"ভূদেব স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে আয়োজিত শ্যামা পুজোর প্যান্ডেল পরিদর্শন"

in Incredible India • 2 days ago (edited)
IMG_20261110_180859.jpg
"ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয়ের শ্যামা পুজোর প্যান্ডেল।"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আপনাদের সকলের আজকের দিনটা অনেক ভালো কেটেছে।

চলুন আজকের পোস্টের মাধ্যমে আপনাদের আরও একটা পূজো মণ্ডপ ঘুরে দেখাই। এটি ছিলো মছলন্দপুর ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয় এর মাঠে হওয়া শ্যামা পূজার প্যান্ডেল।

এই স্কুলটি যদিও আমার স্কুল নয়, কিন্তু তবুও এই স্কুলের সাথে আমার পুরনো স্মৃতি জড়িয়ে আছে। কারণ আমি আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই স্কুলে দিয়েছিলাম।

IMG_20261110_180830.jpg
"বালিকা বিদ্যালয়টিও সুন্দর ভাবে লাইট দিয়ে সাজানো হয়েছিলো।"

এই স্কুলে যদিও পরীক্ষার ওই কয়েকদিনই ঢুকেছিলাম। কিন্তু তবুও তার স্মৃতি মনে রয়েছে আজও। ট্রেন থেকেই এই স্কুলটা দেখা যায়। যাইহোক আমি আর রাখি ফ্রেন্ডস ক্লাবের পুজো দেখা শেষ করে, হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম ভূদেব স্মৃতি স্কুলের মাঠে।

প্রথমে গিয়ে যেটা নজর কাটলো সেটি হলো রাস্তার লাইটিং। বেশ ভালো লাগছিলো দেখতে। তারপর যখন স্কুলের সামনে গেলাম, দেখলাম স্কুলটিকেও অসম্ভব সুন্দর লাগে। কারণ সম্পূর্ণ স্কুলটাকেও লাইট দিয়ে সাজানো হয়েছিলো।

IMG_20261110_180723.jpg
"রাস্তায় এইরকম ভাবে লাইটিং করা হয়েছিলো।"

প্যান্ডেলে ঢোকার প্রকাশ পথ পর্যন্ত পৌঁছানোর আগেই, সম্পূর্ণ প্যান্ডেলেটা দূর থেকে দেখে নিলাম। যেটা দক্ষিন ভারতীয় মন্দিরের আদলে তৈরি করা হয়েছিলো। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে বিভিন্ন রং এর লাইট ব্যবহার না করে, যদি এক রঙের লাইট দিয়ে প্যান্ডেল থেকে সাজানো হতো, সেটা আরও বেশি ভালো লাগতো।

যাইহোক এরপর প্রবেশপথ দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। সেখানে গিয়ে সব থেকে ভালো লাগলো নারায়ণের যে মূর্তিটা করা হয়েছে সেটা দেখে।

IMG_20261110_181327.jpg
"প্যান্ডেলের ভিতর নারায়ন ঠাকুরের মূর্তি।"
IMG_20261110_181050.jpg
"সকলের‌ই এই মূর্তিটি খুব ভালো লেগেছিলো।"

যদিও শ্যামা মায়ের পুজো ছিলো এবং তাকে দেখার জন্য সকলে প্যান্ডেলে ঢুকছিলো। কিন্তু এই প্যান্ডেলে বেশিরভাগ মানুষের দৃষ্টি কেড়েছিলো এই নারায়ন ঠাকুরের মূর্তিটি, যেটা বেশ ভালো লাগছিলো।

IMG_20261110_181109.jpg
"শ্যামা মায়ের মূর্তি।"
IMG_20261110_181035.jpg
"প্যান্ডেলের ভিতরের কারুকার্য"

ভিতরের দিকে লাইটিং খুব বেশি ছিলো না। তবে যতটুকু লাইটিং ছিলো সেটাই ভিতরের পরিবেশটাকে এক অন্যরকম সৌন্দর্য্য দিচ্ছিলো। এরপর বাহির পথ দিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম।

IMG_20261110_181408.jpg
"প্যান্ডেলের বাইরে বেরিয়ে তোলা ছবি।"
IMG_20261110_181420.jpg
"বেশ‌ বড়ো স্টেজ তৈরি করা হয়েছিলো।"

এই স্কুলের সামনের মাঠটা যথেষ্ট বড়, আর পুজো উপলক্ষ্যে এই মাঠে ছোটো মেলাও হচ্ছিলো। পাশেই ছিলো একটা বড় স্টেজও। যেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো বলেই মনে হলো।

IMG_20261110_181651.jpg

IMG_20261110_181558.jpg

IMG_20261110_181530.jpg

IMG_20261110_181512.jpg

IMG_20261110_181509.jpg

"স্কুলের মাঠে বেশ‌ ভালোই দোকান বলেছিলো। ঠিক মেলার মতোই বিভিন্ন দোকান ছিলো সেখানে।"

আমরা বাহির পর থেকে বেরোনোর সময় কয়েকটা ছবি তুলে নিলাম। মেলার মাঠে নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন খাবারের দোকান, সাজগোজের জিনিসপত্র, এমন কি সুন্দর সুন্দর টেডি বিয়ারের দোকান ছিলো।

এই সমস্ত কিছু দেখতে দেখতেই আমরা মেলার মাঠ থেকে বেরিয়ে এলাম। তারপর একটা ডাল বড়ার দোকানের সামনে দাঁড়িয়ে দুজনে মিলে ডাল বড়া কিনলাম। এই ডাল বড়ার সাথে একটা চাটনিও দেয়, যেটা খেতে খুবই সুস্বাদু।

IMG_20261110_174525.jpg
"এই দোকান থেকে আমরা দুজন ডাল বড়া কিনেছিলাম।"

তবে চাটনি দিয়ে ডালবড়া খাওয়ার জন্য একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে ডাল ভরা গুলো খাওয়া উচিত ছিলো। কিন্তু আমাদের কাছে সময় ছিলো না, তাই আমরা হাঁটতে হাঁটতে ডাল বড়া খেয়েছিলাম এবং পরবর্তী প্যান্ডেলের দিকে এগিয়ে চলছিলাম।

পরবর্তীতে প্যান্ডেলটিও অনেক সুন্দর ছিলো, সেটা নিয়ে আপনাদের সাথে পরবর্তী একটি পোস্টে কথা বলবো। আজকের স্যান্ডেলটা কেমন লাগলো সেটা মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না।

ভালো থাকবেন সকলে। শুভ রাত্রি‌।