"প্রথমবার পুরীর সমুদ্রে কাটানো সুন্দর কিছু মুহূর্ত"

in Incredible India • 7 days ago
IMG_20261104_145008.jpg
"সমুদ্রে নামার আগে সকলের একটা সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম"

Hello,

Everyone,

কেমন আছেন আপনারা সকলে?
আশাকরি আপনারা সকলে ভালো আছেন।

চলুন আজ পুরী‌ ভ্রমনের পরবর্তী পর্বের গল্প শেয়ার করি‌। সকালের দিকে সমুদ্রে নামার ইচ্ছা প্রকাশ করিনি শুধুমাত্র রোদ্দুরের কারণে। তবে অদ্ভুতভাবে যখন আমরা রুম থেকে তৈরি হয়ে বেড়েছিলাম, তখনই আকাশে মেঘ দেখতে পেলাম।

IMG_20261104_143208.jpg
"গেস্ট হাউসে আমাদের রুমের ব্যালকনি থেকে তোলা মেঘলা আকাশের ছবি।"
IMG_20261104_144703.jpg
"দূর থেকে প্রথমবার পুরীর সমুদ্রের দর্শন পেলাম।"

আর গেস্ট হাউস থেকে মেঘলা আকাশটা দেখতে বেশ ভালো লাগছিলো, তাই ব্যালকনিতে দাঁড়িয়েও একটা ছবি তুলে নিয়েছিলাম। এরপর সমুদ্রের তীরে পৌঁছে‌ কখনো‌‌ প্রখর রোদ্দুর, কখনো মেঘে ঢাকা পড়ে যাওয়া অল্প রোদ্দুরে, সমুদ্র দেখতে‌ ভীষন সুন্দর লাগছিলো।

IMG_20261104_144711.jpg
"সমুদ্রে নামার রাস্তার পাশেই ঝাউগাছ গুলো দেখতেও খুব সুন্দর লাগছিলো।"
IMG_20261104_144916.jpg
"মানুষের সাথে সাথে পুরীর সমুদ্রের ঢেউয়ের মজা নিচ্ছিলো ইনিও।"

জলে নামার আগে সকলে মিলেই একটু ছবি তুলে নিয়েছিলাম, যাতে স্মৃতির পাতায় এগুলো তোলা থাকে। আমাদের আগেই বহু মানুষ সমুদ্রে নেমে গিয়েছিলো। তবে সবথেকে যে বেশি বৃষ্টি আকর্ষণ করেছিলো, সেটি ছিলো একটা কুকুরের সমুদ্র স্নানের দৃশ্য। এমন সুন্দরভাবে সে পাড়ে বসেছিলো, যেটা দেখে আমি ছবি তোলার লোভ সামলাতে পারিনি।

ঢেউগুলো যখন তার গায়ে এসে লাগছিলো, সে রীতিমতো সেটা এনজয় করছিলো। যাইহোক এরপর আমরা সকলে মিলে বেশ কিছুক্ষণ সমুদ্রের জলে ঝাঁপাঝাঁপি করলাম, অনেক মজা করলাম।

IMG_20261104_152336.jpg
"আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুলো এই ভাবেই সমুদ্রের পাশে রাখা হয়েছিলো।"

আমাদের সাথে করে ব্যাগ নিয়ে যেতে হয়েছিলো, যেখানে জলের বোতল, ছাতা সব ছিলো এবং বসার জন্য একটা প্লাস্টিকও আমরা নিয়ে গিয়েছিলাম। আর আমাদের মধ্যে থেকেই একজন একজন করে সেগুলো পাহারাও দিচ্ছিলাম।

IMG_20261104_155245.jpg

IMG_20261104_155227.jpg

IMG_20261104_155355.jpg

IMG_20261104_155430.jpg

IMG_20261104_155313.jpg

IMG_20261104_155346.jpg

"প্রথমে তাতান সমুদ্রে নামতে একটু ভয় পাচ্ছিলো ঠিকই, তবে ধীরে ধীরে ও নিজেও অনেক এনজয় করেছিলো।"

তাতানের শুরুতে একটু সমুদ্রে নামতে ভয় করছিলো। তবে ধীরে ধীরে ওর ভয় কেটে গিয়েছিলো। গতবার যেমন একেবারেই দিদির কোল থেকে নামেনি। তিন বছর বাদে গিয়ে সেই বিষয়টা আর ছিলো না। অনেক বেশি আনন্দ করেছিলো এবার।

পুরীর সমুদ্রের ঢেউ অনেক বড়, দীঘার সমুদ্র তার কাছে একেবারেই ছোটো, একথা আগে শুনেছিলাম। তবে এই প্রথমবার তা চাক্ষুষ করার সুযোগ হলো। বেশ কিছুক্ষণ পাড়েই বসেছিলাম। তবে ঢেউয়ের কারণে স্থির ভাবে বসে থাকাও যাচ্ছিলো না। তবে বিষয়টা আমরা সকলে মিলে খুব এনজয় করেছি।

IMG_20261104_150353.jpg

IMG_20261104_155514.jpg

IMG_20261104_155404.jpg

IMG_20261104_150100.jpg

IMG_20261104_155612.jpg

"সকলে মিলে আমরা অনেকটা সময় সমুদ্রের পাড়ে দারুন এনজয় করেছিলাম। তার মধ্যে কয়েকটি মুহূর্ত আপনাদের সাথেও শেয়ার করলাম।"

এরপর কিছু ছবি তোলা হলো। তিতলি আর তাতান কিছুতেই সমুদ্র থেকে উঠতে চাইছিলো না। কিন্তু আমরা যেহেতু অনেকটা সকালে পৌঁছেছিলাম, আর তেমনভাবে কিছু খাওয়া-দাওয়া করা হয়নি। তাই রুমে গিয়ে সকলে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে একটু বিশ্রাম নেওয়ার ইচ্ছা ছিলো। কারণ বিকেলের দিকে আমাদের প্ল্যান ছিলো জগন্নাথ মন্দির দর্শনে যাওয়ার।

সেই মতো প্রায় তিনটে নাগাদ ওদেরকে সমুদ্র থেকে একটু জোর করেই তুলে নিয়ে যাওয়া হলো। এরপর গেস্ট হাউসে ফিরে সকলে মিলে এক এক করে স্নান সেরে, জামা কাপড় ধুয়ে ব্যালকনিতেই মেলে দিলাম। তারপর সকলে মিলে দুপুরে খাওয়া-দাওয়া সম্পন্ন করলাম।

IMG_20261104_131044.jpg

"ভাত"

IMG_20261104_131035.jpg

"আলু সেদ্ধ"

IMG_20261104_131026.jpg

"ডিম সেদ্ধ"

IMG_20261104_131013.jpg

"মুসুর ডাল"

প্রসঙ্গত জানিয়ে রাখি প্রিয়াঙ্কা দিদিরাও আমাদের সাথে আমাদের রুমেই খাওয়া দাওয়া করেছিলেন। ওনরা ওনাদের হোটেল থেকে স্নান সেরে,‌আমাদের গেস্ট হাউসে পৌঁছে গিয়েছিলেন। সেখানেই প্রথমে বাচ্চাদের খাইয়ে দেওয়া হয়েছিলো। তারপর এক এক করে আমরাও খাওয়া-দাওয়া সম্পন্ন করলাম।

বাসনপত্র মাজার ঝামেলা ছিলো না, কারণ গেস্টহাউজের ওই দিদিটাই বিকাল চারটের সময় এসে মেজে দেবেন বলেছিলেন। এরপর সকলেই কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বাচ্চারাও একটু ঘুমিয়ে নিলো। প্ল্যান ছিলো বিকেল নাগাদ আমরা রুম থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে স্বর্গ দুয়ার পর্যন্ত যাবো।

তারপর সেখান থেকে টোটো করে পৌঁছে যাবো জগন্নাথ মন্দির। এইভাবে প্ল্যান করে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। এরপর বিকেল বেলা থেকে সেদিন রাত পর্যন্ত কিভাবে সময় পার হয়েছিলো, সেই প্রসঙ্গে আপনাদের সাথে পরবর্তী পোস্টে গল্প করবো। আজকের লেখা এখানেই শেষ করছি। আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম।

ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।

Sort:  
image.png
Curated By: lirvic
Loading...