে। আবার মানুষের গন্ধ পেয়ে কোনো বাঘও এগিয়ে এসে হামলা করতে না পারে।
|
|---|
তবে এখানে আমি আর নামিনি। আমি ননদ, ননদের হাসবেন্ড ও ননদের ছোটো ছেলে লঞ্চেই ছিলাম। ননদের বড় ছেলে এবং মাসি শাশুড়ি নেমে ঘুরে দেখে এসেছিলো। যখন ওরা ঘুরতে গিয়েছিলো, তখন আমাদের লাঞ্চ বেশ খানিকটা দূরে গিয়ে নদীর মাঝখানে দাঁড়িয়ে ছিলো।
|
|---|
|
|---|
ঘাটে লঞ্চ দাঁড়াতে দেয় না। যখন ওখানে সকলের ঘোরা শেষ হয়ে যায়, তখন ফেরিঘাট থেকে নির্দিষ্ট লঞ্চের নাম ধরে অ্যানাউন্সমেন্ট করে। সেটা শুনেই আবার লঞ্চ এগিয়ে গিয়ে তাদের যাত্রীদেরকে তুলে আনে।
যাইহোক যতক্ষণ বাকিরা দোবাকি ঘুরছিলো, ততক্ষণ আমরা লঞ্চে বসে কিভাবে সময়টা উপভোগ করেছিলাম এবং সেদিন ফিরে গিয়ে হোমস্টেতে রাতটা কিভাবে কাটলো, সেই গল্প পরবর্তী পোস্টে শেয়ার করবো।
আজকের লেখাপড়া কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।