শাশুড়ি মায়ের জন্মদিন

in Incredible India • 9 days ago

নমস্কার বন্ধুরা,

সকলে কেমন আছেন? আজকে চলে এসেছি আপনাদের সাথে একটি বিশেষ দিনের ব্লগ শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। জন্মদিন প্রত্যেকটি মানুষের কাছে একটি বিশেষ দিন। আমরা মুখে প্রকাশ না করলেও প্রত্যেকেই চাই যাতে এই দিনটিকে আমাদেরকে অন্যরা বিশেষ করে বাড়ির লোকেরা একটু স্পেশাল অনুভব করাক। যদিও বাড়ির বড় সদস্যরা অর্থাৎ মা বাবা, এরা কোনোভাবেই তাদের সন্তানকে বুঝতে দেয় না যে তাদেরও জন্মদিন পালন করতে ইচ্ছে হয়। সাংসারিক নানা চাপের মধ্যে তাদের ইচ্ছা গুলো যেন চাপা পড়ে যায়। তবুও এখন ফেসবুকের জামানায় যখন অন্যদের জন্মদিনের পোস্ট চোখে পড়ে তখন অবশ্যই মনে হয় যে তারও যদি জন্মদিন পালন হতো তাহলে কতই না ভালো হতো।

1000534229.jpg

ঠিক এই চিন্তা ভাবনা থেকেই আমি ঠিক করে রেখেছিলাম আমার শাশুড়ি মায়ের জন্মদিনে খুব সুন্দর করে গুছিয়ে ওনাকে খেতে দেবো। প্রায় নয় মাস হয়ে গেল আমি বিয়ে করে এই বাড়ি এসেছি। গোটা নয় মাস ধরেই কিন্তু উনি আমাকে রেঁধে বেড়ে খাওয়াচ্ছেন। যেহেতু আমি একজন প্রাইভেট টিউটর তাই বেশিরভাগ সময়েই আমাকে বাড়ির বাইরে থাকতে হয়। যার ফলে রান্নাবান্না করার খুব একটা সময় পাই না। তাই শাশুড়ি মা আমাকে রান্নার দায়িত্ব দেননি। আর তাছাড়া এই বাড়ির মানুষের টেস্ট যেহেতু অন্যরকম তাই আমি বুঝে উঠতে পারি না কিভাবে রান্না করলে সকলের ভালো লাগবে। বাড়ির সকলে এতদিন একজনের হাতের রান্না খেয়ে অভ্যস্ত, তাই আমি রান্না করলে ওদের মন মতোও করতে পারি না। যাই হোক, গোটা নয় মাস ধরে যিনি আমাকে যত্ন করে রেঁধে বেড়ে খাওয়ালেন তাকেও একদিন সুন্দর করে গুছিয়ে খেতে দেওয়া আমার কর্তব্য।

1000533100.jpg

যদিও আমার শাশুড়ি মায়ের জন্মদিন ছিল দুর্গাপুজোর অষ্টমীর দিন, তবে সেই দিন আমার শাশুড়ি মা যেহেতু ভাত খান না এবং বাড়িতে নিরামিষ রান্না হয় তাই আমরা সেই দিন শাশুড়ি মায়ের জন্মদিন পালন করিনি। ১লা নভেম্বর আমরা মায়ের জন্মদিন পালন করেছিলাম। আগে থেকেই ভেবে দেখেছিলাম কি কি রান্না করা হবে। সেইমতো বরকে বাজারে পাঠিয়ে গলদা চিংড়ি, পাবদা মাছ, চিকেন, পাঁচ রকমের মিষ্টি, দই, পেস্ট্রি এগুলো সব আনিয়ে রেখেছিলাম। যদিও সময় বাঁচাতে পায়েসটা আমি আগের দিন রাতের বেলায় তৈরি করে রেখেছিলাম। আর আগের দিন বাড়িতে খাসির মাংস রান্না হয়েছিল। সেখান থেকে আমি এক বাটি তুলে রেখেছিলাম।

1000534231.jpg

সেই দিন সকালবেলায় সাতটার সময় আমি পড়াতে গিয়েছিলাম। তারপর ৭ টা থেকে ৯ এবং ৯ টা থেকে ১১ টা পর্যন্ত দুটো বাড়িতে পড়ানো ছিল। দুটো বাড়িতে পড়িয়ে সাড়ে এগারোটার দিকে বাড়ি ফিরেছিলাম। বাড়ি ফিরেই রান্নাবান্নার জোগাড় করতে শুরু করেছিলাম। হাতে খুব অল্প সময় ছিল, আর রান্না করার অনেক আইটেম ছিল। তাই খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সমস্ত কাজ করতে হচ্ছিল। প্রথমে পাঁচ রকমের সবজি কেটে নিয়েছিলাম ভাজা করার জন্য। আমাদের হিন্দু রীতি নীতিতে যেকোনো শুভ দিনে পাঁচ রকমের ভাজা খাওয়ানো হয়। সেই মতোই আমি আলু, বেগুন,পটল, কুমড়ো ও কাঁচা কলা কেটে, ধুয়ে ভেজে নিয়েছিলাম।

1000532093.jpg

এরপর আরো অনেক আয়োজন ছিল।সেগুলো ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। আজ তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  
Loading...

Qué detalle el de cocinarle a tu suegra después de nueve meses en los que ella te alimentó, y me encantó que mencionaras el golada chingri y las cinco clases de dulces para el menú del 1 de noviembre. ¿Ese pabda quedó con el mismo estilo de curry que ella prepara o le diste tu propio toque?

 9 days ago 

Como no dispongo de mucho tiempo para cocinar, no se me da tan bien como a mi suegra. Sin embargo, el otro día preparé todos los platos siguiendo sus instrucciones y quedaron realmente deliciosos.

That is very good gesture from your side, to show respect and appreciation to your mother-in-law. I am pretty sure she was very grateful. By the way the food looks so delicious, I would love to try them, it is a pity that I am not there :)

IMG_20261102_075536_874.webp

 9 days ago 

Thank you so much @stef1 ma'am..... If it were possible I would definitely let you taste some of our delicious Indian dish .